তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর ৮৫ তিনি বলেন, সাফওয়ান ইব্‌ন উমাইয়া (রা) ইসলাম গ্রহণ করিবার পর একবার তিনি তাহাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট পাঠাইলেন। রাসূলুল্লাহ্‌ (সা) তখন উপত্যকার উচ্চভূমিতের অবস্থান করিতেছিলেন। কালদাহ (র) বলেন, আমি সোজা রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে উপস্থিত হইলাম ৷ সালামও করিলাম না আর অনুমতিও লইলাম না। তখন তিনি আমাকে বলিলেন, তুমি ফিরিয়া যাও এবং বল ‘আস্সালামু আলাইকুম’, আমি কি প্রবেশ করিতে পারি? ইমাম নাসাঈ, আবূ দাউদ ও তিরমিযী ইব্‌ন জুরাইজ (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) বলেন, ইহা একটি হাসান ও গরীব হাদীস । কেবল ইব্‌ন জুরাইজ (র) হইতেই বর্ণিত আছে বলিয়া আমরা জানি। ইমাম আবু দাউদ (র) আবু বাকর ইব্‌ন আবূ শায়বা (র) ..... রিবয়ী (র) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার বন আমির গোত্রীয় একব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর ঘরে প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করিল, সে বলিল, আমি কি প্রবেশ করিতে পারি? তখন নবী করীম (সা) তীহার 'খাদেমকে বলিলেন, এই লোকটির কাছে যাও এবং তাহাকে অনুমতি প্রার্থনার নিয়ম শিখাইয়া দাও ৷ তাহাকে বল, প্রথম . তুমি ‘আস্সালামু আলাইকুম’ বল, অতঃপর বল, আমি কি প্রবেশ করিতে পারি? লোকটি ইহা শুনিয়া বলিল, ‘আস্সালামু আলাইকুম’, আমি কি প্রবেশ করিতে পারি? তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে প্রবেশের জন্য অনুমতি ' দিলেন । হুসাইম (র) বলেন, মানসূর (র) ..... আমর ইব্ন সাঈদ সাকাফী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একদা একব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট প্রবেশ করিবার জন্য বলিল, “আমি কি প্রবেশ করিতে পারি? তখন রাসুলৃল্রাহ্‌ (সা) 'রাওয়া’ নামক তীহার একটি বাদীকে বলিলেন, তাহার নিকট গিয়া প্রথম তাহাকে অনুমতি গ্রহণের নিয়ম শিক্ষা দাও। সে অনুমতি গ্রহণের সঠিক নিয়ম জানে না। তাহাকে বল, সে যেন এইরূপ বলে, আস্সালামু আলাইকুম, আমি কি প্রবেশ করিতে পারি? লোকটি ইহা শুনিয়া বলিল, ‘আস্সালামু আলাইকুম’, আমি কি প্রবেশ করিতে পারি? তখন তিনি বলিলেন, হাঁ, প্রবেশ কর । ইমাম তিরমিযী (র) বলেন, ফযল ইব্ন সাব্বাহ (র) ..... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, “কথা অতঃপর ইমাম তিরমিযী (র) বলেন, আসম্বাসা (র) একজন দুর্বল রাবী এবং মুহাম্মদ ইব্‌ন যাযান এর সনদেও দুর্বলতা রহিয়াছে। হুসাইম (র) মুঘীরাহ্‌ (র)-এর সূত্রে মুজাহিদ (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার ইব্‌ন উমর (রা) একটি প্রয়োজনে দ্বিপ্রহরের প্রখর রৌদ্রের তাপে অসহ্য হইয়া একজন কোরাইশী স্ত্রীলোকের তাবুর কাছে আসিয়া

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।