তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ٧٣٥
📝 نص 📖 PDF

Contents সূরা আন-নূর ৬৩ অধিকাংশ উলামায়ে কিরামের মতে এ ব্যক্তি হইল আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্ন সালূল ৷ মুজাহিদ এবং আরো অনেকে এই মন্তব্য করিয়াছেন। অবশ্য কেহ কেহ বলেন, এ ব্যক্তি হইল, হাস্সান ইব্‌ন সাবিত (রা) এই মতটি অতিশয় দুর্বল মত । যেহেতু বুখারী শরীফে এই ধরনের একটি রিওয়ায়েত বর্ণিত হইয়াছে। একই কারণে আমরা মতটি এখানে উল্লেখ করিয়াছি। নচেৎ সাহাবায়ে কিরামের যেই মর্যাদা ও ফযীলত রহিয়াছে, উহার প্রেক্ষিতে এই মতটি কোন গুরুত্্‌ রাখে না। বিশেষত হযরত হাসসান (রা) তাহার কবিতার মাধ্যমে কাফির ও মুশরিকদের আরোপিত অপবাদ ও গালমন্দের প্রতিবাদ করিতেন । তাহার সম্পর্কে রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছিলেন ৪ ts L239 ala “হে হাস্সান! তুমি তাহাদের গালির প্রতিবাদে গালি দিও হযরত জিব্রাঈল (আ) তোমার সাহায্যকারী” । আ‘মাশ (র) বলেন, আবু য্যুহা (র)-এর সূত্রে মাসরূক (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমি হযরত আয়েশা (রা)-এর খিদমতে উপস্থিত ছিলাম ৷ এমন সময় হযরত হাস্সান (রা) আগমন করিলেন । তখন হযরত আয়েশা (রা) আমাকে তাহার জন্য তাকিয়া ঠিক করিয়া দিতে হুকুম করিলেন । তিনি বাহির হইয়া গেলে আমি হযরত আয়েশা (রা)-কে বললাম, হাস্সান আপনার নিকটও আসেন এবং আপনি তাহার প্রতি দয়ায় সয়া ত আরা ত LEE Cle dee SS Ss sS তখন তিনি বলিলেন, অন্ধ হওয়া অপেক্ষা অধিক বড় শাস্তি তাহার আর কি হইবে! তাহার দৃষ্টিশক্তি লোপ পাইয়াছিল। সম্ভবত আল্লাহ্‌ তাআলা ইহাই তাহার জন্য বড় শাস্তি নির্ধারিত করিয়াছিলেন। অতঃপর তিনি বলিলেন, কাফিরদের পক্ষ হইতে রাসূলুল্লাহ্‌ (সা)-কে গালি দেওয়া হইত । হাস্সান (রা) উহার জওয়াব দানের জন্য নিযুক্ত ছিলেন। অতঃপর এক রিওয়ায়েতে বর্ণিত, হযরত হাস্সান (রা) হযরত আয়েশা (রা)-এর খিদমতে উপস্থিত হইয়া তাহার প্রশংসামূলক একটি কবিতা আবৃত্তি করিলেন ৪ Hl eso dx cos inn un Lb ulys ule> “তিনি (আয়েশা) পূত পবিত্ৰ সর্বপ্রকার-দোষ হইতে মুক্ত । তাহাকে কোন প্রকার অপবাদে অভিযুক্ত করা যায় না। এবং তিনি নিজেও কাহারও প্রতি অপবাদ আরোপ করেন না”। আয়েশা (রা) ইহা শুনিয়া বলিলেন, কিন্তু আপনি তো এমন নহেন। ইব্‌ন জরীর (র) বলেন, হাসান ইব্ন কুর'আহ (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত । তিনি ' বলেন, আমি হাসুসান (রা)-এর কবিতা অপেক্ষা অধিক উত্তম কবিতা আর কাহারও ভুনি নাই । আমি আশা করি তিনি বেহেশৃ্তবাসী হইবে।

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.