তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ৩য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ৩য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents তাহকীকৃ মিশৃকা-তুল মাসা-বীহ (তৃতীয় খণ্ড) ১৯০ থাকলে কুরআনের অনেক অংশ লোপ পেয়ে যাবে। তাই আমি সঙ্গত মনে করি যে, আপনি কুরআনকে মাসহাফ বা কিতাব আকারে একত্রিত করতে হুকুম দেবেন। আবূ বাক্র এই বলেন, আমি “উমারকে বললাম, এমন কাজ কিভাবে আপনি করবেন, যে কাজ রসূলুল্লাহ প্র করেননি? “উমার এরথ্ম্ উত্তরে বললেন, আল্লাহর শপথ । এটা হবে একটা উত্তম কাজ। “উমার এম্*্১ এভাবে আমাকে বার বার বলতে লাগলেন। অতঃপর আল্লাহ এ কাজের গুরুত্ব বুঝার জন্য আমার হৃদয় খুলে দিলেন এবং আমিও এ কাজ করা সঙ্গত মনে করলাম। যায়দ ধল বলেন, আবু বাক্‌র ধ্রু আমাকে বললেন, তুমি একজন বুদ্ধিমান যুবক যার ব্যাপারে আমাদের কোন সন্দেহ সংশয় নেই। রসূলুল্লাহ প্র্ট-এর ওয়াহীও তুমি লিখতে । তাই তুমিই কুরআনের আয়াতগুলো খোঁজ করো এবং এগুলো গ্রস্থাকারে (মাসহাফ) একত্র করো । যায়দ এম্*ই বলেন, তারা যদি আমাকে পাহাড়সমূহের কোন একটিকে স্থানান্তরের দায়িত্ব অর্পণ করতেন তা-ও আমার জন্য কুরআন একত্র করার দায়িত্ব অপেক্ষা অধিক দুঃসাধ্য হত না। যায়দ এগ বলেন, আমি বললাম, যে কাজ নাবী প্লট করেননি, এমন কাজ আপনারা কী করে করবেন? আবু বাক্র এ বললেন, আল্লাহর কসম! এটা বড়ই উত্তম কাজ। মোটকথা, এভাবে আবু বাক্র ই আমাকে বার বার বলতে লাগলেন । সর্বশেষ আল্লাহ তা'আলা আমার হৃদয়কেও এ গুরুত্ব অনুধাবন করার জন্য খুলে দিলেন, যে কাজের জন্য আবূ বাক্র ও “উমারের হৃদয়কে খুলে দিয়েছিলেন। অতএব খেজুরের ডালা, সাদা পাথর, পশুর হাড়, মানুষের (হাফিযদের) অন্তর ও স্মৃতি হতে আমি কুরআনের আয়াত সংগ্রহ করতে লাগলাম । সর্বশেষ আমি সূরাহ আত্‌ তাওবার শেষাংশ, “লাকূদ জা-আকুম রসূলুম মিন আনফুসিকুম' হতে সূরার শেষ পর্যন্ত সংগ্রহ করলাম আবু খুযায়মাহ্‌ আনসারীর কাছ থেকে । এ অংশ আমি তার ছাড়া আর কারো কাছে পাইনি। যায়দ এদ্*্খ বলেন, এ লিখিত সহীফাহ্গুলো আবূ বাক্র-এর কাছে ছিল যে পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দেননি। তারপর ছিল “উমার এছ এর কাছে তার জীবনকাল পর্যন্ত । তারপর তার কন্যা হাফসাহ্‌ ঞ্্ধ-এর কাছে ছিল। (বুখারী)২৬৫ | ব্যাখ্যা : ইয়ামামাহ্‌ ইয়ামানের একটি প্রসিদ্ধ শহরের নাম। “বিদায়াহ্‌ ওয়ান্‌ নিহায়াহ্‌”-তে বলা হয়েছে, এটা পূর্ব হিজাযের প্রসিদ্ধ অঞ্চল। হ০৮।৭-১ বলতে মুসায়লামাতুল কাষ্যাব বাহিনীর সাথে যুদ্ধে নিহত সহাবীগণ উদ্দেশ্য। যখন মুসায়লামাতুল কাষ্যাব নবুওয়াত দাবী করল এবং “আরবের অনেকের মুরতাদ হওয়ার কারণে নিজেকে শক্তিশালী করে তুলল তখন আবু বাক্র এ্্ছই খালিদ বিন ওয়ালীদ এম্ছ্ই-এর নেতৃত্বে একদল সহাবীকে মুসায়লামাতুল কায্যাব-এর বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠালেন। তারা ইয়ামামাহ্‌ অঞ্চলে গিয়ে তার সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হলে আল্লাহ তা“আলা মুসায়লামাহ্‌-কে পরাজিত করেন এবং হত্যা করেন। এ যুদ্ধে অনেক সহাবী শাহীদ হন। কেউ বলেন, এর সংখ্যা ছিল সাতশত । আবার কেউ বলেন, এর চাইতেও বেশি। কুরআন সংকলনের ইতিহাস : ইমাম হাকিম (রহঃ) তার মুস্তাদরাক গ্রন্থে বলেন, কুরআন তিনটি পর্যাযে সংকলন করা হয়। একটি হল, রসূল “্ট-এর জীবদ্দশায় । তবে যে সংকলন বর্তমান সময়ে আমাদের নিকট আছে এটা নয়। তখন বিভিন্ন সূরাহ্‌ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে লিখিত ছিল রসূল এ্ট-এর নির্দেশে, অর্থাৎ- এক জায়গায় লিখা হয়নি এবং সূরার ধারাবাহিকতাও ঠিক ছিল না। হাফিয ইবনু হাজার (রহঃ) বলেন, রসূল £-এর যুগে কুরআন একটি মাসহাফে সংকলন না করার কারণ হলো তখন কোন আয়াতের হুকুম অথবা কোন আয়াতের তিলাওয়াত মানসূখের সম্ভাবনা ছিল। তাই ২৬ সহীহ : বুখারী ৪৯৮৬, সুনানুল কুবরা লিল বায়হাকী ২৩৭২, সহীহ ইবনু হিব্বান ৪৫০৬। https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।