তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ৩য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ৩য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩২৫ পর্ব-১০ : আল্লাহ তা'আলার নামসমূহ ইমাম তীবী বলেন, আয়াতটি কাফিরদের ব্যাপারে অবতীর্ণ, তবে মু'মিন ব্যক্তি গুনাহে জড়িত হওয়ার মাধ্যমে অন্তর কালো হওয়ার ক্ষেত্রে কাফিরদের সাথে সাদৃশ্য রাখে এবং গুনাহ বৃদ্ধির কারণে সে দাগও বৃদ্ধি পায়। ইমাম মালিক বলেন, এ আয়াতটি কাফিরদের জন্য উল্লেখ করা হয়েছে । তবে নাবী প্রত মু'মিনদেরকে ভয় দেখানোর জন্য এ আয়াতটি উল্লেখ করেছেন যাতে অধিক গুনাহ করা থেকে তারা সতর্ক হয়, যাতে কাফিরদের কালো অন্তরের ন্যায় তাদের অন্তর কালো না হয়। এজন্য একমতে বলা হয়েছে, ৫০৯! দ্বারা কুফ্র উদ্দেশ্য, এভাবে মিরকাতে আছে। ৮00১1255844: EEE ahd; 250 (৬:০৩: ৫৩15 6558)1855-45856 ২৩৪৩-২১] “আবদুল্লাহ ইবনু “উমার এই হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ প্র বলেছেন : বান্দার প্রাণ (রূহ) ওষ্ঠাগত না হওয়া পর্যন্ত অবশ্যই আল্লাহ তার তাওবাহ্‌ কবুল করেন। (তিরমিযী, ইবনু মাজাহ)* ব্যাখ্যা : (4441430485406) কারী বলেন, বাহ্যিক দৃষ্টিতে হাদীসাংশে তাওবাহ্‌ কবুলের ব্যাপারটি মুত্বলাকৃ বা সাধারণভাবে, আর কতিপয় হানাফী একে কাফিরের সাথে সীমাবদ্ধ করে দিয়েছেন। আমাদের শায়খ বলেন, বাহ্যিকদৃষ্টিতে প্রথমটি নির্ভরযোগ্য। (53:4 2550) অর্থাৎ- যতক্ষণ পর্যন্ত তার আত্মা কণ্ঠনালীতে না পৌছবে, অতঃপর তা বনতর স্থানে পরিণত না হবে যার কারণে রুগী গড়গড় বা প্রতিধ্বনি করে থাকে । ৯১৯ ১৮ বলা হয় পানীয় বস্তুকে মুখের মাঝে রাখা এবং কণ্ঠনালীর গোড়া পর্যন্ত পৌছানো এবং কণ্ঠনালীর ভিতরে না যাওয়া এবং এঁ বস্তু যার কারণে প্রতিধ্বনি কারী প্রতিধ্বনি করে থাকে তাকে ‘আরবদের ভাষায় লাদুদ, লাঁউক্‌ এবং সা“উত্ত বলা হয়। উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত পরকালের অবস্থাসমূহ প্রত্যক্ষ না করবে। “আল্লামাহ্‌ কারী বলেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে মৃত্যু সম্পর্কে সুনিশ্চিত না হবে। কেননা মৃত্যু সম্পর্কে সুনিশ্চিত হওয়ার পর ব্যক্তির তাওবাহ্‌কে তাওবাহ্‌ গণ্য করা হবে না। এর সমর্থনে আল্লাহর বাণী, “আর যারা পাপ কর্ম করে এমনকি তাদের কাছে যখন মৃত্যু আগমন করে তখন বলে আমি এখন তাওবাহ্‌ করব তাদের কোন তাওবাহ্‌ নেই এবং কাফির অবস্থায় যারা মৃত্যুবরণ করে তাদের কোন তাওবাহ্‌ নেই।” (সূরাহ্‌ আন্‌ নিসা ৪ : ১৮) তুরবিশতী বলেন, (১353.১9) এর অর্থ হল, যতক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যু আগমন না করবে। কেননা ব্যক্তির কাছে যখন মৃত্যু আগমন করে তখন সে প্রতিধ্বনি করে থাকে । অতঃপর যখন সে মৃত্যু, জীবন অবসান সম্পর্কে জানতে পারে, সুনিশ্চিত হতে পারে তখন তার তাওবাহ্‌ গ্রহণীয় নয়। তিনি বলেন, যদিও আমরা মৃত্যু উপস্থিত হওয়া ব্যক্তির দুনিয়াতে প্রত্যাবর্তন অসম্ভব সম্পর্কে নিশ্চিত এবং তার তাওবাহ্‌ কবুলের বিষয়টি অস্বীকার করি রহমাতের দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং ব্যক্তি ক্ষমা থেকে বঞ্চিত হওয়ার কারণে তথাপিও আমরা আল্লাহর তরফ থেকে এ ব্যক্তির জন্য ক্ষমার আশা করব। কেননা আল্লাহ ০৭ হাসান : তিরমিষী ৩৫৩৭, ইবনু মাজাহ ৪২৫৩, আহমাদ ৬১৬০, মুসতাদ্রাক লিল হাকিম ৭৬৫৯, শু“আবুল ঈমান ৬৬৬১, ইবনু হিব্বান ৬২৮, সহীহ আত্‌ তারগীব ৩১৪৩, সহীহ আল জামি' ১৯০৩। https://shottanneshi.wordpress.com

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।