তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ৩য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ৩য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents তাহক্বীকৃ মিশৃকা-তুল মাসা-বীহ (তৃতীয় খণ্ড) ৩০০ CBG TAOS EEN 2840491556১ 5এ০৪9)৬ CAL SEOUN HE S45 C25 BUSSES G5 CACO BBs BE LLG ৬৮4৬ | 12055444869) ২৩২৬৪] আবূ যার গিফারী এই হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ প্র আল্লাহ তা'আলার নাম করে যেসব হাদীস বর্ণনা করেছেন তার একটি হলো তিনি (প্র) বলেছেন যে, আল্লাহ তাবারক ওয়াতা“আলা বলেন : হে আমার বান্দাগণ! আমি আমার ওপর যুল্ম করাকে হারাম করে দিয়েছি । (যুল্ম করা আমার জন্য যা, তোমাদের জন্যও তা) তাই আমি তোমাদের জন্যও যুল্ম করা হারাম করে দিয়েছি। অতঃপর (পরস্পরের প্রতি) যুল্ম করো না। হে আমার বান্দাগণ! তোমাদের প্রত্যেকেই পথত্রষ্ট । কিন্ত আমি যাকে পথ দেখাই (সে-ই পথের সন্ধান পায়)। সুতরাং তোমরা আমার নিকট পথের সন্ধান কামনা কর, তাহলে আমি তোমাদেরকে পথের সন্ধান দেবো। হে আমার বান্দাগণ! তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত । কিন্তু আমি যাকে খাবার দেই (সে খাবার পায়)। তাই তোমরা আমার কাছে খাবার চাও । আমি তোমাদেরকে খাবার দেবো । হে আমার বান্দাগণ! তোমাদের প্রত্যেকেই উলঙ্গ । কিন্তু আমি যাকে পোশাক পরাই (সে পোশাক পরে)। তাই তোমরা আমার নিকট পোশাক চাও। আমি তোমাদেরকে (পোশাক) পরাব। হে আমার বান্দাগণ! তোমরা রাতদিন গুনাহ (অপরাধ) করে থাকো । আর আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দেই । সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। হে আমার বান্দাগণ! তোমরা ক্ষতিসাধন করার সাধ্য রাখো না যে, আমার ক্ষতি করবে। এভাবে তোমরা আমার কোন উপকার করারও শক্তি রাখো না যে, আমার কোন উপকার করবে । তাই হে আমার বান্দাগণ! যদি তোমাদের প্রথম থেকে শেষ পরহেযগার হয়ে যায়। তাও আমার সাম্রাজ্যের কিছুমাত্র বৃদ্ধি করতে পারবে না। হে আমার বান্দাগণ! যদি তোমাদের প্রথম ও শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন্‌ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অত্যাচারী-অনাচারী ব্যক্তির অন্তরের মতো অন্তর নিয়েও অত্যাচার-অনাচার করে তাদের এ কাজও আমার সাম্রাজ্যের কিছুমাত্র ক্ষতি বৃদ্ধি করতে পারবে না । হে আমার বান্দাগণ! যদি তোমাদের প্রথম ও শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন্‌ একই মাঠে দাড়িয়ে একসাথে আমার কাছে প্রার্থনা করে। আর আমি তোমাদের প্রত্যেককে তাদের চাওয়া জিনিস দান করি তাহলে আমার কাছে যা আছে, তার কিছুই কমাতে পারবে না । শুধু এতখানি ছাড়া যতটি একটি সূই যখন সমুদ্রে ডুবিয়ে আবার উঠিয়ে নেয়া হলে যতটুকু সমুদ্রের পানি কমায় । হে আমার বান্দাগণ! এখন বাকী রইল তোমাদের (কৃতকর্মের) “আমাল, যা আমি যথাযথভাবে সংরক্ষণ করব । অতঃপর এর প্রতিদান আমি পরিপূর্ণভাবে দেবো । সুতরাং যে ব্যক্তি কোন ভাল (ফল) লাভ করে, সে যেন আল্লাহর শুকর আদায় করে। আর যে মন্দ (ফল) লাভ করে, সে যেন নিজেকে ছাড়া অন্যকে দোষারোপ না করে (কেননা তা তারই কৃতকর্মের ফল)। (মুসলিম)+” ৪ . ব্যাখ্যা : (৪305 ৩:08) ইমাম ত্বীবী বলেন, জিন্‌ এবং মানব উভয়কে সম্বোধন করা হয়েছে, তাদের মাঝে পাপ-পুণ্য পর্যায়ক্রম হওয়ার কারণে । অত্র সম্বোধনে মালায়িকাহও (ফেরেশতারাও) সম্বোধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং গোপনীয়তা লাভের দিক থেকে মালায়িকার আলোচনা জিন্দের মাঝে অন্তর্ভুক্ত করে ৩০ সহীহ : মুসলিম ২৫৭৭, ইবনু আবী শায়বাহ্‌ ২৯৫৫৭, সহীহ আত্‌ তারগীব ১৬২৫, সহীহ আল জামি' ৪৩৪৫। 100005://///.78061009015.001/178945132263517

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।