Contents ৩২৯ পর্ব-১০ : আল্লাহ তা'আলার নামসমূহ নার পাপ $0$5:০৩5/10-5। (20816585৮65 55. a3 Lb 84 35556116585 ২৩৪৬-[২৪] নবি হিতে রসূলুল্লাহ পট বলেছেন : হিজরতের ধারাবাহিকতা বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তাওবার দরজা বন্ধ না হয়। আর তাওবার দরজা বন্ধ হবে না, সূর্য পশ্চিমাকাশে উদয় না হওয়া পর্যন্ত । (আহ্মাদ, আবু দাউদ ও দারিমী)৯ ব্যাখ্যা : (455 (8815 3০ 48০4৫115855) হাদীসের এ অংশে হিজরত বন্ধ না হওয়ার ব্যাপারে দলীল। আর বুখারী ও মুসলিম-এ ইবনু “আব্বাস-এর একটি হাদীস আছে, রসূলুল্লাহ হুঃ মাক্কাহ্ বিজয়ের দিন বলেছেন : মাক্কাহ্ বিজয়ের পর কোন হিজরত নেই। অর্থাৎ মাক্কাহ্ বিজয়ের পর সে হিজরত শেষ হয়ে গেছে। উভয় হাদীসের মাঝে সামঞ্জস্য বিধানে মতানৈক্য রয়েছে। অতঃপর লারম্“আত গ্রন্থকার বলেন, এখানে হিজরত দ্বারা উদ্দেশ্য হল, নাফস্, স্বভাবের দখল থেকে বের হয়ে পাপ-পঙ্কিলতা ও মন্দ চরিত্র ত্যাগ করা । (01559) উক্তি দ্বারা উদ্দেশ্য, অর্থাৎ- তাওবাহ্ গ্রহণের ব্যাপারে আল্লাহর হুকুম ও তার শারী“আতের পরিসমাপ্তি ঘটা । আর তা পশ্চিম দিক থেকে সূর্য উঠার সময় ঘটবে । ইবনুল মালিক বলেন, এখানে হিজরত দ্বারা কুফর থেকে ঈমানের দিকে হিজরত করা উদ্দেশ্য এবং শিরক রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রের দিকে, অবাধ্যতা থেকে তাওবার দিকে হিজরত করা উদ্দেশ্য। ইমাম তীবী বলেন, এখানে রসূলুল্লাহ এর মাক্কাহ্ থেকে মাদীনার দিকে হিজরত করা উদ্দেশ্য করেননি । কেননা তা শেষ হয়ে গেছে। পাপ থেকে হিজরত করাও উদ্দেশ্য নয়। যেমন হাদীসে বর্ণিত হয়েছে, মুহাজির এ ব্যক্তি যে গুনাহ এবং পাপ কাজ ত্যাগ করেছে। কেননা এটি প্রকৃত তাওবাহ্। সুতরাং তা বারংবার তাকে আবশ্যক করছে। সুতরাং বিষয়টিকে এমন স্থান থেকে হিজরত করার উপর চাপিয়ে দেয়া আবশ্যক হবে যেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা, সৎকাজের আদেশ করা এবং অসৎকাজের নিষেধ করা সম্ভব নয়। খাত্বাবী বলেন, ইসলামের শুরুতে হিজরত ফার্য ছিল, এরপর তা মুস্তাহাবে পরিণত হয়েছে রসূলুল্লাহ এ মাক্কাহ থেকে মাদীনাতে হিজরতের সময় মুসলিমদের ওপর তা ওয়াজিব হল এবং মুসলিমদেরকে রসূলুল্লাহ এপ-এর সাথে হিজরত করতে নির্দেশ দেয়া হল যাতে যখন কোন বিপদ সংঘটিত হবে তখন যেন তারা পরস্পর পরস্পরকে সাহায্য করতে পারে এবং রসূলুল্লাহ €র$-এর সাথী হতে পারে । আর রসূলুল্লাহ এ্্-এর নিকট থেকে তাদের দীনের বিষয় শিক্ষালাভ করতে পারে । আর এঁ যুগে বড় ভয় ছিল মাক্কাবাসীর তরফ থেকে । অতঃপর যখন মাক্কাহ্ নগরী বিজিত হল এবং আনুগত্যে নতি স্বীকার করল তখন এ উদ্দেশ্য রহিত হয়ে গেল, হিজরতের আবশ্যকতা উঠে গেল এবং হিজরতের ব্যাপারটি মুস্তাহাবের দিকে প্রত্যাবর্তন করল । সুতরাং বাতিল হয়ে যাওয়া হিজরত বলতে হিজরতের আবশ্যকতা বাতিল হয়ে গেছে এবং ইবুন আনান এর হাদীসের সারার পরার ও বিজ্ঞ হওয়ার উপুর ভিজি করে রিজযত সাহাব বার হম বু (85506585559 অর্থাৎ, তাওবার বি ও তার গ্রহণযোগ্যতা অথবা তাওবাহ্ হশের ব্যাপারে আল্লাহর হুকুম এবং তার শারী“আত রহিত হয়নি। সহীহ : আবূ দাউদ ২৪৭৯, আহমাদ ১৬৯০৬, দারিমী ২৫৫৫, সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭৭৭৮, ইরওয়া ১২০৮, সহীহ আল জার্মি ৭৪৬৯ । তবে আহমাদ-এর সানাদটি দুর্বল । https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।