Contents আবুল হাসান ‘উবায়দুল্লাহ বিন “আল্লামাহ্ মুহাম্মাদ ‘আবদুস্ সালাম বিন খান মুহাম্মাদ বিন আমানুল্লাহ বিন হিসামুদ্দীন ৷ A ১৩২৭ হিজরী সালের মুহাররম মাসে হিন্দুস্তানের উত্তর প্রদেশে আযমগড় জেলার মুবারকপূরে জন্মগ্রহণ করেন। তিনি আযমগড় আলীয়া মাদরাসা প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। অতঃপর তার পিতার সাথে দিল্লীর দারুল হাদীস রহমানিয়যাতে গমন করেন। সেখানে তিনি লেখাপড়া সমাপ্ত করেন এবং ১৩৪৫ হিঃ সালে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। লেখা-পড়া শেষে তিনি উক্ত মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত হন। ১৩৬৬ হিঃ মোতাবেক ১৯৪৭ খৃঃ ভারত বিভাগের পূর্ব পর্যন্ত তিনি অত্র পদে নিয়োজিত থাকেন। অতঃপর ১৩৬৭ হিজরী সালে হাফিয মুহাম্মাদ যাকারিয়্যা লায়লপুরী (রহঃ)-এর নির্দেশক্রমে মিশকাতের ভাষ্যপ্রহ্থ মির'আতুল মাফা-তীহ সংকলনের কাজে ব্রতী হন। বিভিন্ন মাসআলাতে তিনি গবেষণালব্ধ পুস্তিকা সংকলন করেছেন। তন্মধ্যে “জুমুআর খুত্বায় আযানের স্থানের বর্ণনা” নামক পুস্তিকাটি উল্লেখযোগ্য । মহান আল্লাহ তাঁকে চারবার হারামাইন যিয়ারাতের তাওফীক দান করেন। তিরমিযীর ভাষ্যকার “আবদুর রহমান মুবারকপুরী (রহঃ) “তুহফাতুল আহওয়াষী” সম্পূর্ণ করার পূর্বেই অন্ধ হয়ে গেলে তিনি এক্ষেত্রে তার সহযোগিতার জন্যে “উবায়দুল্লাহ মুবারকপুরী (লেখক)-কে মনোনীত করেন। ফলে ‘আবদুর রহমান-এর নিকট তিনি দু' বৎসর অতিবাহিত করে “তুহফাতুল আহওয়াষী”র শেষ দুই খণ্ড সম্পূর্ণকরণে সর্বাত্মক সহযোগিতা করেন। ১৩৬৬ হিজরীতে প্রথমবার শায়খ খলীল ইবনু মুহাম্মাদ ইবনু হুসায়ন ইবনু মুহসিন আল আনসারী (রহঃ)-এর নেতৃত্বে এক প্রতিনিধি দলের সাথে বাদশাহ “আবদুল “আযীয (রহঃ)-এর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে সৌদী আরব গমন করেন। সেখানে বাদশাহ “আবদুল “আযীয এবং হিজাযে তীর নায়েব বাদশাহ ফায়সাল ইবনু “আবদুল “আযীয (রহঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। রমাযান মাসের শেষদিকে তিনি সর্বপ্রথম “উমরাহ্ সম্পাদন করেন। অতঃপর মাদীনাহ্ থেকে ফেরার প্রাক্কালে শাওওয়াল মাসে দ্বিতীয়বার “উমরাহ্ সম্পাদন করেন। প্রতিনিধি দলটি তাদের কাজ শেষে উক্ত সালের যিলকৃদ মাসে স্বীয় দেশে প্রত্যাবর্তন করেন। অতঃপর ১৩৭৫ হিজরী সালে হাজ্জ সম্পাদন করেন। পরবর্তীতে ১৩৮২ ও ১৩৯১ হিজরী সালে বদলী হাজ্জ সম্পাদন করেন। আল্লাহ তীর হাজ্জকে কবুল করুন এবং তীর পূর্ণ করার তাওফীক দান করুন। আমীন। https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।