তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর j ৭৭ ধ্বংসকারী বিষয় হইতে বিরত থাক । তীহাকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্‌! সুদ খাওয়া, ইয়াতীমের মাল ভক্ষণ করা, যুদ্ধ হইতে পলায়ন করা এবং সৎ সতী অনবহিত মু’মিন স্ত্রীগণের প্রতি অপবাদ আরোপ করা” । ইমাম বুখারী ও মুসলিম, সুলায়মান ইবৃন বিলাল (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন হাফিয আবূল কাসিম তাবারানী (র) ..... মুহাম্মদ ইব্‌ন উমর, আবু খালিদ তায়ী (র) হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন ৪ “সতী স্ত্রীলোকের প্রতি ব্যভিচারের অপবাদ করিলে একশত বৎসরের নেক আমল নষ্ট হইয়া যায়” । EL CE ESET EE ECO EPC অত্র আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইবৃন আবূ হাতিম (র) বলেন, আবু সাঈদ আসাজ্জ (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, কিয়ামত দিবসে যখন ' মুশরিকরা ইহা দেখিতে পাইবে যে, কেবল যাহারা সালাত কায়েম করিয়াছিল, তাহারাই বেহেশ্তে প্রবেশ করিবে, তখন তারা বলিবে, আমরা যে দুনিয়ায় শিরক করিতাম, উহা অস্বীকার করি। অতঃপর তাহারা অস্বীকার ‘করিবে । তখন তাহাদের মুখে মোহর লাগাইয়া দেওয়া হইবে । এবং তাহাদের হাত ও পা সাক্ষী দিবে এবং .তখন তাহারা তাহাদের কৃতকর্মের কিছুই অস্বীকার করিতে পারিবে না। ইব্‌ন জরীর ও ইব্‌ন আবু হাতিম (র) আরো বলেন, ইউনুস ইব্‌ন আবদুল আলা (র) ..... হযরত আবু সাঈদ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, “কিয়ামত দিবসে কাফির তাহার আমল দ্বারাই পরিচিত হইবে কিন্তু সে তাহার কুফরকে অস্বীকার করিবে এবং বিতর্কে অবতীর্ণ হইবে । তখন তাহাকে বলা হইবে, তোমার প্রতিবেশীরাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন তাহারা বলিবে, তাহারা মিথ্যাবাদী । তাহাকে বলা হইবে তোমার পরিবার-পরিজনই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখনও সে. বলিবে, তাহারাও মিথ্যাবাদী । তখন তাহাকে শপথ করিতে বলা হইবে । তখন সে শপথ করিবে, এই ঘটার পর আল্লাহ্‌ তা'আলা তাহাকে বোবা বানাইয়া দিবেন এবং তাহার হাত, জিহ্বা তাহার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা এইরূপ সকলকে দোযখে নিক্ষেপ করিবেন। ইব্‌ন আবূ হাতিম (র) আরো বলেন, আবূ শায়বা ইব্রাহীম ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ শায়বা কুফী (র) ..... হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময় তিনি এমনভাবে

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।