Contents ৭৮ তাফসীরে ইবনে কাছীর হাসিলের যে, তীহার দাত মুবারক দেখা গেল। অতঃপর তিনি বলিলেন 8 5 ৬১১১5 '/'২:০1 তোমরা কি জানবে যে, আমি কেন হাসিতেছি? আমরা বলিলাম, আল্লাহ্ ও তাহার রাসূল অধিক ভাল জানেন। তিনি বলিলেন, বান্দা যে তাহার প্রতিপালকের সহিত ঝগড়া করিবে, এই কারণে হাসিতেছি। কিয়ামত দিবসে সে বলিবে, হে আমার প্রতিপালক! আপনি কি আমাকে যুলুম হইতে বিরত রাখেন নাই? তিনি বলিবেন, হা, তখন সে বলিবে, আজ আমার ব্যাপারে কেবল এমন সাক্ষীর কথা গ্রহণ করা হউক, যাহাকে আমি সত্য মনে করি। আর সে সাক্ষী কেবল আমি নিজেই ৷ তখন আল্লাহ্ বলিবেন, আচ্ছা ঠিক আছে, তুমি নিজেই আজ তোমার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট ৷ অতঃপর তাহার মুখের উপর মোহর লাগাইয়া দেওয়া হইবে। এবং তাহার অঙ্গ-প্রত্যঙ্গকে তাহার কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিতভাবে বলিতে হুকুম দেওয়া হইবে। ইহার পর তাহার অঙ্গ-প্রত্যঙ্গ তাহার সকল কার্যকলাপ বিস্তারিতভাবে বলিয়া দিবে। তখন সে বলিবে, ধ্বংস হইয়া যা, দূর হইয়া যা তোদের জন্যই তো আমি এই ঝগড়ায় অবতীর্ণ হইয়াছি। হাদীসটি ইমাম মুসলিম, নাসাঈ উভয়ই সুফিয়ান সাওরী (র) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। অতঃপর নাসাঈ (র) বলেন, আশজাঈ ব্যতিত আর কেহ সুফিয়ান সাওরী (র) হইতে ইহা বর্ণনা করেন নাই । হাদীসটি গরীব । কাতাদাহ (র) বলেন, তোমার শরীরের অঙ্গগুলোই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অতএব তুমি উহাদের প্রতি দৃষ্টি দিবে। আল্লাহ্কে প্রকাশ্যে ও গোপনে ভয় কর । কারণ, কোন গুপ্ত বজ্তুই আলাহ্্র নিকট গোপন নহে। সকল অন্ধকার তাহার নিকট আলোকিত এবং সকল গোপন তাহার নিকট প্রকাশ্য । অতএব যেই ব্যক্তি আল্লাহ্র প্রতি. সুধারণা পোষণ করিয়া মৃত্যুবরণ করিতে সক্ষম হইবে সে যেন তাহাই করে। আল্লাহ্র শক্তি ও সামর্থ ব্যতিত কোন শক্তি ও সামর্থ নাই । SEs Ute Mey EEE HES HIE SG VET OE HT দান করিবেন” ৷ ইব্ন আব্ৰাস (রা) বলেন, এ অর্থ হিসাব-নিকাশ । আরো অনেকেই এই অর্থ বৰ্ণনা করিয়াছেন। অধিকাংশ উলামায়ে কিরামের মতে এখানে =| কে ১০ এর সিফাত হিসাবে নসখ পড়া হয়। কিন্তু মুজাহিদ €{1। শব্দের সিফাত হিসাবে 'রফা' সহ পড়েন। ১২! ১৯ 4011", 5,৭১১, আর তাহারা জানিতে পারিবে, আল্লাহ্র ওয়াদা সত্য এবং হিসাব-নিকাশ ও শান্তি সত্য এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।