Contents সূরা আন-নূর ৯৫ অনেকেই এই হাদীস দ্বারাও তাহাদের মতের পক্ষে দলীল পেশ করেন, যাহা ইমাম আবূ দাউদ ও তিরমিযী (র) বর্ণনা করিয়াছেন। তাহারা বলেন, যুহরী (র) ..... উম্মে সালামা (রা) হইত বর্ণিত । তিনি বলেন, একবার আমিও মায়মুনা (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময় আবদুল্লাহ্ ইব্ন উন্মে মাকতূম (রা) তীহার ঘরে প্রবেশ করিলেন ঘটনাটি ঘটিয়াছে পর্দার আয়াত অবতীর্ণ হইবার পরে। তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, তোমরা পর্দা কর । আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! এই লোকটি তো দৃষ্টিহীন! তিনি আমাদিগকে দেখিতে পান না আর চিনিতেও পারেন না। তিনি বলিলেনঃ ১! ০,5 5] 5: ০১ ০০।“তোমরাও কি অন্ধ? তোমরা কি তাহাকে দেখ না”? হাদীসটি বর্ণনা করিয়া ইমাম তিরমিযী (র) বলেন, ইহা হাসান সহীহ্ ৷ উলামায়ে কিরামের একটি দল বলেন, কাম উত্তেজনা না থাকিলে অপর পুরুষের প্রতি দৃষ্টিপাত করা জায়েয আছে । যেমন সহীহ বুখারী শরীফে বর্ণিত, একবার রাসূলুল্লাহ্ (সা) ঈদের দিনে মসজিদের সন্মুখে হাবশীদের তীর পরিচালনা দেখিতেছিলেন এবং হযরত আয়েশা (রা) ও তাহার পিছনে দাড়াইয়া উহার দৃশ্য দেখিতেছিল। যেহেতু রাসূলুল্লাহ্ (সা) তাহার সন্মুখে দণ্ডায়মান ছিলেন, সুতরাং তাহারা হযরত আয়েশা (রা)-কে দেখিতে পায়.নাই। হযরত আয়েশা (রা) দেখিয়া যখন ক্লান্ত হইলেন, তখন ফিরিয়া গেলেন। SI SEES সাঈদ ইব্ন জুবাইর (র) বলেন, ইহার অর্থ হইল, “এ সকল স্ত্রীলোকগণ যেন তাহাদের লজ্জাস্থান সমূহকে অশ্লীলতা হইতে সংরক্ষণ করে” । সুফিয়ান (র) বলেন যাহা তাহাদের পক্ষে হালাল নহে, উহা হইতে যেন লজ্জাস্থান সমূহকে সংরক্ষণ করে। মুকাতিল (র) বলেন, ব্যভিচার হইতে আবূল আলীয়া (র) বলেন, পবিত্র কুরআনের যেখানেই লজ্জাস্থান হিফাযতের কথা বলা হইয়াছে উহার অর্থ হইল ব্যভিচার হিফাযত করা । কিন্তু এর বেলায় এই অর্থ উদ্দেশ্য নহে। ইহার অর্থ হইল স্্্রীলোকদের শরীরের কোন স্থানই অন্য পুরুষকে না দেখান। ° is BYE) EY “স্্রীলোকগণ যেন তাহাদের কোন রূপ সজ্জা পুরুষের সম্মুখে খুলিয়া না রাখে। অবশ্য যাহা ঢাকিয়া রাখা সম্ভব নহে উহা প্রকাশ করিতে পারে” ৷ হ্যরত ইব্ন মাসউদ (রা) বলেন, যাহা প্রকাশ না করিয়া উপায় নাই, উহা হইল যেমন যেই চাদর দ্বারা আরবের শ্্রীগণ শরীরকে আবৃত করে এবং পরিহিত কাপড়ের নিম্নের অংশ । হাসান, ইবৃন সীরীন, আবূল যাওযা, ইব্রাহীম নাখঈ (র) এবং আরো অনেকে এই মত পোষণ করিয়াছেন। আ'‘মাশ (র).সাঈদ ইব্ন জুবাইর (র)-এর মাধ্যমে হযরত হবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, স্ত্রীলোকদের পক্ষে যাহা প্রকাশ করা জায়েয আছে উহা
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।