১০২ ফিক্হুস্ সুন্নাহ মুমিনদের সহযোগী একটি গোষ্ঠী । ইহুদিদের জন্য তাদের নিজ ধর্ম এবং মুসলমানদের জন্য তাদের নিজ ধর্ম। তাদের নিজেদের জন্য ও তাদের মুক্ত দাসদের জন্যও তাদের নিজস্ব ধর্ম থাকবে। বনু নাজ্জারের ইহুদিরা বনু আওফের ইহুদিদের ন্যায়। বনুল হারেস গোত্রের ইহুদিরা বনু আওফের ইহুদিদের ন্যায়, বনু সায়োদার ইহুদিরা বনু আওফের ইহুদিদের ন্যায় । বনু জুশামের ইহুদিরা বনু আওফের ইহুদিদের ন্যায়, বনুল আওফের ইহুদিরা বনু আওফের ইহুদিদের ন্যায় এবং বনু সালাবার ইহুদিরা বনু আওফের ইহুদিদের ন্যায় অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করবে । তবে যে অত্যাচারী ও পাপাচারী, সে কেবল নিজেকে ও নিজের পরিবার-পরিজনকে ধ্বংস করে। সালাবার শাখা জাফনা সালাবার মতোই সুযোগ-সুবিধা পাবে । তবে সৎকাজ ও পাপাচার পৃথক জিনিস। সালাবার মুক্ত দাসরা তাদের সমান। ইহুদিদের স্বগোত্রীয়রা তাদের সমান। মুহাম্মদ সা. -এর অনুমতি ব্যতীত তাদের কেউ তাদের মধ্য থেকে বের হয়ে যেতে পারবে না। কোনো জখমই প্রতিশোধ বিহীন থাকবে না। যে হত্যা করবে, সে নিজের জীবন দিয়ে নতুবা পরিবার-পরিজনকে দিয়ে তার বদলা দেবে কেবল অত্যাচারিত ব্যতীত । সে এই চুক্তির বলে অত্যাচারের ক্ষতিপুরণ পাবে । ইহুদিরা তাদের যোদ্ধাদের ব্যয় বহন করবে । মুসলমানরা তাদের যোদ্ধাদের ব্যয় বহন করবে । এই চুক্তি মান্যকারীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, ইহুদি ও মুসলমানগণ পরস্পর সাহায্য করে তাদের উপর জয়যুক্ত হবে । তাদের মাঝে থাকবে হিতাকাংখিতা, সদুপদেশ ও সৎকর্ম । কোনো পাপকাজ থাকবে না। কোনো ব্যক্তি তার মিত্রের উপর অত্যাচার করবে না। অত্যাচারিতের জন্য সর্ব প্রকারের সাহায্যের পথ উম্মুক্ত । ইহুদিরা যতোক্ষণ যুদ্ধরত থাকবে, ততোদিন তারা মুমিনদের সাথে যুদ্ধের ব্যয় নির্বাহ করবে। এই চুক্তি মান্যকারীদের জন্য মদিনার মধ্যস্থল নিরাপদ ও পবিভ্র। প্রতিবেশী নিজের মতোই, যতোক্ষণ ক্ষতি সাধন ও পাপ কাজ না করে । কোনো পবিত্র স্থানে তার অধিবাসীদের অনুমতি ব্যতীত কাউকে আশ্রয় দেয়া হবেনা। ” এই চুক্তির আওতাভূক্তদের মধ্যে যখনই এমন কোনো ঘটনা বা বিতর্ক ঘটবে, যার পরিণামে বিপর্যয়ের আশংকা থাকে, তার নিস্পত্তির জন্য আল্লাহ্ ও তাঁর রসূল মুহাম্মদ সা. -এর নিকট তা উপস্থাপন করা হবে। আল্লাহ এই চুক্তির সর্বাধিক তাকওয়া ও পুণ্যের উপর প্রতিষ্ঠিত আছেন। কুরাইশ ও কুরাইশকে সাহায্যকারী কাউকে আশ্রয় দেয়া চলবে না । মদিনার উপর যে আক্রমণ চালাবে, তাকে রুখে দেয়ার জন্য মদিনাবাসীর মধ্যে পারস্পরিক সাহায্য সহযোগিতা চালু থাকবে । তাদেরকে যখন সন্ধির আহ্বান জানানো হবে তখন তারা সন্ধি করবে । আর তারা যখন শক্রদেরকে সন্ধির আহ্বান জানাবে, তখন তারা মুমিনদের কাছে সন্ধির আচরণ পাওয়ার অধিকারী হবে, কেবল ধর্মের কারণে যুদ্ধরত ব্যক্তি ব্যতীত প্রত্যেক গোষ্ঠী তাদের সন্নিহিত অংশ থেকে তাদের ব্যয় নির্বাহ করবে । আওসের ইহুদিরা, তারা স্বয়ং ও তাদের মুক্ত দাসেরা এই চুক্তি মান্যকারীদের সমানাধিকার পাবে, এই চুক্তি মান্যকারীদের পক্ষ থেকে সর্বাত্মক সদাচার লাভ করবে। সদাচার পাপাচার থেকে পৃথক । প্রত্যেক উপার্জনকারী নিজের জন্যই উপার্জন করে। আল্লাহ্ এই চুক্তির সবচেয়ে সত্য ও কল্যাণের উপর প্রতিষ্ঠিত আছেন । এই চুক্তি কোনো অত্যাচারী ও পাপাচারীর জন্য রক্ষাকবচ নয়। যে ব্যক্তি মদিনার বাইরে যাবে সে নিরাপদ । যে ব্যক্তি মদিনার ভেতরে অবস্থান করবে সেও নিরাপদ, কেবল যুলুমকারী ও পাপাচারী ব্যতীত। আল্লাহ্ মুত্তাকী ও সৎকর্মশীলের সহায়। আল্লাহর রসূল মুহাম্মদ সা. মুত্তাকী ও সৎকর্মশীলের সহায়। (ড. মুহাম্মদ হামিদুল্লাহ হায়দারাবাদীকৃত ‘আর রিসালাতুল খালিদা থেকে উদ্ধৃত । লেখক দাক্ষিণাত্যের হায়দারাবাদে উসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ছিলেন ।) কক www.pathagar.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।