তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ৩য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ৩য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents 11 হাসান লিযা-তিহী (4518444) : যে হাদীসটির বর্ণনাকারীর আয়তবশক্তি স্বল্প, ন্যায়পরায়ণ, রাবী অবিচ্ছিন্ন, শায ও গোপন দোষ-ক্রুটিমুক্ত সানাদে বর্ণনা করেছেন তাকে “হাসান লিযা-তিহী' বলে । ‘হাসান লিযা-তিহী'-এর মধ্যে “সহীহ'-এর সকল শর্তের সমাবেশ ঘটে । তবে 4% (যবৃতৃ)-এর ক্ষেত্রটা ভিন্ন, আর _ তা হলো : যব্ত তথা আয়তৃশক্তি, ‘হাসান লিযা-তিহী’-এর কোন কোন রাবীর মধ্যে “সহীহ লিযা-তিহী'-এর রাবীর চেয়ে কম থাকে । কিন্তু দলীল গ্রহণ ও ‘আমাল ওয়াজিব করার ক্ষেত্রে “সহীহ লিযা-তিহী’-এর মতই । হাসান লিগয়রিহী (4444) : কবৃল স্থগিত হাদীসকে “হাসান লিগয়রিহী’ বলে। যেমন- 3% বা তার মতো লুকায়িত রাবীর রিওয়ায়াত। যাকে কোনভাবে কেউ চিনে না, অজ্ঞাত থাকে । তবে যখন তার মতো বা তার থেকে শক্তিশালী রাবী দ্বারা তার সমর্থন পাওয়া যায় তখন হাদীসটি কবুল বা “আমালযোগ্য হয়। আসলে হাদীসটি য‘ঈফ ৷ কিন্তু বাহিরের সমর্থনে শক্তিশালী হওয়ার কারণে তার উপর হাসান আপতিত হয়েছে । সবসময় হাদীসটি “আমালযোগ্য নয়। শি হাসান সহীহ (৬:24 ৬) : একটি হাদীস দু'জন রাবী বর্ণনা করেছেন দুই সানাদে। এক সানাদে হাসান আর অপর সানাদে “সহীহ' । এ ব্যাপারে আরো মতপার্থক্য বিদ্যমান । তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো- কোন ক্ষেত্রে রাবীর মধ্যে দু'টো সিফাতের সম্ভাবনা সমানভাবে বিদ্যমান। কোন্টিকে কোন্টির উপর প্রাধান্য দেয়া যাচ্ছে না। এমন ক্ষেত্রে ইমাম উভয় সিফাতের রাবীকে সংযুক্ত করে বলেছেন “হাসান সহীহ’ । তখন এ হাদীসটি নিম্নস্তর হিসেবে বিবেচিত হবে সে হাদীস থেকে যাকে দৃঢ়তার সাথে সহীহ বলা হয়েছে। আর যদি হাদীসটি ‘হাসান’ তথা একক রাবী বিশিষ্ট না হয় তাহলে দু'টো বিশেষণ একত্রিত হওয়ার কারণে দু'টো সানাদ, যার একটি ‘হাসান’ এবং অপরটি “সহীহ' তখন এ হাদীসটি বেশী শক্তিশালী হবে এঁ হাদীস থেকে যার সাথে শুধু যুক্ত হয়েছে ‘সহীহ’ । যঈফ (১৯৪) : যে হাদীসের রাবী কোন হাসান হাদীসের রাবীর গুণসম্পন্ন নন তাকে য'ঈফ হাদীস বলে। রাবীর দুর্বলতার কারণেই হাদীসকে দুর্বল বলা হয়, অন্যথায় নাবী প্র্ট-এর কোন কথাই যঈফ নয়। খুবই দুর্বল 0 ৬:৯৮) : সানাদে একাধিক দুর্বল রাবীর কারণে তা “খুবই দুর্বল" হয়। মাওযূ (2) : যে হাদীসের রাবী জীবনে একবার হলেও ইচ্ছাকৃতভাবে রসূলুল্লাহ এর-এর নামে মিথ্যা কথা রটনা করেছে বলে প্রমাণিত হয়েছে, তার বর্ণিত হাদীসকে মাওর্যু* হাদীস বলে। এরূপ ব্যক্তির বর্ণিত হাদীস গ্রহণযোগ্য নয় । মাত্রূক (4১%2) : যে হাদীসের রাবী হাদীসের ক্ষেত্রে নয় বরং সাধারণ কাজে-কর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করে বলে খ্যাত, তার বর্ণিত হাদীসকে মাত্রূক হাদীস বলা হয়। এরূপ ব্যক্তির বর্ণিত হাদীসও পরিত্যাজ্য । শা-য (১.৫) : হাদীসের পরিভাষায় কোন দুর্বল রাবী যে বিশ্বস্ত রাবীর বিপরীতে বর্ণনা করেন এমন বর্ণনাকে “শা-য' বলা হয়। তবে রিজালশাস্ত্রে কোন হাদীস বা রাবী সম্পর্কে যখন কোন মুহাদ্দিস বা ইমাম এই পরিভাষা ব্যবহার করেন তখন সেই হাদীস পরিত্যাজ্য বা “আমালযোগ্য নয়, এমনটাই বুঝায়। https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।