তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ৩য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ৩য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8 ১২ । ‘আশিয়াতুল লুম্*আত : এটা লুম্‌‘আত-এরই সার-সংক্ষেপ। যা পারসী ভাষায় লিখিত। এতে তিনি প্রথমে প্রত্যেক হাদীসের পারসী ভাষায় তরজমা করেছেন। অতঃপর অতি সংক্ষেপে মুতাকৃদ্দিমীনদের (পরবর্তীদের) মতামতের সার বর্ণনা করেছেন। ১৩। মাঁযাহিরিল হাক : নওয়াব কুতুবুদ্দীন খা দেহলবী (মৃত ১২৭৯ হিঃ)। তিনি প্রথমে প্রত্যেক হাদীসের উর্দু তরজমা করেছেন। অতঃপর শায়খ “আবদুল হাকৃ মুহাদ্দিস দেহলবীর “আশিয়াতুল লু্মআতি-এর আলোচনার উর্দু অনুবাদ ও তার উত্তায শাহ ইসহাক দেহলীর আলোচনার সার উল্লেখ করেছেন। ১৪ মিরকাতুল মাফাতীহ শারহি মিশকাতুল মাসাবীহ : মুল্লা ‘আলী ইবনু সুলতান মুহাম্মাদ আল-কারী (মৃত ১০১৪ হিঃ)। ১৫। যরীআতুন্‌ নাজাত : শায়খ ইমামুদ্দীন মুহাম্মাদ “আরিফ ওরফে “আবদুন্নাবী শাস্তারী আকবরাবাদী (মৃত ১১২০ হিঃ)। ১৬। ‘আবদুল ওয়াহ্‌ব সদরী আল্‌ মুলতানী (মৃত ১৩৫১ হিঃ)। “আরাবী ভাষায় তা*লীক গ্রন্থ। ১৭। শায়খ ‘আবদুত্‌ তাওয়াব আল্‌ মুলতানী (মৃত ১৩৬১ হিঃ)। তিনি উৰ্দু ভাষায় মিশকাতের তরজমা ও শারাহ লিখেছেন। যা মুলতানে ছাপানো হয়েছে। ১৮ । শারহি মিশকাত : সৈয়দ শারীফ জুরজানী । এটা তীবীর শারাহ্‌র সার-সংক্ষেপ। ১৯। শারহি মিশকাত : মুল্লা “আলী তারিমী আকবরাবাদী (মৃত ৯৮১ হিঃ)। ২০। শারহি মিশকাত : শায়খ মুহাম্মাদ সা'ঈদ ইবনু ইমামে রব্বানী (মৃত ১০৭০ হিঃ)। “ইল্মে হাদীস শাস্ত্রের কতিপয় পরিভাষা সহা-বী (3৮2) : যে ব্যক্তি ঈমানের সঙ্গে রসূলুল্লাহ পর-এর সাহচর্য লাভ করেছেন বা তীকে দেখেছেন ও তীর একটি হাদীস বর্ণনা করেছেন, অথবা জীবনে একবার তীকে দেখেছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন তাকে রসূলুল্লাহ প্র্ট-এর সহা-বী বলে। তা-বি'ঈ (230) : যিনি রসূলুল্লাহ ৫2-এর কোন সহাবীর নিকট হাদীস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছেন তাকে তা-বি“ঈ বলে। মুহাদ্দিস (৬৩০) : যে ব্যক্তি হাদীস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদীসের সানাদ ও মাতান সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাকে মুহাদ্দিস বলে। শায়খ (5) : হাদীসের শিক্ষাদাতা রাবীকে শায়খ বলে। শায়খায়ন (১৫৪) : সহাবীগণের মধ্যে আবু বাক্র ও “উমার এ্্ছই-কে একত্রে শায়খায়ন বলা হয়। কিন্তু হাদীসশাস্ত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রহঃ)-কে একত্রে শায়খায়ন বলা হয়। হা-ফিয (8১) : যিনি সানাদ ও মাতানের বৃত্ান্তসহ এক লাভ হাদীস আয়ত্ব করেছেন তকে হা-ফিয বলা হয়। হজ্জাহ্‌ ৫৫০) : অনুরূপভাবে যিনি তিন লক্ষ হাদীস আয়তৃ করেছেন তাঁকে হুজ্জাহ্‌ বলা হয়। https://shottanneshi.wordpress.com

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।