Contents ১৬৩ পর্ব-৮ : কুরআনের মর্যাদা 'আল্লামাহ্ তুরবিশৃতী (রহঃ) বলেন, ১৫৮ এবং ১৯৩ উভয়ের অর্থ হলো » ৫৯ ১৪০৩ অর্থাৎ- কোন বস্তু দ্বারা কোন বস্তুর হিফাযাত করা । আর এ ১-৪৯)।৬-:৬এ* এর এখানে অর্থ হলো তিলাওয়াত এবং কিরাআতের মাধ্যমে তা হিফাযাতের উপদেশ প্রদান করা যাতে স্মরণ থেকে এ কুরআন বিস্মৃত না হয়। উট একটি পলায়নপর প্রাণী, একে বেঁধে না রাখলে পালিয়ে যায়। কুরআনুল কারীমকে রশিতে বাধা পলায়নপর উটের সাথে তুলনা করা হয়েছে। “ইকবাল বলা হয় উটের হাঁটু বাধার রশিকে উট যখন বসে তখন তার মোড়ানো হাটুকে বেঁধে রাখা হয় ফলে সে আর পালাতে পারে না। আল কুরআনের ধারক বা কুরআন পাঠকারীর অবস্থা এই যে, সে যদি কুরআনের প্রতি লক্ষ্য না রাখে, কুরআন পাঠে এবং তার হিফাযাতে প্রতিশ্রুতিবদ্ধ ও যত্মশীল না হয় তাহলে এঁ পলায়নপর উটের চেয়ে অধিক দ্রুত তার হৃদয় থেকে কুরআন পালিয়ে যাবে অর্থাৎ- সে বিস্মৃত হয়ে যাবে। ্ কুরআনের ধারক উটের মালিকের ন্যায়, কুরআন উটের ন্যায় এবং হিফ্যকে উট বাধার (রশির) সাথে সামঞ্জস্য ও তুলনা করা হয়েছে। ‘আল্লামাহ্ তীবী (রহঃ) বলেন, কুরআনুল কারীমের মাঝে এবং উটের মাঝে কোন সাদৃশ্যতা নেই। কেননা কুরআনুল কারীম হলো কৃদীম চিরন্তন অথচ উটনী হলো হাদেস বা নশ্বর ও ধ্বংসশীল। সুতরাং এ কুরআনুল কারীমকে উটের সাথে বাহ্যিক তুলনা করা চলে না তবে অর্থের দিক দিয়ে সামঞ্জস্য বিদ্যমান । | দৃষ্টান্ত দানের পরিপূর্ণ বিবরণ পরবর্তী হাদীসে রয়েছে। উটের স্বভাব হলো তার মালিক তার প্রতি অমোনযোগী হলেই সে সুযোগ বুঝে পলায়ন করবে। অনুরূপ কুরআনের হাফিয, সে যদি তার হিফ্যের প্রতি যত্মশীল না হয় বরং অমনোযোগী হয় তাহলে কুরআন তার হৃদয় স্পট থেকে এ উটের চেয়ে অধিক দ্রুত পলায়ন করবে। ইবনুল বান্তীল (রহঃ) বলেন, অত্র হাদীসটি এ আয়াতদ্বয়ের অনুযায়ী, মহান আল্লাহ বলেন : “আমি তোমার ওপর নাযিল করছি একটি গুরুভার বাণী ।” (সুরাহ আল মুয্যাম্মিল ৭৩ : ৫) আল্লাহ সুবহানাহু ওয়াতা+'আলা আরো বলেন : “আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, এ থেকে উপদেশ গ্রহণের কেউ আছ কি?” (সূরাহ্ আল কামার ৫৪ : ১৭) যে কুরআন হিফাযাতে এগিয়ে আসবে, তাতে যত্মবান ও প্রতিশ্রুতিবদ্ধ হবে কুরআন তার হিফ্য বা মুখস্থকরণে তাকে সহযোগিতা করা হবে। পক্ষান্তরে যে তা থেকে মুখ ফিরিয়ে নিবে এবং পলায়ন করবে কুরআনও তার নিকট থেকে পালিয়ে যাবে, অর্থাৎ- সে কুরআন বিস্মৃত হয়ে যাবে । ‘আল্লামাহ্ তীবী (রহঃ) বলেন : আল কুরআন মানুষের কোন কথা বা বাণী নয়, বরং মহান শক্তি ও ক্ষমতাধর সৃষ্টিকর্তা আল্লাহর বাণী, এতদ্বয়ের কথার মধ্যে কোন নিকটতম মুনাসিবাত বা সম্পর্ক নেই। কেননা কালামে বাশার হলো হাদেস এবং কালামুল্লাহ হলো কৃদীম বা চিরন্তন, কিন্তু আল্লাহ সুব্হানাহ্ ওয়াতা“আলা তার ব্যাপক অনুগ্রহ ও চিরন্তন দয়া দ্বারা মানুষের ওপর অনুগ্রহ করে কুরআন মুখস্থ বা হিফ্য করার বিশাল নি‘আমাত দান করেছেন। সুতরাং বান্দার জন্য উচিত সাধ্যমত কুরআন হিফ্য বা মুখস্থ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সে নি'আমাতের প্রতি যত্মবান ও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া । তাহলে আল্লাহ তা'আলা তার জন্য কুরআনকে সহজ করে দিবেন । অন্যথায় মানবীয় শক্তি ও যোগ্যতা তা হিফ্য করতে সত্যই অপারগ । মিশকাত-১৩ক | https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।