তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ৩য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ৩য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ٧٤٤
📝 نص 📖 PDF

Contents আমাদের কথা সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল ‘আলামীনের এবং লক্ষ-কোটি দরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নাবী এবং সকলের অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র আদর্শ নেতা মুহাম্মাদুর রসূলুল্লাহ পর এর প্রতি ৷ | মানব সভ্যতার বিকাশ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ রব্বুল “আলামীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন । ইসলামের শাশ্বত ও চিরন্তন বাণী কুরআন ও সহীহ হাদীসের মাধ্যমেই আমরা পেয়েছি। কুরআন মাজীদ হচ্ছে তাত্তিক বিধি-বিধান সম্বলিত আসমানী গ্রন্থঃ হাদীস হচ্ছে তার প্রায়োগিক বিশ্লেষণ । কুরআন মাজীদে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন : “নিশ্চয় রসূলুল্লাহ পু্-এর মধ্যে তোমাদের জন্য উস্ওয়াতুন হাসানাহ্‌ বা সর্বোত্তম আদর্শ রয়েছে”- (সূরাহ আল আহযাব ৩৩ : ২১)। হাদীস শরীফে “আয়িশাহ্‌ এপ কর্তৃক বর্ণিত হয়েছে- রসূলুল্লাহ প্র্ু-এর চরিত্র হচ্ছে কুরআনের বাস্ড়ব রূপ । কুরআন বুঝতে হলে হাদীসের অপরিহার্যতা অনস্বীকার্য বাংলা ভাষায় বেশ কিছু সংখ্যক তাফসীর প্রকাশিত হলেও সে তুলনায় সংকলিত হাদীস গ্রন্থগুলোর মধ্যে তাহকীক করা বাংলা অনুবাদ খুব কমই দীর্ঘদিনের । তাই হাদীস সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়ার জন্য রসূলুল্লাহ প্র্ট-এর সহীহ হাদীস জানার ও মুসলিমদের সত্যিকার ইসলামের পথে সুপ্রতিষ্ঠিত করার আন্তরিক প্রচেষ্টার ফসল হচ্ছে এ অনুবাদ গ্রন্থ। হাদীসের বাস্তব জ্ঞান না থাকার জন্য বর্তমান যুগের মুসলিমগণ সঠিক ও নির্ভরযোগ্য হাদীসের সন্ধান না পেয়ে সত্যিকার ইসলাম থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন মতবাদের শিকারে পরিণত হচ্ছে। সুতরাং যে সকল মুসলিম ভাই ও ভগ্নিগণ য“ঈফ হাদীস বাদ দিয়ে শুধু সহীহ হাদীসের উপর ‘আমাল করতে চায় আর এটাই সকলের জন্য অত্যাবশ্যক) তাহকীকৃকৃত “মিশ্কা-তুল মাসা-বীহ' অনুবাদ গ্রন্থখানি তাদের যথেষ্ট উপকারে আসবে ইন্শা-আল্লা-হ। আমাদের জানা মতে প্রকাশিত “মিশ্কা-তুল মাসা-বীহ'-এর (আলবানী'র) তাহকীকৃ এবং (মির্আ-তুল মাফা-তীহ'-এর) ব্যাখ্যাসহ অনুবাদ এটাই প্রথম । “হাদীস একাডেমী” তাহকীকৃ ও ব্যাখ্যাসহ “মিশ্কা-তুল মাসা-বীহ” গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশনা কার্যক্রম গ্রহণ করে । আমরা আশা করি, আমাদের এ গ্রন্থটি গুণীমহলে বিশেষভাবে সমাদৃত হবে। প্রামাণ্য ক্রুটি নির্দেশ করলে সংশোধনের প্রতিশ্র্তি রইল। পরিশেষে এ কাজটি বাস্তবায়ন করতে গিয়ে যে সকল “আলিম ও দীনী ভাই-বোন বিভিন্নভাবে মেধা, শ্রম, অর্থ, অনুপ্রেরণা, পরামর্শ দিয়ে নিরলসভাবে সহযোগিতা করেছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দুআ করছি। ৃ হে আল্লাহ! তুমি আমাদের সকলকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান কর । আমীন! হাদীস একাডেমী (শিক্ষা, গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান) https://shottanneshi.wordpress.com

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.