Contents ৮৪ তাফসীরে ইবনে কাছীর ইমাম আবূ দাউদ (র) আরো বলেন, উসমান ইব্ন আবু শায়বা (র) ..... হুযাইল (র) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি নবী করীম (সা)-এর দরজার সম্মুখে আসিল, দরজায় মুখোমুখী হইয়া অনুমতি প্রার্থনা করিল । তখন নবী করীম (সা) তাহাকে বলিলেন, দরজার মুখোমুখী হইয়া দাড়াইও না। অনুমতি প্রার্থনা তো কেবল এই কারণে করিতে হয় যেন দৃষ্টি না পড়ে । আবূ দাউদ তায়ালিসী (র) ..... সা'দ (রা) সূত্রে তিনি নবী করীম (সা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। | বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন, যদি কোন ব্যক্তি অনুমতি ছাড়া ঘরের দিকে উঁকি মারে এবং তুমি তাহার চোখে পাথর কণা ছুড়িয়া মার এবং তাহার চক্ষু ফুড়িয়া দাও তবে ইহাতে তোমার. কোন অপরাধ নাই৷ মুহাদ্দিসগণের একটি জামা'আত শু‘বা (র) ..... জাবির (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, আমার পিতার যেই খঝণ ছিল উহা পরিশোধ করিবার জন্য সহায়তার ব্যাপারে আমি রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে উপস্থিত হইলাম । দরজার নিকট উপস্থিত হইয়া অনুমতি প্রার্থনা করিলাম ৷ তিনি জিজ্ঞাসা করিলেন, কে? আমি বলিলাম, আমি ৷ তিনি বলিলেন, আমি । ইহা বলিয়া তিনি যেন আমার জবাবকে অপছন্দ করিলেন। কারণ এইরূপ শব্দ দ্বারা অনুমৃতি প্রার্থনাকারী কে জানা যায় না, অর্থাৎ সে তাহার নাম কিংবা উপনাম না বলে । “আমি” প্রত্যেকেই বলিন্ডত পারে। উহা দ্বারা অনুমতি লাভ করা সম্ভব নহে। আও ফী (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, ১ ০.১১০১। অর্থ অনুমতি প্রার্থনা করা । আরো অনেকেই এই অর্থ বর্ণনা করিয়াছেন। ইব্ন জরীর (র) বলেন, ইবন বাশশার (র) ..... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত যে, lL lls AS ag Alt SLL 52 হওয়া উচিৎ । ইহা ভুলে লিখিত হইয়াছে । হুসাইম (র) জাফর ইব্ন আয়াস, সাঈদ ও হযরত ইব্ন আব্বাস (রা) হইতে অনুরূপ উল্লেখ করিয়াছেন। হযরত ইব্ন আব্বাস (রা) এখানে a, 15534452 পাঠ করিতেন । তিনি হযরত উবাই ইব্ন কাব (রা)-এর কিরা’আতের অনুসরণ করিতেন। কিন্তু হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ইহা গরীব রিওয়ায়েত । হুসাইম (র) ..... ইব্রাহীম হইতে বর্ণনা করেন, ইব্ন মাসউদ (রা)-এর “‘মুসহাফ’এ Ns Ulal se 1th 55 রহিয়াছে। হযরত ইব্ন আব্বাস (রা) ‘হইতেও এই রিওয়ায়েত বর্ণিত আছে এবং ইব্ন জরীর (র) ও ইহা পছন্দ করিয়াছেন । ইমাম আহ্মদ (র) বলেন, রাওহ্ (র) ..... কালব্দদাহ ইবন হাম্বল (রা) হইতে বর্ণিত,
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।