Contents ১১৭ পর্ব-৮ : কুরআনের মর্যাদা ২১২০-[১২] আবূ উমামাহ্ প্র হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ প্ু্ু-কে বলতে শুনেছি, তোমরা কুরআন পড় । কারণ কুরআন পাঠ কিয়ামাতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে । তোমরা দু’ উজ্জ্বল সুরাহ আল বাকারাহ ও আ-লি “ইমরান পড়বে । কেননা ক্কিয়ামাতের দিন এ সূরাহ্ দু'টি মেঘখণ্ড অথবা দু'টি সামিয়ানা অথবা দু'টি পক্ষ প্রসারিত পাখির ঝবাকরূপে আসবে । এ দু' সূরার পাঠকদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে । বিশেষ করে তোমরা সুরাহ আল বাকারাহ্ পড়বে । কারণ সুরাহ আল বাকৃারাহ্ পড়া বারাকাত আর তা না পড়া আক্ষেপ। এ সূরাহ্ দুটি পড়তে পারবে না অলস বেকুবরা । মুসলিম) ব্যাখ্যা : “আমরা কুরআন পড়” এর অর্থ নিয়মিত তিলাওয়াত কর। কিয়ামতের দিন কুরআন এমন একটি রূপ ধারণ করে তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আসবে যা লোকেরা প্রকাশ্যে দেখবে, যেমন আল্লাহ তা“আলা বান্দার “আমালগুলোকে আকার আকৃতি দিয়ে মীযানের পাল্লায় ওযন দিবেন। আল্লাহ তো সর্ববিষয়ে ক্ষমতাশীল। এ জাতীয় কার্যাবলীর ব্যাপারে মুমিনদের ঈমান আনাই কেবল দায়িত্ব । এ দু'টি সূরাকে উজ্জ্বল নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে এজন্য যে, এর হিদায়াত এবং সাওয়াব খুব বেশি ও বড়। যেন তা আল্লাহর নিকট অন্যান্য সূরার তুলনায় সমগ্র তারকার মধ্যে আকাশের দু'টি চন্দ্রের ন্যায়। এ দু'টি সূরার ফাষীলাত এজন্য বেশি যে, এতে শার“ঈতের আহকামের নূর এবং আল্লাহ তা“আলার : আসমায়ে হুসনার উল্লেখ বেশি রয়েছে। কিয়ামাতের দিন এ সূরাহ্ দুটি তার তিলাওয়াতকারীর মাথার উপর মেঘের ন্যায় অথবা আবরের ন্যায় অথবা পাখির পাখার ন্যায় ছায়া বিস্তার করে থাকবে। এ দু'টি সূরাহ্ বান্দার পক্ষে আল্লাহর সামনে জেরা করবে, অর্থাৎ- সুপারিশ করবে এবং তাকে আগুন থেকে বাধা প্রদান করবে। ইমাম শাওকানী (রহঃ) বলেন, আল্লাহর সামনে এ সূরাহ্ দু'টির জেরা করার অর্থ হলো তিলাওয়াতকারীর পক্ষে হুজ্জত কৃয়িম করা । এ দু'টি সূরাকে পড়ার জন্য বিশেষভাবে তাকীদ করা হয়েছে, কারণ এতে রয়েছে অপরিমিত বারাকাত, পক্ষান্তরে তা বর্জনে রয়েছে অপরিমিত ক্ষতি এবং লোকসান, যা হবে কিয়ামাতের দিন ভীষণ আফসোসের কারণ । নির্বোধ অলস ব্যক্তিরাই কেবল এর তিলাওয়াত বর্জন করে থাকে। 229%%033৮ LEA ETE ES ESTEE ANG ১) এ্র79605046750508-8486995৬০05552জ Sats gz SUE RUS SG AEs EDULE 9955 ২১২১-১৩] নাওয়াস ইবনু সাম আন এই হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী এ্ু্-কে বলতে শুনেছি, কুরআন ও কুরআনপাঠকদের যারা কুরআন অনুযায়ী “আমাল করত (তাদের) কিয়ামাতের দিন উপস্থিত করা হবে । তাদের সামনে দু'টি মেঘখণ্ড অথবা দুটি কালো ছায়ারূপে থাকবে সুরাহ আল বাকারাহ্ ও সূরাহ্ আ-লি “ইমরান। এদের মাঝখানে থাকবে দীপ্তি। অথবা থাকবে প্রসারিত- পালক বিশিষ্ট পাখির দু'টি ঝাঁক । তারা আল্লাহর নিকট কুরআন পাঠকের পক্ষে সুপারিশ করবে। (মুসলিম) ** সহীহ : মুসলিম ৮০৪, শু“আবুল ঈমান ১৮২৭, সহীহ ইবনু হিব্বান ১১৬, সহীহাহ্ ৩৯৯২। > সহীহ : মুসলিম ৮০৫, তিরমিযী ২৮৮৩, আহমাদ ১৭৬৩৭, শু“আবুল ঈমান ২১৫৭, সহীহ আত্ তারগীৰ ১৪৬৫ । https://shottanneshi.wordpress.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।