তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর ৫৯ “হে আয়েশা! তুমি সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ্‌ তা'আলা তোমার অপবাদ মুক্তির জন্য আয়াত নায়িল করিয়াছেন।” হযরত আয়েশা (রা) বলেন, আমি তখন অত্যধিক রাগানিত হইয়াছিলাম। আমার আব্বাও আমাকে বলিলেন, আয়েশা! তুমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মুখে গিয়া দণ্ডায়মান হও। আমি বলিলাম, আল্লাহর কসম! আমি তাহার সম্মুখে দণ্ডায়মান হইব না। আমি তাহার কৃতার্থও হইব না। এবং আপনাদেরও কৃতাৰ্থ হইব না। আমি তো কেবল সেই মহান আল্লাহ্‌র প্রতি কৃতাৰ্থ হইব এবং তাহারই প্রশংসা করিব, যিনি আমার অপবাদ মুক্তির সনদ নাযিল করিয়াছেন। তিনি আমাকে যেই কথা বলিয়াছেন, আপনারা উহা অস্বীকার করেন নাই । আর উহার প্রতিবাদও করেন নাই । রাবী বলেন, হযরত আয়েশা (রা) বলিলেন, আল্লাহ্‌ তা'আলা হযরত যয়নাব বিন্তে জাহ্‌শ (রা)-কে তাহার দ্বিনের অসিলায় হিফাযত করিয়াছেন। আমার সম্বন্ধে তিনি কোন দোষারোপ করেন নাই বরং ভাল মন্তব্যই করিয়াছেন। কিন্তু তাহার ভগ্ন আমার দোষটা করিয়া ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইয়াছে। আরো যাহারা দোষচর্চা করিয়াছিল, তাহারা হইল- মিসতাহ্‌, হাস্সান ইব্‌ন সাবিত এবং মুনাফিক সরদার আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল। এই ব্যক্তিই লোক একত্ৰিত করিয়া দোষচর্চা করিত এবং সেই ব্যক্তি এবং হাস্নাহ্‌ এই ব্যাপারে সর্বাপেক্ষা বেশী অংশগ্রহণ করিয়াছিল । হযরত আয়েশা (রা) বলেন, এই ঘটনার পরে হয়রত আবূ বকর (রা) আল্লাহ্র নামে শপথ করিলেন, তিনি আর কখনও মিস্তাহকে দান করিবেন না । অতএব এই আয়াত অবতীর্ণ হইল ৪ El dy ps all st EC YS আবূ বকর (রা) যিনি বড়ই মর্যাদার অধিকারী তিনি যেন তাহার আত্মীয় মিসৃহাতকে নযা ও যব! #4202 MCE BE dirs nd a bl Ls yl “তোমরা ইহা ভালবাসনা যে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ্‌ বড়ই ক্ষমাকারী ও মেহেরবান” । তখন হযরত আবু বকর (রা) বলিলেন ৪ CIS TESS BHO, Calis sts “আল্লাহ্র কসম হে আমাদের প্রতিপালক! অবশ্যই আমরা আপনার ক্ষমাদানকে ভালবাসি ৷” ইহার পর হযরত আবূ বকর (রা) মিসৃ্তাহকে পূর্বের ন্যায় দান করতে আরম্ভ করিলেন। ইমাম বুখারী (র) ও এই সূত্রে আবূ উসামা মুহাম্মদ ইব্‌ন উসামাহ (র) তাহার তাফসীরে সুফিয়ান ইব্‌ন অয়াকী (র)-এর সূত্রে আবু উসামা (র) হইতে অনুরূপ আরো দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। ইবৃন আবূ হাতিম (র) আবূ সাঈদ আল-আসাজ্জ এর সূত্রে আবু উসামাহ (রা) হইতে ইহার আংশিক বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।