Contents. তাহকীক মিশ্কা-তুল মাসা-বীহ (তৃতীয় খণ্ড) ৩০৬ কোন সুযোগ আছে? মুসলিমের এক বর্ণনাতে আছে, নিশ্চয়ই লোকটি নিরানব্বই লোককে হত্যা করেছে, এখন তার কি কোন তাওবাহ্ করার সুযোগ আছে? (303) অর্থাৎ- নিরানব্বই জন ব্যক্তি হত্যা করার পর তার বা তোমার তাওবাহ্ করার কোন সুযোগ নেই ৷ পান্রীর মনে লোকটির ব্যাপারে ব্যাপক ভয়ের কারণে এবং এত অধিক পরিমাণ লোককে অন্যায়ভাবে হত্যা করার পর তার তাওবাহ্ যদি গ্রহণ করা হয় তাহলে তা অসম্ভবপর ব্যাপার মনে করে লোকটিকে তিনি এমন ফাতাওয়া দিয়েছিলেন। (445৪3) অর্থাৎ- পাদ্রীকে হত্যা করে একশত হত্যা পূর্ণ করল। কারী বলেন, সম্ভবত লোকটি তার এ ধারণার কারণে এমন কাজ করেছিল যে, তার তাওবাহ্ কবুল করা হবে না যদিও তার কাছে প্রাপ্যদাবীদাররা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এক মতে বলা হয়েছে, পাদ্রীর ফাতাওয়া লোকটির নিকট এ ভাব প্রকাশ করেছে যে, তার কোন মুক্তি নেই। সুতরাং সে রহমাত থেকে নিরাশ হয়ে গেল, অচিন হাহ জর ড় ত সজ সিট রে উপর লজ্জিত হয়ে সে সম্পর্কে প্রশ্ন করতে লাগল। (040445) অতঃপর লোকটি যার কাছে যেয়ে তার তাওবাহ্ কবুল সম্পর্কে জিজ্ঞেস করবে, এমন লোকের অন্বেষণে জিজ্ঞেস করতে থাকলো । অবশেষে লোকটি এক “আলিম ব্যক্তিকে বলল, “নিশ্চয়ই আমি একশত লোককে হত্যা করেছি এখন আমার কি কোন তাওবাহ্ আছে?” এ কথা বলার পর “আলিম ব্যক্তি বলল, হ্যা, আপনার ও আপনার তাওবার মাঝে কে বাধা দিবে? হিশাম-এর বর্ণনাতে আছে, অতঃপর লোকটি পৃথিবীর সর্বাধিক জ্ঞানী সম্পর্কে প্রশ্ন করলে তাকে এক বিদ্বান ব্যক্তি সম্পর্কে বলে দেয়া হল, অতঃপর লোকটি বিদ্বান ব্যক্তির কাছে বলল, নিশ্চয়ই সে একশত জন লোককে হত্যা করেছে, এখন কি তার কোন তাওবার সুযোগ আছে? উত্তরে “আলিম ব্যক্তি বলল, হ্যা, তার মাঝে ও তাওবার মাঝে কোন জিনিস বাধা দিবে? (154455৩51) অর্থাৎ তুমি এমন গ্রামে যাও যার অধিবাসীগণ সৎ এবং আল্লাহর কাছে তাওবাহ্ করে ও তাদের সাথে “ইবাদাত কর অতঃপর লোকটি এ গ্রামের দিকে যেতে থাকলো । হিশীম-এর বর্ণনাতে আছে, লোকটি এ রকম গ্রামের দিকে চলল, অর্থাৎ- “যে গ্রামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছিল” । কেননা সে গ্রামে কিছু মানুষ আছে তারা আল্লাহর “ইবাদাত করে । সুতরাং তাদের সাথে আল্লাহর “ইবাদাত কর এবং তোমার গ্রামের দিকে প্রত্যাবর্তন করিও না, কেননা তা মন্দ গ্রাম । অতঃপর সে চলতে থাকলো এমনকি যখন সে অর্ধপথ অতিক্রম করল তখন তাকে মৃত্যু গ্রাস করল। আর এ গ্রামের নাম ছিল নুসরা, পক্ষান্তরে যে গ্রামের দিক থেকে এসেছিল সে তার নাম কুফ্রাহ। যেমন তৃবরানীতে ‘আবদুল্লাহ্ বিন “আম্র ইবনুল “আস- এর হাদীস জাইয়িদ সানাদে আছে। নাবাবী বলেন, তার উক্তি (1১৯১1413451) অর্থাৎ সে এ ধরনের গ্রামের দিকে চলল শেষ পর্যন্ত । এতে আছে তাওবাহ্কারীর এঁ সমস্ত স্থান থেকে আলাদা থাকা মুস্তাহাব যাতে গুনাহ সংঘটিত হয়েছে এবং এ বন্ধু থেকে আলাদা থাকা যারা এ ব্যাপারে সহযোগিতা যোগায় এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যতক্ষণ তারা এ অবস্থার উপর থাকে । আর তাদের পরিবর্তে ভালো, সৎ, বিদ্বান, আল্লাহতীরু 'ইুবাদাতকারীদের বন্ধুত্ব থহণ করা এবং এর মাধ্যমে তার তাওবাতে গুরুত্ব দেয়া। (৩3414530) অর্থাৎ অতঃপর মরণের আলামাত বা মরণ যন্ত্রণা তাকে গ্রাস করল, অর্থাৎ লোকটি এ গ্রামের দিকে যেতে ইচ্ছা করে তার মাঝপথে পৌছল তখন মরণ তাকে পেয়ে গেল। (১১০০৩) অর্থাৎ- অতঃপর সে তার বক্ষকে এ গ্রামের দিকে হেলিয়ে দিল তাওবার জন্য যে গ্রামের দিকে যাচ্ছিল। . https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।