তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ৩য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ৩য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৫ পর্ব-৮ : কুরআনের মর্যাদা ব্যাখ্যা : অত্র হাদীসের বর্ণনাকারী ফারওয়াহ্‌ একজন নির্ভরযোগ্য তাবি*ঈ ছিলেন। তিনি মুআবিয়াহ্‌ ঞ্ত-এর খিলাফাতকালে ৫৪ হিঃ শাহীদ হন । এ বর্ণনাটি তিরমিযী, আহমাদ, দারিমী, হাকিম, ইবনুস্‌ সুন্নী প্রভৃতি হাদীস গ্রন্থে রয়েছে। কোন কোন বর্ণনায় বলা আছে, তুমি এ সূরাটি শেষ করেই ঘুমাবে । এ সূরাটি শির্ক থেকে নিষ্কৃতির সূরাহ্‌। এটি তাওহীদের পক্ষে খুবই উপকারী । ইমাম শাওকানী (রহঃ) বলেন, এতে শির্ক থেকে অব্যাহতির কথা রয়েছে, কেননা মুশরিকগণ যার পুঁজা ও উপাসনা করে থাকে, (মুমিনদের) তা থেকে দায় মুক্তির ঘোষণা রয়েছে। Ses tS SDE 419৮6 এপ CIS: 08 3 EL SEs [ot] ¥ NA ৩০১৮ Ef 54 MN ৩০৯১১৫৯৮১4০ 0০০048০6245 ৬০ 3৫5 | S315 418155 ghey SAL SIS UIT gy BIS KEL Gr 05855 sl ২১৬২-৫৪] “উকৃবাহ্‌ ইবনু ‘আমির শ্রগ্ছ হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রসূলুল্লাহ পা এর সাথে জুহ্‌ফাহ্‌ ও আব্ওয়া (নামক স্থানের) মধ্যবর্তী জায়গায় চলছিলাম। এ সময় প্রবল ঝড় ও ঘোর অন্ধকার আমাদেরকে ঘিরে ফেলল। তখন রসূলুল্লাহ এট সুরাহ্‌ “কুল আ'উযু বিরাব্বিল ফালাক” ও সুরাহ “কুল আ'উযু বিরাব্বিন্না-স” পড়ে আল্লাহর নিকট আশ্রয় চাইলেন। তিনি প্লে) বললেন, হে “উকৃবাহ! এ দু'টি সূরাহ্‌ দ্বারা আল্লাহর আশ্রয় চাও। কারণ এ দু’ সুরার মতো অন্য কোন সূরাহ্‌ দিয়ে কোন প্রার্থনাকারীই আশ্রয় প্রার্থনা করতে পারেনি । (আবু দাউদ) ব্যাখ্যা : ‘জুহ্‌ফাহ্‌’ মাক্কাহ্‌ ও লোহিত সাগরের মাঝের একটি ধ্বংসপ্রাপ্ত গ্রাম। মাক্কাহ্‌ থেকে পাঁচ ছয় মন্জীল দূরে অবস্থিত। 'মুহাল্লা" নামক গ্রন্থে বলা হয়েছে জুহ্‌ফাহ্‌ মাক্কাহ্‌ থেকে বিরাশি মাইল দূরে একটি প্রসিদ্ধ গ্রাম। এখানে ইয়াস্রীৰ থেকে বিতাড়িত আমালিকা সম্প্রদায়ের এক সময়ের আবাসভূমি ছিল। “আদ্‌ জাতির একটি শাখা “উবায়ল'-দের সাথে এদের যুদ্ধ হয়, এ যুদ্ধে পরাজিত হয়ে তারা ইয়াস্রীব থেকে বিতাড়িত হয়ে জুহফায় বসতি স্থাপন করেন। ' ্‌ এ স্থানের পূর্ব নাম ছিল মাহী'আহ্‌ অথবা মা“ঈশাহ্‌। জুহ্‌ফাহ্‌ শব্দের অর্থ হলো মহামারী । একবার এই মা'ঈশাহ্‌ গ্রামে প্রবল বন্যা দেখা দেয়, এতে মহামারী শুরু হয় সেই থেকে এ স্থানের নাম হয় জুহফাহ্‌ বা মহামারী কবলিত এলাকা । নাবী এ মাদীনার জ্বরকে জুহফায় চলে যাওয়ার জন্য দু'আ করেছেন। জুহফায় কেউ গেলে সে জ্বরে আক্রান্ত হয়। এটা প্রাচীন সিরিয়াবাসীদের মীকাত বা ইহরাম বাধার স্থান। মিসর এবং পশ্চিমাদের মীকাতও এটাই । বর্তমান মিসরীগণ এখান থেকেই ইহরাম বাঁধে । রাবেগ জুহ্‌ফার নিকটস্থ একটি স্থান, উভয়ের মাঝে দূরত্ব ৬/৭ মাইল মাত্র। আর আব্ওয়া হলো একটি পাহাড় যা মাক্কাহ্‌ ও মাদীনার মাঝখানে অবস্থিত। এখানে একটি শহর গড়ে উঠেছে এঁ পাহাড়কে কেন্দ্র করেই এ শহরের নামকরণ করা হয়েছে আব্ওয়া। এখানে নাবী €৫-এর মুহতারামাহ্‌ জননী আমীনাহ্‌ ইন্তিকাল করেছেন। জুহ্‌ফাহ্‌ এবং আব্ওয়া-এর মাঝের দূরতৃ বিশ থেকে ত্রিশ মাইল । এখানেই নাবী প্র ভীষণ অন্ধকার এবং ঝড়ো হাওয়ার কবলে পড়েছিলেন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তিনি (প্রঃ) সূরাহ আল ফালাক এবং সূরাহ্‌ আন্‌ নাস পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন । ২৭ সহীহ : আবূ দাউদ ১৪৬৩, সুনানুল কুবরা লিল বায়হাকী ৪০৫০, শু“আবুল ঈমান ২৩২৮, সহীহ আত্‌ তারগীব ১৪৮৫। https://shottanneshi.wordpress.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।