Contents 9 হা-কিম (5) : যিনি সব হাদীস আয়তৃ করেছেন তাকে হা-কিম বলা হয়। রিজা-ল (৬.১) : হাদীসের রাবী সমষ্টিকে রিজা-ল বলে। যে শাস্ত্রে রাবীগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আসমা-উর্ রিজা-ল (215%) বলা হয়. '_ রিওয়া-য়াত ($219)) : হাদীস বর্ণনা করাকে রিওয়া-য়াত বলে। কখনো কখনো মূল হাদীসকেও রিওয়া-য়াত বলা হয়। যেমন_ এ কথার সমর্থনে একটি রিওয়া-য়াত (হাদীস) আছে। সানাদ (5৫2) : হাদীসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌছেছে তাকে সানাদ বলা হয়। এতে হাদীস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে । মাতান (৫5) : হাদীসের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মাতান বলে। মারফূ* (52) : যে হাদীসের সানাদ (বর্ণনা পরম্পরা) রসূলুল্লাহ পটু পর্যন্ত পৌছেছে, তাকে মারফূ' হাদীস বলে। মাওকৃফ (292) : যে হাদীসের বর্ণনা সূত্র উধধ্ব দিকে সহাবী পর্যন্ত পৌছেছে, অর্থাৎ- যে সানাদ সূত্রে কোন সহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মাওকুফ হাদীস বলে । এর অপর নাম আসা-র (রো) । মাওকৃফ সহীহ (5242353) : হাদীস মাওকুফ হলেই যে তা সহীহ হবে না তা নয়। বরং কোন সময় মাওকূফ হলেও তা “আমালযোগ্য হতে পারে। মাকৃত্* (38%): যে হাদীসের সানাদ কোন তাবি'ঈ পর্যন্ত পৌছেছে, তাকে মাকৃতূ* হাদীস বলা হয়। তালীকৃ ($4425) : কোন কোন গ্রন্থকার কোন হাদীসের পূর্ণ সানাদকে বাদ দিয়ে কেবল মূল হাদীস বর্ণনা করেছেন, এরূপ করাকে তা‘লীকু বলা হয়। কখনো কখনো তা‘লীকৃরূপে বর্ণিত হাদীসকেও তা*লীকৃ বলে। ইমাম বুখারী (রহঃ)-এর সহীহ গ্রন্থে এরূপ বহু “তা*লীকৃ' রয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে যে, বুখারীর সমস্ত তা*লীকেরই মুত্তাসিল সানাদ রয়েছে। অনেক সংকলনকারী এ সমস্ত তা“লীকৃ হাদীস মুত্তাসিল সানাদে বর্ণিত করেছেন। মুদাল্লাস (4১54) : যে হাদীসের রাবী নিজের প্রকৃত শায়খের (উত্তাযের) নাম উল্লেখ না করে তীর উপরন্ত শায়খের নামে এভাবে হাদীস বর্ণনা করেছেন যাতে মনে হয় যে, তিনি নিজেই উপরন্তু শায়খের নিকট তা শুনেছেন অথচ তিনি তাঁর নিকট সে হাদীস শুনেননি- সে হাদীসকে মুদাল্লাস হাদীস এবং এরূপ করাকে “তাদ্লীস, আর যিনি এরূপ করেন তাকে মুদাল্লিস বলা হয়। মুদাল্লিসের হাদীস গ্রহণযোগ্য নয়, যে পর্যন্ত না এ কথা নিশ্চিতরূপে জানা যায় যে, তিনি একমাত্র সিকাহ্ রাবী থেকেই তাদ্লীস করেন অথবা তিনি আপন শায়খের নিকট শুনেছেন বলে পরিষ্কারভাবে উল্লেখ করেন। মুযৃত্বারাব (৬১৮৫) : যে হাদীসের রাবী হাদীসের মাতান বা সানাদকে বিভিন্ন প্রকারে বর্ণনা করেছেন সে হাদীসকে হাদীসে মুযৃত্ারাব বলা হয়। যে পর্যন্ত না এর কোনরূপ সমন্বয় সাধন সম্ভবপর হয়, সে পর্যন্ত সম্পর্কে অপেক্ষা করতে হবে, অর্থাৎ- এ ধরনের রিওয়া-য়াতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। মিশকাত-২ক https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।