Contents ৬০ তাফসীরে ইবনে কাছীর ইমাম আহমাদ (র) বলেন, হুসাইম (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, আসমান হইতে যখন আমার অপবাদ মুক্তির সনদ হিসাবে অহী নাযিল হইল । তখন রাসূলুল্লাহ্ (সা) আমার নিকট আসিয়া উহার সুসংবাদ দান করিলেন । আমি তখন বলিলাম, আমি ইহার জন্য মহান আল্লাহ্র প্রতি কৃতাৰ্থ আপনার প্রতি নহি। ইমাম আহমাদ (র) বলেন, ইব্ন আবূ আদী (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, আসমান হইতে যখন আমার প্রতি অপবাদের মুক্তির ফরমান নাযিল হইল, তখন রাসূলুল্লাহ্ (সা) দণ্ডায়মান হইয়া উহা উল্লেখ করিলেন এবং আয়াত তিলাওয়াত করিলেন। এবং দুইজন পুরুষ ও একজন স্ত্রীলোককে কোড়া মারিবার জন্য হুকুম করিলেন। অতএব তাহাদিগকে কোড়া মারা হইল । সুনান গ্রন্থের ইমামগণও হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান । ইমাম আবূ দাউদ (র) দোষ চর্চাকারীদের নাম হাস্সান ইবন সাবিত, মিসৃতাহ ইব্ন উসাদাহ ও হাস্নাহ বিনতে জাহশ উল্লেখ করিয়াছেন। সিহাহ, সুনান এবং মুসনাদ গ্রন্থ সমূহের উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা) হইতে বিভিন্ন সূত্রে এইরূপ বর্ণিত হইয়াছে। ঘটনাটি উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা)-এর আম্মা হযরত উন্মে রুমান (রা) হইতেও বর্ণিত হইয়াছে । ইমাম আহমাদ (র) বলেন, আলী ইব্ন আসীম (র) ..... উম্মে রমান (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আয়েশার (রা) নিকট উপস্থিত ছিলাম । এমন ধ্বংস করেন। আয়েশা (রা) জিজ্ঞাসা করিলেন, আপনি কেন এমন বদ্দু'আ করিতেছেন? সে বলিল, সে দোষ চর্চাকারীদের একজন । আয়েশা (রা) জিজ্ঞাসা করিলেন। কোন দোষ? মহিলাটি বলিল, তোমার সম্পর্কে এইরূপ দোষ । আয়েশা (রা) জিজ্ঞাসা করিলেন, ইহা কি রাসূলুল্লাহ্ (সা)-এর কর্ণগোচর হইয়াছে? সে বলিল, হ্যা । আয়েশা জিজ্ঞাসা করিলেন, আমার আব্বা হযরত আবূ বকর (রা)-ও কি ইহা শুনিয়াছেন? সে বলিল, হ্যা । ইহা শুনিয়া হযরত আয়েশা (রা) বেহুশ হইয়া পড়িলেন। যখন তাহার জ্ঞান ফিরিল, তখন ভীষণ জ্বরে আক্রান্ত । হযরত উম্মে রুমান (রা) বলেন, আমি উঠিয়া তাহাকে চাদর দিয়া ঢাকিয়া দিলাম । অতঃপর রাসূলুল্লাহ্ (সা) আগমন করিলেন । তিনি জিজ্ঞাসা করিলেন, সে কেমন? আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! সে জ্বরে আক্রান্ত হইয়াছে। তিনি বলিলেন, সম্ভবত অপবাদের চাপ সামলাইতে না পারিয়া এইরূপ হইয়াছে । অতঃপর আয়েশা (রা) সোজা হইয়া বসিলেন, এবং বলিলেন, আল্লাহ্র কসম, আমি যদি আল্লাহ্র নামে শপথ করিয়া অপবাদ অস্বীকার করি, তবে আপনারা উহা বিশ্বাস করিবেন না। অতএব আমার ও আপনাদের উদাহরণ হইল হযরত ইয়াকূব (আ) ও
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।