Contents ৫৮ তাফসীরে ইবনে কাছীর আমি তাহার সম্পর্কে কোন দোষ জানি না। একজন স্বর্ণকার যেমন খালেস ও নির্ভেজাল সম্পর্কে জানেন, আমিও তাহার সম্পর্কে তেমনই জানি। এই অপবাদে যেই লোকটিকে অভিযুক্ত করা হইয়াছিল, তাহার নিকট যখন এই সংবাদ পৌছিল, তখন সে বলিল সুবাহানাল্লাহ্! আল্লাহ্র কসম আমি কখনও কোন মহিলার কাপড় খুলি নাই । হযরত আয়েশা (রা) বলেন, পরব্রতীকালে এই লোকটি এক জিহাদে শহীদ হইয়া যান। হযরত আয়েশা (রা) বলেন, একবার আমার আব্বাআনম্মা আমার নিকট আসিলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) ও আসরের সালাত পড়িয়া আমার ঘরে প্রবেশ করিলেন। আমার আব্বাআনম্মা আমার ডাইনে ও বামে বসিয়াছিলেন। রাসূলুল্লাহ্ (সা) হাম্দ ও প্রশংসা করিয়া বলিলেন, হে আয়েশা! যদি তুমি কোন প্রকার অপরাধে জড়িত হইয়া থাক, তবে আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা কর ও তাওবা কর । আল্লাহ্ তাহার বান্দাগণের তাওবা কবূল করিয়া থাকেন। হযরত আয়েশা (রা) বলেন, তখন একজন আনসারী মহিলা আসিয়া দরজার নিকট বসিয়াছিল, আমি বলিলাম, এই মহিলার সম্মুখে এইরূপ বথা বলিতে কি আপনার লজ্জা হয় না? অতঃপর রাসূলুল্লাহ্ (সা) নসীহত করিলেন, আমি তখন আমার আব্বার প্রতি লক্ষ্য করিয়া বলিলাম, আপনি রাসূলুল্লাহ্ (সা)-কে জওয়াব দিন। তিনি বলিলেন, আমি কি বলিব? আমার আম্মার দিকে ফিরিয়া বলিলাম, আপনি রাসূলুল্লাহ্ (সা)-কে জওয়াব দিন। তিনিও বলিলেন, আমি কি বলিব? আমি যখন দেখিলাম তাহারা কোনই জওয়াব দিলেন না, তখন আমি আল্লাহ্র হামদ ও প্রশংসা করিলাম, আল্লাহ্র কসম! যদি আমি বলি যে, আমি কোনই অপরাধ করি নাই এবং আল্লাহ্ জানেন যে, আমি যাহা বলিয়াছি উহাতে আমি সত্যবাদী, তবে উহা আমার পক্ষে উপকারী হইবে না। কারণ কথিত অপরাধটি আপনাদের অন্তরে বদ্ধমূল হই । আর যদি আমি বলি, আমি অপরাধে জড়িত, অথচ, আল্লাহ্ জানেন আমি সম্পূর্ণরূপে অপরাধ মুক্ত, তখন আপনারা উহা বিশ্বাস করিবেন না। আল্লাহ্র কসম আমার ও আপনাদের জন্য হযরত ইউসুফ (আ)-এর আব্বার উদাহরণ ব্যতীত আর কোন উদাহরণ খুঁজিয়া পাইতেছি না। এই মুহূর্তে আমি হযরত ইয়াকুব (আ)-এর শান উল্লেখ করিতে চাহিলাম, কিন্তু উহা আমার স্মরণে আসিল না । মহা চিন্তিত হইয়া তিনি বলিয়াছিলেন ৪ - uss Ls ele a aad iD ee তখনই আল্লাহ্ তা'আলা তাহার রাসূলের উপর অহী নাযিল করিলেন, আমরা সকলেই নীরব হইয়া গেলাম । অহী শেষে তিনি মাথা উঠাইলে আমি তাহার মুখমণ্ডলে খুশির চিহ্ন দেখিতে পাইলাম ৷ তিনি তাহার ললাট মুছিতে মুছিতে বলিলেন ৪ ARAL EAE a at “ 9 Se
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।