Contents তাহকীকৃ মিশ্কা-তুল মাসা-বীহ (তৃতীয় খণ্ড) ২৬ ব্যাখ্যা : ৪৮৫ $9)-591 1 441052598) “রসূলুল্লাহ পু সওমে বিসাল করতে নিষেধ করেছেন।” ইমাম তৃহাবী বলেন : সওমে বিসাল এ সওমকে বলা হয়, কোন ব্যক্তি দিনের বেলায় সিয়াম পালন করার পর সূর্যাস্তের পরে ইফতার না করে পরবর্তী দিনের সিয়ামকে পূর্ববর্তী দিনের সিয়ামের সাথে মিলিয়ে দেয়া। সওমে বিসাল ও সওমে দাহ্র এর মাঝে পার্থক্য এই যে, যে ব্যক্তি রাত্রে ইফত্বার না করেই ধারাবাহিক একাধিক দিনে সিয়াম পালন করে তা হলো সওমে বিসাল। আর যে ব্যক্তি প্রতিদিনই সিয়াম পালন করে কিন্তু রাতে ইফতার করে তাহলো সওমে দাহ্র। হাদীস প্রমাণ করে যে, সওমে বিসাল হারাম । তবে সন্ধ্যার সময় ইফতার না করে সাহরীর সময় পর্যন্ত বিসাল করা বৈধ । কেননা বুখারী ও মুসলিমে আবূ সাঁঈদ আল খুদরী এম্ছ্ই থেকে বর্ণিত, নাবী এট বলেছেন : তোমরা সওমে বিসাল পালন করো না, তবে কেউ যদি বিসাল করতেই চায় সে যেন সাহরী পর্যন্ত বিসাল করে। সওমে বিসালের হুকুম সম্পর্কে “উলামাগণ মতভেদ করেছেন। ১. সওমে বিসাল হারাম। এ অভিমত ইবনু হায্ম এবং ইবনুল “আরাবী মালিকী (রহঃ)-এর। শাফি'ঈদের বিশুদ্ধ মতানুসারেও তা হারাম । ২. তা মাকরূহ । এ অভিমত ইমাম মালিক, আহমাদ, আবু হানীফাহ্ এবং তাদের অনুসারীদের ৷ ৩. তা বৈধ । এ অভিমত কিছু সালাফ তথা পূর্ববর্তী ‘আলিমদের । 8. যার পক্ষে তা কষ্টকর তার জন্য তা হারাম । আর যে ব্যক্তির জন্য তা কষ্টকর নয় তার জন্য বৈধ । যারা তা বৈধ বলেন তাদের দলীল : নাবী প্র সওমে বিসাল পালন করতে নিষেধ করার পর যখন সহাবীগণ তা থেকে বিরত হল না তখন তিনি তাদের নিয়ে সওমে বিসাল করতে থাকেন। দু'দিন বিসাল করার পর শাওওয়ালের চাদ দেখা গেলে তিনি বললেন চাদ উদয় হতে বিলম্ব হলে আমি তোমাদেরকে আরো বিসাল করতাম । সওমে বিসাল যদি হারামই হতো তাহলে তিনি তাদের এ কাজে সম্মতি প্রকাশ করতেন না। অতএব বুঝা গেল যে, এ নিষেধ দ্বারা হারাম বুঝাননি, বরং এ নিষেধ ছিল উম্মাতের প্রতি দয়া স্বরূপ। অতএব যার জন্য তা কষ্টকর নয় এবং এর দ্বারা আহলে কিতাবদের সাথে একাতৃতা ঘোষণার উদ্দেশ্য না থাকে তার জন্য বিসাল করা হারাম নয়। থেকে নিষেধ সম্বলিত বর্ণিত হাদীসসমূহ যা ইমাম বুখারী ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন। কেননা নিষেধ দ্বারা প্রকৃতপক্ষে হারামকেই বুঝায় তা নিষেধ করার পর সহাবীদের নিয়ে বিসাল করা মূলত তীর পক্ষ থেকে এ কাজের স্বীকৃতি নয় বরং তাদেরকে উচিত শিক্ষা দেয়ার জন্য এমনটি করেছিলেন এবং বলেছিলেন (১০. ,৯০৬৬১১। এক্ষেত্রে আমি তোমাদের মতো নই। অতএব বিসাল নাবী £-এর জন্য খাস। এক্ষেত্রে চতুর্থ অভিমতটিই সঠিক বলে মনে হয়। আল্লাহই ভাল জানেন। ৫৮2৪4250৮82) “আমার রব আমাকে খাওয়ায় ও পান করায়” এর ব্যাখাতে “উলামাগণ মতভেদ করেছেন। ১. প্রকৃতপক্ষেই আল্লাহ তা'আলার নিকট হতে তার জন্য রমাযানের রাতে খাদ্য ও পানীয় নিয়ে আসা হত তার সম্মানার্থে। আর তিনি তা গ্রহণ করতেন অর্থাৎ- তিনি তা খাইতেন ও পান করতেন। ২. এটি রূপক অর্থে বলা হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য যে, আল্লাহ তা“আলা পানাহারকারীর মতো শক্তি দান করেন যার ফলে সকল প্রকার কাজ করতে আমার মধ্যে কোন দুর্বলতা আসে না, আমার অঙ্গ- https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।