তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০০ তাফসীরে ইবনে কাছীর নিজেরই বাদী । ইব্‌ন জরীর ও সাঈদ ইব্ন মুসাইয়্যেব (র) এই ব্যাখ্যা করিয়াছেন । কিন্তু অন্যান্য উলামায়ে কিরাম বলেন, বাদী ও গোলাম উভয়ের সম্মুখে সে তাহার যীনাত ও সৌন্দর্য প্রকাশ করিতে পারিবে। তাহারা স্বীয় মতের পক্ষে এই হাদীস দলীল হিসাবে পেশ করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন ঈসা (র) ..... আনাস (রা) হইতে বর্ণিত । একবার নবী করীম (সা) একজন গোলামকে সংগে করিয়া হযরত ফাতিমা (রা)-এর কাছে আসিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) গোলামটি হযরত ফাতিমাকে দান করিয়াছিলেন কিন্তু হযরত ফাতিমা (রা) এমন একটি কাপড় পরিধান করিয়াছিলেন, যে উহা মাথায় টানিয়া দিলে পাও ঢাকে না এবং পাও ঢাকিলে মাথা ঢাকে না । নবী করীম (সা) তাহার এই অবস্থা দেখিয়া বলিলেন, ফাতিমা তোমার আব্বা ও তোমার গোলাম ছাড়া আর তো কেহ্‌ এখানে নাই । পাও কিংবা মাথা খোলা থাকা দোষের কিছু নাই । হাফিয ইব্‌ন আসাকির (র) তাহার ‘তারীখ’ গ্রন্থে বর্ণনা করেন, হযরত ফাতিমা (রা)-এর এই গোলামের নাম ছিল আবদুল্লাহ্‌ ইবৃন মাস'আদাহ্‌ ফাযারী, গোলামটি ছিল অতিশয় কাল কুৎসিত ৷ রাসূলুল্লাহ্‌ (সা) হযরত ফাতিমা (রা)-কে গোলামটি দান করিয়াছিলেন। তিনি তাহাকে লালন-পালন করিয়া আযাদ করিয়া দিয়াছিলেন। পরবর্তীকালে সে হযরত মু‘আবিয়া (রা)-এর দলভুক্ত হইয়াছিলেন এবং হযরত আলী (রা)-এর কঠোর বিরোধী হইয়াছিলেন। . ইমাম আহমাদ (র) বর্ণনা করেন, সুফিয়ান ইব্‌ন উয়ায়না (র) ..... হযরত উত্মে সালামাহ্‌ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, ALLL Ll od SLE ALE LSS LE Ui “যদি তোমাদের কাহার ও মুকাতাব (বিনিময়ে দানের শর্তে যেই গোলামকে আযাদ করা হইয়াছে) থাকে এবং বিনিময় দানের পরিমাণ তাহার মালও আছে, তবে সে ক্ষেত্রে তাহার সম্মুখে সে যেন পর্দা করে” । ইমাম আবূ দাউদ (র) মুসাদ্দাদ সূত্রে সুফিয়ান (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। HT v2 Lo CTE “এ সকল চাকর পুরুষদের সম্মুখেও মুসলমান স্ত্রীগণ সৌন্দর্য প্রকাশ করিতে পারে, যাহারা পৌরুষহীন এবং স্ত্রীলোকের প্রতি তাহাদের কোনই আকর্ষণ নাই” । হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, এই সকল পুরুষ হইল এমন সকল বে-খরব লোক যাহারা স্ত্রীলোকের পক্ষে কোন কাজেরই নহে । যাহাদের মধ্যে যৌনক্ষুধা বলিতে কিছুই নাই । মুজাহিদ (র) বলেন, ইহারা হইল আহনম্মক ও নির্বোধ লোক । ইকরিমাহ্‌ (র) বলেন, তাহারা হইল মুখান্নাস অর্থাৎ যাহার উভয় লিঙ্গের লক্ষণ আছে, যাহাদের পুরুষাঙ্গ উত্থিত হয় না। উলামায়ে সালফের আরো অনেকেই এই তাফসীর করিয়াছেন।

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।