Contents ৯৮ তাফসীরে ইবনে কাছীর প্রত্যেকেই তাহাদের চাদর ফাড়িয়া উড়না প্রস্তুত করিল । এইভাবে তাহার আল্লাহ্র প্রেরিত হুকুমের প্রতি আনুগত্য প্রকাশ করিল । অতঃপর তাহারা প্রত্যেকেই উড়না মাথায় দিয়া ফজরের সালাতে সারিবদ্ধ হইয়া গেল, যেন প্রত্যেকের মাথায় এক একটি ডোল রাখিয়াছে। ইমাম আবূ দাউদ (র) একাধিক সূত্রে হাদীসটি সুফিয়াহ বিন্তে শায়বা (র) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্ন জরীর (র) বলেন, ইউনুস (র) ..... হযরত আয়েশা (র) হইতে বর্ণিত । তিনি বলেন, “আল্লাহ্ তা'আলা প্রথম হিজরতকারী সাহাবায়ে কিরামের স্্রীগণের প্রতি রহমত করুন। যখন [/!.. : ৬১.৯১০১ ৩২১-১, অবতীৰ্ণ হইল তাহারা তাঁহাদের চাদর সমূহ ফাড়িয়া উড়না প্রত্ুত করিলেন। ইমাম আবূ দাউদ (র) ইব্ন ওহবের সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। “আর তাহারা যেন তাহাদের স্ন সৌন্দর্য তাহাদের স্বামী ব্যতিত অন্য কাহারও সামনে প্রকাশ না করে” । ell sole La al oe sl og: Ll silt 5 TPES Me EEE অত্র আয়াতের যেই সকল লোকের কথা উল্লেখ করা হইয়াছে, তাহারা সকলেই স্ত্রীলোকের জন্য হারাম । অর্থাৎ স্বীয় পিতা, পিতামহ, স্বামীর পিতা ও স্বামীর পিতামহ, ‘স্বীয় পুত্ৰ সন্তান, স্বামীর পুত্র, আপন ভাইগণ, আপন ভাইয়ের পুত্র ও ভাগ্নেগণ স্ত্রীর জন্য হারাম । এই সকল লোক তাহাকে দেখিতে পারে। তবে স্ত্রীলোক ইহাদের সম্মুখে সতর্কতা সহকারে আসিবে বেশী সজ্জিত হইয়া নহে। ইব্ন মুনযির (র) বলেন, মূসা ইব্ন হারুন (র) ..... ইকরিমাহ্ (র) হইতে বর্ণিত, আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াতে চাচা ও মামাকে উল্লেখ করেন নাই । কারণ তাহারা তাহাকে দেখিয়া তাহাদের পুত্রদের নিকট তাহার বড়দের কথা বর্ণনা করিতে পারে। এই কারণে তাহাদের সম্মুখে উড়না না জড়াইয়া আসা উচিত নহে। £5১5 মু'মিন স্ত্রীলোকগণ মু’মিন স্ত্রীলোকের সম্মুখে উড়না ছাড়া আসিতে পারে, কিন্তু অমুসলিমদের সন্মুখে নহে। কারণ সে ক্ষেত্রে তাহারা তাহাদের স্বামীদের নিকট উহার রূপ সৌন্দর্য বর্ণনা করিতে পারে। কিন্তু মুসলমান মহিলাগণ যেহেতু ইহা হারাম বলিয়া জানে অতএব তাহারা এইরূপ করিবে না ।
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।