Contents তাহকীক্ মিশ্কা-তুল মাসা-বীহ (তৃতীয় খণ্ড) ১৩০ ২১৩৮-[৩০] হারিস আওয়ার (রহঃ) বলেন, আমি (একদিন কুফার) মাসজিদে বসা লোকজনের কাছে গেলাম। দেখলাম, লোকেরা আজে-বাজে কথায় ব্যস্ত। এরপর আমি “আলী £*্ই-এর কাছে গিয়ে এ খবর বললাম তিনি বললেন, তারা এমন করছে? আমি জবাব দিলাম, হ্যা। তিনি বললেন, (তবে) শুনো, আমি রসূলুল্লাহ এ-কে বলতে শুনেছি, সাবধান! শীঘ্রই পৃথিবীতে কলহ-ফাসাদ আরম্ভ হবে। আমি [“আলী] বললাম, হে আল্লাহর রসূল! এ থেকে বাঁচার উপায় কী? তিনি (৫8) বললেন, আল্লাহর কিতাব, এতে তোমাদের আগের ও পরের খবর রয়েছে । তোমাদের ভিতরে বিতর্কের মীমাংসার পদ্ধতিও রয়েছে। সত্য মিথ্যার পার্থক্যও আছে। এটা কোন অর্থহীন কিতাব নয়। যে অহংকারী ব্যক্তি এ কুরআন ত্যাগ করবে, আল্লাহ তাআলা তার অহংকার চূর্ণ-বিচূর্ণ করবেন। যে ব্যক্তি এর বাইরে হিদায়াত সন্ধান করবে, আল্লাহ তা“আলা তাকে পথভ্রষ্ট করবেন। এ কুরআন হলো আল্লাহর মজবুত রশি ৷ যিক্র ও সত্য সরল পথ । কুরআন অবলম্বন করে কোন প্রবৃত্তি বিপথগামী হয় না। এর দ্বারা যবানের কষ্ট হয় না। এর দ্বারা প্রজ্ঞাবানগণ বিতৃষ্ণ হয় না। এ কুরআন বার বার পাঠ করায় পুরাতন হয় না । এ কুরআনের বিস্ময়কর তথ্য অশেষ । কুরআন শুনে স্থির থাকতে পারেনি জিনেরা । এমনকি তারা এ কুরআন শুনে বলে উঠেছিল, “শুনেছি আমরা এমন এক বিস্ময়কর কুরআন । যা সন্ধান দেয় সত্য পথের। অতএব ঈমান এনেছি আমরা এর উপর ।” যে ব্যক্তি কুরআনের কথা সত্য বলে, যে এর উপর “আমাল করে, সে পুরস্কার পাবে । যে এর দ্বারা বিচার-ফায়সালা করে, ন্যায়বিচার করে, যে (মানুষকে) এর দিকে ডাকে, সে সত্য সরল পথের দিকেই ডাকে । (তাই এরূপ কুরআন ছেড়ে তারা কেন অন্য আলোচনায় বিভোর হচ্ছে?)। (তিরমিযী ও দারিমী । কিন্তু ইমাম তিরমিযী বলেছেন, এ হাদীসের সানাদ মাজহুল [অপরিচিত]। আর হারিস আল আ-ওয়ার-এর ব্যাপারে বিতর্ক রয়েছে ।)১৮৩ ব্যাখ্যা : এ ঘটনাটি কুফার একটি মাসজিদে ঘটেছিল। লোকেরা মাসজিদে কুরআন তিলাওয়াত, যিক্র- আযকার ইত্যাদির পরিবর্তে অহেতুক কথাবার্তা কিস্সা-কাহিনীতে লিপ্ত হয়ে পড়েছিল। এ খবর খলীফাতুল মুসলিমীন “আলী £ম্ই-কে জানালে তিনি এ নিন্দনীয় কাজে বিস্ময় প্রকাশ করেন। অতঃপর তিনি নাবী প্র থেকে হাদীস শুনালেন; নাবী প্র বলেছেন : শীঘ্র পৃথিবীতে বিপর্যয় শুরু হবে। নাবী প্র এ বিপর্যয় থেকে কারীমকে আঁকড়ে ধরলে সকল ফিত্নাহ্ ও বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে । এতে যেমন রয়েছে পূর্ব জাতির নানা ঘটনাবহুল জীবন চিত্র ঠিক তেমনি রয়েছে পরবর্তী সত্য ভবিষ্যদ্বাণী, অর্থাৎ- কিয়ামাতের শর্ত বা আলামত; তার ভয়াবহ দৃশ্য ইত্যাদি । | ইসলাম ও শারী‘আতের সকল ভিত্তি মূল হলো এই কুরআন । সত্যমিথ্যার প্রভেদকারী, এতে কোন মিথ্যা অহেতুক অনর্থক কথা নেই । অহংকারবশে যদি কেউ এ কুরআনের উপর ঈমান ও ‘আমাল ত্যাগ করে তাহলে আল্লাহ তার গর্দান মটকিয়ে তাকে ধ্বংস করে দিবেন। আল্লাহর মারিফাত অর্জনে আল কুরআন হলো অতীব মজবুত রশ্মি, প্রজ্ঞাপূর্ণ নাসীহাত এবং সরল সঠিক পথ। এ পথ অবলম্বন করলে কেউ লক্ষত্রষ্ট হয় না। অনারবী ভাষা-ভাষীর জন্যও এর পাঠ-পঠন কষ্টকর নয়। এর তথ্যসমূহ অতীব বিস্ময়কর। জিনেরা এ কুরআনের তিলাওয়াত শুনে বিস্ময়াভিভূত হয়ে ঈমান আনয়ন করেছে। ** যঈফ : তিরমিযী ২৯০৬, য'ঈফাহ্ ৬৩৯৩ । কারণ এর সানাদে হারিস আল আওয়ার একজন মাজহুল রাবী। https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।