Contents ৫ | পর্ব-৭ : সওম (রোযা) ১৯৫৯-[৪] আবু হুরায়রাহ্ ধল হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ প্র বলেছেন : আদাম সন্তানের প্রত্যেকটি নেক “আমাল দশ থেকে সত্তর গুণ পর্যন্ত বাড়ানো হয়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু এর ব্যতিক্রম হলো সওম । কেননা, সওম আমার জন্যে রাখা হয় এবং আমিই এর প্রতিদান দিব । কারণ সায়িম (রোযাদার) ব্যক্তি নিজের প্রবৃত্তির তাড়না ও খাবার-দাবার শুধু আমার জন্য পরিহার করে। সায়িমের জন্য দু'টি খুশী রয়েছে। একটি ইফতার করার সময় আর অপরটি আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সায়িমের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশৃকের সুগন্ধির চেয়েও বেশী পবিত্র ও পছন্দনীয় এবং সিয়াম ঢাল স্বরূপ (জাহান্নামের আগুন হতে রক্ষাকবচ)। তাই তোমাদের যে কেউ যেদিন সায়িম হবে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে আর শোরগোল বা উচ্চবাচ্য না করে । তাকে কেউ যদি গালি দেয় বা কটু কথা বলে অথবা তার সাথে ঝগড়া করতে চায়, সে যেন বলে দেয়, “আমি একজন সায়িম' । (বুখারী, মুসলিম): ব্যাখ্যা : ৫৯০১) “তবে সওমের প্রতিদান, অর্থাৎ- যে কোন সৎকাজের প্রতিদান দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সিয়াম এর ব্যতিক্রম তা শুধুমাত্র সাতশত গুণ পর্যন্তই বৃদ্ধি করা হয় না। এর প্রতিদানের কোন সীমারেখা নেই। বরং তার প্রতিদান কি পরিমাণ দেয়া হবে তা একমাত্র আল্লাহ তা'আলা জানেন। সি ৫3৬১4? 3409 ' “তা সিয়াম) আমারই জন্য এবং তার প্রতিদান আমিই দিব ।” অর্থাৎ- সিয়াম আল্লাহর তালা ও তাঁর বান্দার মাঝে একটি গোপনীয় বিষয় । যা বান্দা শুধুমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্ট অর্জনের জন্যই পালন করে থাকে। যা কোন বান্দা অবহিত হতে পারে না। কেননা এ সিয়ামের বাহ্যিক কোন ব্প নেই যেমনটি অন্যান্য “ইবাদাতের বাহ্যিক রূপ রয়েছে। যা বান্দা দেখতে পায়। যেহেতু এ সিয়ামের বিষয়টি আমি ব্যতীত অন্য কেউ অবহিত হতে পারে না তাই এর প্রতিদানও আমিই দিব। এর প্রতিদানের বিষয়টি অন্য কারো উপর ন্যস্ত করব না। এতে এ ইন্দিত রয়েছে যে, সিয়ামের পুরস্কার খুবই বড় আর তা হিসাববিহীন। একটি প্রশ্ন : সকল “ইবাদাতই-একমাত্র আল্লাহর জন্য এবং তার প্রতিদানও একমাত্র আল্লাহ তা'আলাই দিয়ে থাকেন। তাহলে “সওম শুধুমাত্র আমার জন্য এবং আমিই এর প্রতিদান দিব’ এর উদ্দেশ্য কি? জওয়াব : সিয়ামের মধ্যে রিয়া তথা লোকজনকে দেখানো সম্ভব নয় যা অন্যান্য “ইবাদাতের প্রযোজ্য । কেননা সিয়ামের কোন বাহ্যিক আকার আকৃতি নেই যা লোকজন দেখতে পাবে যা অন্যত্র “ইবাদাতের মধ্যে আছে। যেমন সলাত তার রুকু সাজদাহ্ রয়েছে । সলাত আদায়কারীর এ কাজ অন্যান্য লোকেরা দেখতে পায়। কিন্তু সিয়ামের মধ্যে এমন কিছু নেই। যা লোকেরা দেখবে বরং তা শুধু নিয়্যাতের সাথে সম্পৃক্ত যা মানুষের দৃষ্টির অগোচরে । তাই এটা বলা যুক্তিযুক্ত যে, সিয়াম শুধুমাত্র আল্লাহর জন্য। আর এ “ইবাদাত যেহেতু শুধু আল্লাহর জন্য, তাই এর পুরস্কারও আল্লাহ স্বয়ং নিজ হাতে প্রদান করবেন। কিন্তু অন্যান্য কাজের পুরস্কার মালায়িকাহ্ (ফেরেশতাগণ) লিখে থাকেন। | SIAL * ‘স্বীয় প্রবৃত্তির চাহিদাকে পরিত্যাগ করে” অর্থাৎ- সে প্রবৃত্তির এমন চাহিদাকে পরিত্যাগ করে যা সিয়াম ভঙ্গের কারণ হয়। 454% এর পরে 2% এর উল্লেখ ছারা বুঝা যায় যে, 4৫ 5544 দ্বারা উদ্দেশ্য স্ত্রী সঙ্গম এবং 2 দ্বারা সিয়াম ভঙ্গের অন্যান্য কারণ উদ্দেশ্য । * সহীহ : বুখারী ১৯০৪, মুসলিম ১১৫১, নাসায়ী ২২১৭, ইবনু মাজাহ ১৬৩৮, ইবনু আবী শায়বাহ্ ৮৮৯৪, ইবনু খুযায়মাহ ১৮৯৬, সহীহ ইবনু হিব্বান ৩৪২৩, আহমাদ ৭৬৯৩, সুনানুল কুবরা লিল বায়হাকী ৮৩৩২। https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।