Contents তাহকীকু মিশ্কা-তুল মাসা-বীহ (তৃতীয় খণ্ড) ২৫৪ উচ্চস্বর-নিম্বস্বর সকল স্বরের শ্রোতা । আল বাসীর- দর্শক, ছোট-বড় সকল বস্তর। আল হাকাম- নির্দেশ দানকারী, বিধানকর্তা। আল “আদ্লু- ন্যায়বিচারক, যিনি যা উচিত তা-ই করেন । আল লাতীফ- যিনি সৃষ্টির যখন যা আবশ্যক তা করে দেন; অনুগ্রহকারী, সূক্মদর্শী বা যিনি অতি সুক্ষ বিষয় সম্পর্কেও অবগত । আল খবীর- যিনি গুপ্ত রহস্যাদি সম্পর্কে অবগত । আল হালীম- ধৈর্যশীল, যিনি অপরাধ জেনেও সহজে শাস্তি দেন না। আল 'আযীম- বিরাট মহাসম্মানী। আল গাফুর- যিনি অপরাধ গোপন রাখেন এবং অতি জঘন্য অপরাধও ক্ষমা করেন। আশ্ শাকুর- কৃতজ্ঞ, যিনি অল্পে বেশী পুরস্কার দেন। আল 'আলীয়্যু- সর্বোচ্চ সমাসীন; সর্বোপরি । আল কাবীর- বিরাট, মহান, ধারণার উর্ধে বড়। আল হাফীয- বড় রক্ষাকারী, যিনি বান্দাদের সব বিষয় লক্ষ্য রাখেন। আল মুকীতু- খাদ্যদাতাঃ দৈহিক ও আত্মিক শক্তিদাতা। আল হাসীবু- যিনি অন্যের জন্য যথেষ্ট হন; যিনি যার জন্য যা যথেষ্ট তা দান করেন। আল জালীলু- গৌরবান্বিত, মহিমান্বিত; যার মহিমা অতুলনীয় । আল কারীমু- বড় দাতা, আশার অধিক দাতা; যিনি বিনা চাওয়ায় দান করেন। আর্ রকীবু- যিনি সকলের সকল বিষয় লক্ষ্য রাখেন এবং সর্বদা নখদর্পণে থাকেন। আল মুজীবু- উত্তরদাতা, যিনি ডাকে সাড়া দেন। আল ওয়া-পিঁউ- সম্প্রসারণকারী; ধার দান, জ্ঞান, দয়া ও রাজ্য বিপুল ও সম্প্রসারিত। আল হাকীমু- প্রজ্ঞাবান ততৃজ্ঞানী, যিনি প্রতিটি বিষয় উত্তমরূপে ও নিখুঁতভাবে সমাধা করেন। আল ওয়াদৃদু- যিনি বান্দার কল্যাণকে পছন্দ করেন। আল মাজীদু- অসীম অনুগ্রহকারী ৷ আল বা- ‘ইসু- প্রেরক, রসূল প্রেরণকারী, রিষকৃ প্রেরণকারী, কৃবর থেকে হাশরে প্রেরণকারী। আশ্ শাহীদু- বান্দার প্রতিটি কাজের সাক্ষী, যিনি প্রকাশ্য বিষয় অবগত, আল হাকু- সত্য ও সত্য প্রকাশকারী, যিনি প্রজ্ঞা অনুসারে কাজ করেন। আল ওয়াকীলু- কার্যকারক, যিনি বান্দাদের কাজের যোগানদাতা। আল কৃবিয়্যু- শক্তিবান, শক্তির অধিকারী । আল মাতীনু- বড় ক্ষমতাবান, যার ওপর কারো কোন প্রকার ক্ষমতা নেই। আল ওয়ালিয়্যু- যিনি মুমিনদের অভিভাবক, ভালবাসেন ও সাহায্য করেন। আল হামীদু- প্রশংসিত, একমাত্র প্রশংসার যোগ্য । আল মুহসী- হিসাবরক্ষক, বান্দারা যা করে তিনি তার পুঙ্খানুপুঙ্থ হিসাব রাখেন। আল মুব্দিউ_ বিনা নমুনায় অষ্টা, যিনি মডেল না দেখে সৃষ্টি করেন। আল মু“ঈদু- মৃত্যুর পর পুনঃসৃষ্টিকারী ৷ যার পুনঃ সৃষ্টি, যিনি বিনা মডেলে সৃষ্টি করেন। আল মুহীউ- পুনরায় জীবিতকারী, আল মুমীতু- পুনরায় মৃত্যু দানকারী, যার পুনরায় সৃষ্টি করার ক্ষমতা আছে। আল হাইয়্য- চিরঞ্জীব, আল কৃইয়্যুমু- স্বয়ং প্রতিষ্ঠিত, চিরস্থায়ী। আল ওয়া-জিদু- যিনি যাই চান তাই পান। আল মা-জীদু- বড় দাতা । আল ওয়া-হিদুল আহাদু- একক ও অদ্বিতীয়, যার কোন শারীক নেই। আস্ সামাদু- প্রধান, প্রভু; যিনি কারো মুখাপেক্ষী নন কিন্ত সকলেই তীর মুখাপেক্ষী । আল কৃ-দিরু- ক্ষমতাবান, যিনি ক্ষমতা প্রয়োগে কারো মুখাপেক্ষী নন। আল মুকৃতাদির- সকলের ওপর যার ক্ষমতা রয়েছে, সার্বভৌম, যার বিধান চরম । আল মুকৃদ্দিমু- যিনি যাকে চান নিকটে করেন এবং আগে বাড়ান। আল মুআখ্খিরু- যিনি যাকে চান দূরে রাখেন বা পিছনে করেন। আল আওওয়ালু- প্রথম, অনাদি। আল আ-খিরু- সর্বশেষ, অনন্ত । আয্ যা-হিরু- যিনি ব্যক্ত, প্রকট গুণে ও নিদর্শনে ৷ আল বা-তিনু- যিনি গুপ্ত সত্তাতে । আল ওয়া-লিয়্যু- অভিভাবক, মুরুব্বী । আল মুতাঁআ-লিয়্যু- সর্বোপরি। আল বার্রু- মুহসিন, অনুগবহকারী। আত্ তাওওয়া-বু- তাওবাহ্ কবূলকারী, যিনি অপরাধে অনুশোচনাকারীর প্রতি পুনঃঅনুগ্রহ করেন। আল মুনতাকিমু- প্রতিশোধ গ্রহণকারী । আল আফুববু- বড়ই ক্ষমাশীল । আর্ রউফু- বড়ই দয়ালু। মালিকুল মুল্ক_ রাজাধিরাজ, যার রাজ্যে তিনি যা ইচ্ছা তা করতে পারেন। যুল্ জালা-লি ওয়াল ইকর-ম- মহিমা ও সম্মানের অধিকারী । আল মুকুসিতু- অত্যাচার দমনকারী, উৎপীড়ক থেকে উৎপীড়িতের প্রতিশোধ গ্রহণকারী । আল জা-মি'উ- কিয়ামাতে বান্দাদের একত্রকারী অথবা সর্বগুণের অধিকারী । আল গনিয়্যু- বেনিয়াজ, যিনি কারো মুখাপেক্ষী নন। আল মুগনিয়্যু- যিনি কাউকেও https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।