তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ৩য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ৩য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents st (4) পর্ব-৮ : কুরআনের মর্যাদা এখানে সাধারণভাবে পূর্ণ কুরআনের ফাযীলাত বা মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং বিশেষ কতিপয় সূরাহ্‌ ও আয়াতের ফাযীলাতও খাসভাবে বর্ণনা করা হয়েছে। আল কুরআনের কোন বিশেষ অংশ অন্য কোন অংশের উপর বিশেষ কোন মর্যাদা বা শ্রেষ্ঠতু রাখে কি- না তা নিয়ে গবেষকগণ ইখতিলাফ করেছেন। আবুল হাসান আল আর্শুআরী, কাধী আবু বাক্র আল বাকিলানী প্রমুখ মনীবীগণ মনে করেন কুরআনের সকল আয়াত ও সূরার মর্যাদা সমান, কোন অংশই অপর কোন অংশের উপর বিশেষ কোন মর্যাদা রাখে না। কেননা মর্যাদা বা শ্রেষ্ঠত্ব হলো অমর্যাদা ও ক্রুটির বিপরীত অথচ আল্লাহর কালামের হাকীকৃত ও মৌলিকতৃ এক, সেখানে কোন ক্রটিও নেই, কোন অংশের মর্যাদারও কমতি নেই। সুতরাং আল কুরআনের কোন অংশের বিশেষ কান মর্যাদা নেই। পক্ষান্তরে অন্য আরেকদল অর্থাৎ জমহুর “উলামায়ে কিরাম প্রকাশ্য এবং স্পষ্ট হাদীসের ভিত্তিতে বলেন, কুরআনের এক অংশ অন্য অংশের উপর বিশেষ মর্যাদা বা শ্রেষ্ঠত্ব রাখে। যেমন- হাদীসে এসেছে নাবী বট উবাই ইবনু কা*বকে বলেছিলেন : SDB srl aldol Sl “আমি কি তোমাকে কুরআনের শ্রেষ্ঠ সূরাটি শিক্ষা দিব না?” নাবী এ আরো বলেন : “নিশ্চয় ‘কুল হুওয়াল্ল-হু আহাদ’ EE REUSE মর্যাদা রাখে।” ইমাম কুরতুবী (রহঃ) বলেন : কুরআনের কোন অংশের অধিক মর্যাদাশীল হওয়ার বিষয়টি অসংখ্য নস (কুরআন-হাদীসের স্পষ্ট দলীল) দ্বারা প্রমাণিত হওয়া সত্তেও এ বিষয়ে ইখতিলাফ করা সত্যই আশ্চর্যজনক । আল কুরআনের বিশেষ অংশের বিশেষ মর্যাদার বিষয় নিয়েও লোকেরা ইখতিলাফ করেছেন। একদলের মতে এ শ্রেষ্ঠত্ব ও মর্যাদা তথা পুরস্কার ও সাওয়াব হলো ব্যক্তির কর্মের ভিত্তিতে যে যত আন্তরিকভাবে বা ইখলাসের সাথে চিন্তা, গবেষণা করে এবং আল্লাহর ভয় নিয়ে এর তিলাওয়াত ও “আমাল করবে তার মর্যাদা তত বেশী হবে। পক্ষান্তরে তাতে কমতি হলো এগুলোর কমতি হওয়া । অন্য আরেক দল “উলামার মতে এ শ্রেষ্ঠতু হলো শব্দের শ্রেষ্ঠত্বের কারণে । যেমন- আল্লাহর বাণী : €€ ৯19 2 - ০419৯ অনুরূপ আয়াতুল কুরসী, সূরাহ্‌ আল হাশ্র-এর শেষাংশ, সূরাহ্‌ আল ইখলাস ইত্যাদি। এগুলোর মধ্যে আল্লাহ তা'আলার চূড়ান্ত ওয়াহদা-নিয়্যাতের এবং সিফাতে কামিলার প্রমাণ বাহক শব্দ রয়েছে যা “তাব্বাত ইয়াদা.....”, বা অন্য কোন সূরার মধ্যে নেই। সুতরাং আল কুরআনের কতিপয় আয়াত ও সূরার বিস্ময়কর অর্থ সম্বলিত শব্দের কারণেই তার এ বিশেষ মর্যাদা। https://shottanneshi.wordpress.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।