তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ৩য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ৩য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৫৫ পর্ব-৮ : কুরআনের মর্যাদা ব্যাখ্যা : তোমরা মুক্তি দানকারী সূরাহ্‌ অর্থাৎ আলিফ-লাম-মীম, তানযীল সূরাহ্‌ পাঠ করো । মুক্তি দানকারী হলো কৃবৃরের “আযাব থেকে এবং হাশ্রের শাস্তি থেকে মুক্তি দানকারী । কেউ কেউ বলেছেন, দুনিয়ার “আযাব এবং আখিরাতের “আযাব থেকে মুক্তিদানকারী । "বিশিষ্ট তাবি'ঈ তাউস বলেন, আলিফ লা-ম মীম তানযীল এবং সুরাহ্‌ তাবা-রকাল্লাধী-কে অন্যান্য সকল সূরাহ্‌ হতে ষাটগুণ মর্যাদা বেশী দান করা হয়েছে। ইবনু হাজার আস্কালানী (রহঃ) বলেন, এটা এ হাদীসের পরিপন্থী নয় যে, সহীহ হাদীসে সুরাহ আল বাকারাকে সুরাহ আল ফা-তিহার পর কুরআনের সর্বোত্তম সূরাহ বলে অভিহিত করা হয়েছে । কেননা অনেক সময় তুলনামূলক কম উত্তম বস্তুর মধ্যেও এমন কতক গুণ ও বৈশিষ্ট্য পাওয়া যায় যা অধিক উত্তমের মধ্যে পাওয়া যায় না। তোমরা কি দেখো না অনেক উত্তম উত্তম সূরাহ্‌ থাকা সত্তেও বিত্র সলাতে সূরাহ্‌ সাব্বিহিসমা, সূরাহ্‌ আল কা-ফিরূন এবং সুরাহ আল ইখলাস পড়া উত্তম? অনুরূপ সুরাহ আস্‌ সাজদাহ্‌, সূরাহ্‌ আদ্‌ দাহ্‌র জুমু'আর দিনে ফাজ্রের সলাতে পাঠ করা অন্যান্য সূরাহ্‌ থেকে উত্তম? কেউ কেউ বলেছেন এ দুটি সূরাহ্‌ সার্বিক বিবেচনায় উত্তম নয় বরং কবরের ‘আযাব থেকে নিম্কৃতিদানে এবং সেটা বাধাদানে অন্যান্য সকল সূরাহ্‌ থেকে উত্তম। 3€১৯%$৩-৮ OSE sh 0556 545:0৬ (519%5৩595৭1-1)% 55890185544 ৬৫5 Is ২১৭৭-[৬৯] “আত্বা ইবনু আবু রবাহ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রে আমার কাছে এ কথা পৌছেছে যে, রসূলুল্লাহ হুই বলেছেন : যে ব্যক্তি দিনের প্রথম অংশে সূরাহ্‌ ইয়াসীন পড়বে, তার সব প্রয়োজন পূর্ণ হবে। (দোরিমী মুরসাল হিসেবে বর্ণনা করেছেন)২২২ ব্যাখ্যা : ‘যে ব্যাক্তি দিনের শুরুভাগে সূরাহ্‌ ইয়া-সীন পাঠ করবে তার যাবতীয় প্রয়োজন পূর্ণ করে দেয়া হবে", এ প্রয়োজন বা হাজত দুনিয়া আখিরাতের উভয়েরই হতে পারে অথবা মুতৃলাক দীনী প্রয়োজনই উদ্দেশ্য । অন্য এক বর্ণনায় এসেছে যে, ব্যক্তি দিনের শুরুতে সূরাহ্‌ ইয়া-সীন পাঠ করবে তার সারাদিনে যত প্রয়োজন দেখা দিবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দিবেন। 24555514৯1৩ UG BE 61805 )৩49985৩5957-105 902১1 55538841855-4548 6535 ৬5195026865 498 UG a ২১৭৮-[৭০] মাঁকাল ইবনু ইয়াসার আল মুযানী এই হতে বর্ণিত। তিনি বলেন, নাবী ৫ বলেছেন: যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে সূরাহ্‌ ইয়াসীন পড়বে, তার আগের গুনাহসমূহ (সগীরাহ্‌) মাফ করে দেয়া হবে। তাই তোমরা তোমাদের মৃত্যু (আসন) ব্যক্তিদের কাছে এ সুরাহ পড়বে । (বায়হাকী- শু'আবুল ঈমান)২২৩ ২২ যঈফ : দারিমী ৩৪৬১। কারণ এটি মুরসাল। ২৬ যঈফ : শু“আবুল ঈমান ২২৩১, য'ঈফাহ্‌ ৬৬২৩, য'ঈফ আল জার্মি ৫৭৮৫, যঈফ আত্‌ তারগীব ৮৮৪ । https://shottanneshi.wordpress.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।