Contents সূরা আন-নূর ৮৭ তিনি বললেন, শিষ্টাচার তো একেবারেই পরিত্যক্ত হইয়াছে। আতা ইব্ন আব্ রাবাহ (র) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আমার এমন ইয়াতীম ভগ্নুদের নিকট আসিতেও কি অনুমতি লইব, যাহারা আমার একই ঘরে বাস করে। তিনি বলিলেন, হা । আবার প্রশ্ন করিলাম, কিন্তু তিনি তখনও অস্বীকার করিলেন এবং বলিলেন, তুমি কি তাহাকে উলংগ দেখিতে চাও? আমি বলিলাম, না। তিনি বলিলেন, তাহা হইলে তুমি অনুমতি লইয়া প্রবেশ কর। আমি আবারও তাহাকে প্রশ্ন করিলে এইবার তিনি আমাকে ধমক দিয়া বলিলেন, তুমি কি আল্লাহর আদেশের অনুকরণ করিতে চাও না? আমি বলিলাম, জী হা। তখন তিনি বলিলেন, তাহা হইলে তুমি অনুমতি গ্রহণ কর। ইব্ন জুরাইজ (র) বলেন, ইব্ন তাউস (র) তাহার পিতা হইতে বর্ণনা করেন তিনি বলেন, যেই সমস্ত স্ত্রীলোক আমার জন্য হারাম তাহাদের গোপনস্থান দেখা অপেক্ষা অধিক ঘৃণিত বস্তু আমার অন্য আর কিছুই নহে । এবং এই বিষয়ে তিনি অত্যধিক কঠোরতা অবলম্বন করিতেন । ইবন জুয়াইজ (র) বলেন, যুহরী (র) ..... হযরত ইব্ন মাস্উদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, তোমাদের আসম্মাগণের নিকট প্রবেশ করিতেও তোমাদের অনুমতি গ্রহণ করা জরুরী । ইব্ন জুয়াইজ (র) বলেন, একবার আমি আতা (র)-কে জিজ্ঞাসা করিলাম, স্ত্রীর নিকট প্রবেশ করিতেও কি অনুমতি গ্রহণ করিতে হইবে? তিনি বলিলেন, না৷ ইব্ন কাসীর (র) বলেন, স্ত্রীর কাছে প্রবেশ করিতে অনুমতি লইতে হইবে না এর অর্থ হইল, ইহা ওয়াজিব নহে। অবশ্য আকস্মিকভাবে স্ত্রীর কাছে যাওয়া সমীচীন নহে । তাহার নিকট প্রবেশ করিবার পূর্বে তাহাকে অবগত করা উত্তম। কারণ তাহাকে অবগত না করিয়া প্রবেশ করিলে অবাঞ্ছিত অবস্থায়ও তাহাকে দেখা যাইতে পারে। আবূ জা‘ফর ইব্ন জরীর (র) বলেন, কাসিম (র) ..... আবদুল্লাহ্ ইব্ন যায়নাব (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) তাহার প্রয়োজন সারিয়া দরজার কাছে আসিতে তিনি গলা পরিস্কার শব্দ করিয়া থুথু ফেলিতেন। যেন তিনি আমাদের কাহাকেও তাহার অপছন্দীয় কাজে লিপ্ত না দেখিতে পান । রিওয়ায়েতটি সম্পূর্ণ বিশুদ্ধ । ইব্ন আবূ হাতিম (রা) বলেন, আহমাদ ইব্ন সিনান ওয়াসিতী (র) হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) যখন ঘরে প্রবেশ করিতে ইচ্ছা করিতেন, তখন তিনি অনুমতি চাহিতেন, কথা বলিতেন ও উচ্চস্বরে আলাপ করিতেন। মুজাহিদ (র) 1}-৬3১০ এর অর্থ করেন, ।৪5= => অৰ্থাৎ গলা পরিস্কার করিবার শব্দ করিবে। ইমাম আহমাদ (র) বলেন, যখন কেহ নিজ ঘরে প্রবেশ করিতে যাইবেন, তখন তাহার পক্ষে গলা পরিস্কার করিবার শব্দ করিয়া কিংবা জুতার শব্দ করা উত্তম। এই কারণেই বুখারী শরীফে রাসূলুল্লাহ্ (সা) হইতে বর্ণিত হইয়াছে, “কোন ব্যক্তি যেন ভ্রমণ
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।