Contents ৮২ তাফসীরে ইবনে কাছীর (রা)-এর ঘরে প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করিলেন । কিন্তু তিনি অনুমতি না পাইয়া ফিরিয়া গেলেন। কিছুক্ষণ পর হযরত উমর (রা) বলিলেন, আমি তো আবূ মূসাকে অনুমতি প্রার্থনা করিতে শুনিলাম? তাহাকে আসিতে বল । লোকজন তাহাকে খুঁজিতে বাহির হইয়া দেখিল, তিনি চলিয়া গিয়াছেন। ইহার পর যখন তিনি পুনরায় আসিলেন, তখন হযরত উমর (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি সেইদিন ফিরিয়া গিয়াছিলে কেন? তিনি বলিলেন, আমি তিনবার অনুমতি চাহিয়া ব্যর্থ হইলে ফিরিয়া fides Unie Nectar rie ati eee 0 ELE wid EET 2 een on Tihs eo He ole: হযরত উমর (রা) বলিলেন, ইহার পক্ষে তুমি দলীল পেশ কর, নচেৎ তোমাকে আমি কঠিন শাস্তি দিব। হযরত উমর (রা)-এর সতর্কবাণী শুনিয়া তিনি আনসার সাহাবাগণের একটি দলের নিকট ইহার আলোচনা করিলেন, তাহারা বলিলেন, আমাদের মধ্যে যে বয়সে ছোট সেই তোমার পক্ষে সাক্ষ্যদান করিবে । অতঃপর আবু সাঈদ খুদ্রী (রা) উঠিয়া গিয়া হাদীস শুনাইলেন। তখন হযরত উমর (রা) বলিলেন, ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকার কারণেই আমি এই হাদীস শুনিতে ব্যর্থ হইয়াছি। ইমাম আহ্মদ (র) বলেন, আবদুর রাজ্জাক (র) হযরত আনাস (রা) কিংবা অন্য কোন সাহাবী হইতে বর্ণিত । একবার নবী করীম (সা) হযরত সা‘দ ইবন উবাদা (রা)-এর ঘরে অনুমতি চাহিয়া সালাম করিলেন, তিনিও সালামের জবাব দিলেন । কিন্তু নবী করীম (সা) উহা শুনিতে পাইলেন না । অতঃপর তিনি পরপর আরও দুইবার সালাম করিয়া মোট তিনবার সালাম করিলেন, হযরত সা'দ ও প্রত্যেকবারই সালামের জবাব দিলেন। কিন্তু রাসূলুল্লাহ্ (সা) ইহা শুনিতে না পাইয়া ফিরিয়া গেলেন । হযরত সাদ (রা) তাহার পিছনে পিছনে ছুটিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যেই কয়বার সালাম করিয়াছেন, প্রত্যেকবারই আমি উহা শুনিয়াছি এবং প্রত্যেক সালামের আমি জবাবও দিয়াছি। কিন্তু আমি উচ্চস্বরে জওয়াব দিয়া আপনার কর্ণগোচর করি নাই । আমার উদ্দেশ্য ছিল, এইভাবে আমি আপনার সালাম ও বরকত অধিক পরিমাণ লাভ করিব । অতঃপর তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে ঘরে নিলেন এবং তাহার সম্মুখে কিসমিস পেশ করিলেন । উহা আহার করিয়া অবসর হইলে রাসূলুলাহ্ (সা) তাহাকে বলিলেন, সৎ লোকেরা তোমার সাহায্যে আহার করিয়াছেন, ফিরিশৃতাগণ দুআ করিয়াছেন এবং সাওম পালনকারী তোমার এখানে ইফ্তার করিয়াছেন। ইমাম আবূ দাউদ ও নাসাঈ (র) আওযাঈ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি কায়েস ইব্ন সা‘দ ইব্ন উবাদা (রা)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।