Contents ৩৯ | পর্ব-৭ : সওম (রোযা) ২০০৩-1৫] আবু হুরায়রাহ্ ঞ*ই হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ প্রটু বলেছেন : যে ব্যক্তি সওম অবস্থায় ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলে, সে যেন সওম পূর্ণ করে । কেননা এ খাওয়ানো ও পান করানো আল্লাহর তরফ থেকেই হয়ে থুকে। (বুখারী, মুসলিম)” ব্যাখ্যা : ৫৯৪ 31050) “অতঃপর সে খেল অথবা পান করল” এ বাক্য থেকে বুঝা যায় যে, খাওয়া বা পান পরিমাণ কম বা বেশী যাই হোক না কেন তাতে সিয়াম ভঙ্গ হবে না। 454414498150) “আল্লাহ তাকে খাইয়েছে ও পান করিয়েছে” অর্থাৎ- বান্দার এখানে কোন কর্তৃত্ব নেই। সিন্দী বলেন : এ বাক্য দ্বারা নাবী £$ এ কাজকে বান্দার সাথে সম্পর্কচ্ছেদ করেছেন ভুলে যাওয়ার কারণে । ফলে তার এ কাজ সিয়াম ভঙ্গের অপরাধ হিসেবে গণ্য হবে না। হাদীসের শিক্ষা : যে ব্যক্তি সিয়ামের কথা ভুলে গিয়ে কিছু খায় বা পান করে এতে তার সিয়াম ভঙ্গ হয় না। ফলে তার এ সিয়াম কাযা করতে হবে না। ইমাম শাফি'ঈ, আহমাদ, আবু হানীফাহ্, ইসহাক, আওযা-ঈ, সাওরী, “আতা ও তাউস সহ জমহুর “উলামাহগণের এ অভিমত । পক্ষান্তরে ইমাম মালিক ও তার শায়খ রবী'আহ্-এর মত এই যে, তার সওম ভঙ্গ হয়ে যাবে এবং তাকে তা কাযা করতে হবে। এতে ফার্য ও নাফ্ল সিয়ামের মধ্যে কোন পার্থক্য নেই। এদের দলীল এই যে, পানাহার থেকে বিরত থাকা সিয়ামের একটি রুকন। যখন এ রুকন হাতছাড়া হয়ে যাবে তখন সিয়ামও ভঙ্গ হয়ে যাবে তা যেভাবেই হোক না কেন। কেউ যদি সিয়ামের কথা ভুলে গিয়ে রমাযানের দিনের বেলায় সহবাস করে তাহলে সিয়াম ভঙ্গ হবে কিনা এ বিষয়ে “উলামাহ্খণের মাঝে মতানৈক্য রয়েছে। ১. সিয়াম ভঙ্গ হবে না- এ অভিমত পোষণ করেন ইমাম সাওরী, আবু হানীফাহ, শাফি“ঈ, ইসহাকু, হাসান বাস্রী এবং মুজাহিদ । এদের দলীল আবু হুরায়রাহ্ €স্*্ই থেকে বর্ণিত অত্র হাদীস । যদিও হাদীসটি ভুলে গিয়ে পানাহার সম্পর্কে বর্ণিত হয়েছে। কিন্ত এক্ষেত্রেও কারণ এই একটিই তা হল ভুলে যাওয়া ৷ পানাহারের ক্ষেত্রে ভুলে যাওয়ার কারণে যেমন তা বান্দার কর্তৃত্বের বহির্ভুত তেমনিভাবে সহবাসের ক্ষেত্রেও তা বান্দার কর্তৃত্বের বহির্ভুত । অতএব উভয় ক্ষেত্রেই বিধান একই আর তা হল সিয়াম ভঙ্গ না হওয়া। ২. ইমাম “আতা, আওযা“ঈ, মালিক ও লায়স ইবনু সাঁদ বলেন : তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে । ফলে তা কাযা করতে হবে। তবে কোন কাফ্ফারাহ্ দিতে হবে না। ৩. ইমাম আহমাদ বলেন : তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ফলে তাকে তা কাযা করতে হবে এবং কাফফারাও দিতে হবে । এ মতের স্বপক্ষে তিনি দলীল হিসেবে বলেন যে, যে ব্যক্তি দিনের বেলায় স্ত্রী সহবাস করেছিলেন এবং নাবী এ্র্ট-এর কাছে এসে এ বিষয়ে নাবী প্র্ট-কে তা অবহিত করলে তিনি এ কথা জিজ্ঞেস করেননি যে, সে কি ভুলে গিয়ে এ কাজ করেছে না ইচ্ছাকৃতভাবে করেছে। যদি এ দুই অবস্থার মধ্যে কোন পার্থক্য থাকত তাহলে নাবী এর তা বিস্তারিতভাবে জানতে চাইতেন। | জমহুরের পক্ষ থেকে এর জওয়াব দেয়া হয়েছে যে, ইমাম আহমাদের অভিমত অনুযায়ী ভুলে পানাহারকারীর সিয়াম ভঙ্গ হয় না, কেননা এটি তার কোন অপরাধ নয়। অনুরূপ ভুলে সহবাসকারীও অপরাধী নয়। অতএব তার সিয়াম ভঙ্গ হবে না। ফলে তা কাযাও করতে হবে না এবং কাফ্ফারাও দিতে হবে না । আর এ অভিমতটিই সঠিক। আল্লাহই ভাল জানেন। * সহীহ : বুখারী ১৯৩৩, মুসলিম ১৯৫৫, ইবনু মাজাহ ১৬৭৩, আহমাদ ৯১৩৬, ১০৩৬৯, দারিমী ১৭৬৭, ইবনু খুযায়মাহ্ ১৯৮৯, সুনানুল কুবরা লিল বায়হাকী ৮০৭১, ইবনু হিব্বান ৩৫১৯, আবু দাউদ ২৩৯৮, ইরওয়া ৯৩৮, সহীহ আল জামি ৬৫৭৩। https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।