প্রতিশ্রুতি ও চুক্তি ১০১ বনু জুশাম তাদের বর্তমান অবস্থায় বহাল থাকবে, পূর্বের দিয়াত লেনদেন করবে । এবং প্রত্যেক গোষ্ঠী ন্যায়সংগত ও সুবিচারমূলক উপায়ে মুমিনদের মধ্যে বন্দি বিনিময় করবে। বনু নাজ্জার তাদের বর্তমান অবস্থায় বহাল থাকবে, তাদের পূর্ববর্তী দিয়াতসমূহ লেনদেন করবে এবং প্রত্যেক গোষ্ঠী নিজ বন্দিদেরকে ন্যায়সংগত ও সুবিচারমূলক পন্থায় মুমিনদের মধ্যে বন্দি মুক্ত করবে। বনু উমার ইবনে আওফ তাদের বর্তমান অবস্থায় বহাল থাকবে, তাদের পূর্ববর্তী দিয়াতসমূহ লেনদেন করবে এবং প্রত্যেক গোষ্ঠী ন্যায়সংগত পন্থা ও সুবিচারমূলক উপায়ে মুমিনদের মধ্যে বন্দি মুক্ত করবে। বনু নবীত তাদের বর্তমান অবস্থায় বহাল থাকবে । তাদের পূর্ববর্তী দিয়াতসমূহ যথারীতি লেনদেন করবে এবং প্রত্যেক গোষ্ঠী ন্যায়সংগত উপায়ে ও সুবিচারমূলক পন্থায় মুমিনদের মধ্যে বন্দি মুক্ত করবে। বনু আওস তাদের বর্তমান অবস্থায় বহাল থাকবে, তাদের পূর্ববর্তী দিয়াতসমূহ যথারীতি লেনদেন করবে এবং প্রত্যেক গোষ্ঠী ন্যায়সংগত উপায়ে ও সুবিচারমূলক পন্থায় মুমিনদের মধ্যে বন্দি মুক্ত করবে। মুমিনরা তাদের মধ্যে কোনো খণগ্রস্ত ব্যক্তিকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না। তাকে দিয়াত বা মুক্তিপণ থেকে সুবিবেচনা প্রসূতভাবে কিছু দেবে । আর কোনো মুমিন যেন কোনো মুমিনের মুক্ত দাসের সাথে তার মুনিবের অনুপস্থিতিতে সাক্ষাৎ না করে । খোদাতীরু মুমিনদের পূর্ণ কর্তৃত্ব থাকবে তাদের মধ্যকার যে কোনো অত্যাচারী বা অপরাধীর উপর, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী বা তাদের উপর আগ্রাসন পরিচালনাকারীর উপর এবং অন্যায়ভাবে কোনো দান বা প্রাপ্য দাবিকারীর উপর । এ ধরনের অন্যায় কারীর উপর মুমিনদের সকলের সামষ্টিক দমনমূলক ও প্রতিরোধমূলক কর্তৃত্ব থাকবে, চাই সে তাদের কারো সন্তানই হোক না কেন। কোনো মুমিন কোনো কাফেরের বিনিময়ে কোনো মুমিনকে হত্যা করবে না এবং কোনো কাফেরকে কোনো মুমিনের বিরুদ্ধে সাহায্য করবে না। আল্লাহ্র নিরাপদ আশ্রয় সকলের ব্যাপারে সমান । যে কোনো সাধারণ মুসলমান যে কাউকে আশ্রয় দেয়ার অধিকারী । মুমিনরা সকলে পরস্পরের বন্ধু । যে ইহুদি আমাদের অনুসরণ করবে, সে সাহায্য ও সহানুভূতি লাভের অধিকারী । তার উপর কেউ যুলুম করতে পারবে না এবং যুলুম করতে কাউকে সাহায্যও করা যাবে না। মুমিনদের সন্ধি সবার ক্ষেত্রে সমান। আল্লাহ্র পথে লড়াইতে এক মুমিনকে বাদ দিয়ে আর এক মুমিনের সাথে সন্ধি গ্রহণযোগ্য হবে না। একমাত্র সমতা ও ন্যায়ের ভিত্তিতেই হবে সন্ধি। (এ থেকে জানা যায়, কোনো একটি মুসলিম দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা গোটা মুসলিম উন্মাহ্র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল ।) আমাদের যুদ্ধরত প্রতিটি সেনাদল পালাক্রমে যুদ্ধ করবে । মুমিনরা আল্লাহ্র পথে যে রক্ত ঝরায়, তার বদলা পাবে। মুত্তাকী মুমিনগণ সবে্তিম ও দৃঢ়তম হিদায়াতের পথে রয়েছে। কোনো মুশরিক কুরাইশের কারো জীবন ও সম্পত্তিকে আশ্রয় দেবে না এবং কোনো মুমিনের বিপক্ষে গিয়ে তার সহায়তা করবে না। যে ব্যক্তি সম্পূর্ণ বিনা অপরাধে কোনো মুমিনকে হত্যা করবে, তাকে কিসাস স্বরূপ হত্যা করা হবে। তবে নিহতের অভিভাবক বা উত্তরাধিকারী দিয়াতে রাজি হলে দিয়াত দিয়ে রেহাই পাবে। এ ধরনের খুনীর বিরুদ্ধে সকল মুমিন একত্র থাকবে । তার বিরোধিতা করা ছাড়া অন্য কিছু তাদের জন্য বৈধ নয়। এই ছুক্তিপত্রে যা কিছু আছে, তার প্রতি সমর্থনদানকারী এবং আল্লাহ্ ও আখেরাতে বিশ্বাসী কোনো মুখমিনের পক্ষে কোনো অপরাধীকে সাহায্য করা বা আশ্রয়-প্রশ্রয় দেয়া জায়েয নয়। যে ব্যক্তি তাকে সাহায্য করবে বা আশ্রয় দেবে, কেয়ামতের দিন তার উপর আল্লাহ্র লা'নত ও গযব পড়বে । তার কাছ থেকে এজন্য কোনো বিনিময় ও ক্ষতিপুরণ গ্রহণ করা হবে না অপরাধীকে সাহায্য করা যাবে না- এতে এ কথাও অন্তর্ভুক্ত রয়েছে। তোমাদের মধ্যে যে কোনো বিষয়ে মতভেদ দেখা দিলে তা নিস্পত্তির জন্য আল্লাহ্ ও মুহাম্মদ সা. -এর নিকট উপস্থাপন করা হবে । ইহুদিরা যতোদিন মুসলমানদের সহযোগী হয়ে লড়াই করবে, ততোদিন তারাই তাদের যোদ্ধাদের ব্যয় বহন করবে । বনু আওফ গোত্রের ইহুদিরা www.pathagar.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।