তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর ৫৭, তিনি পূর্বের ন্যায় বাক্য উচ্চারণ করিলেন । আমি তখনও বলিলাম, আপনি নিজ পুত্রকে গালি দিতেছেন। অতঃপর তৃতীয়বারও তিনি হোচট খাইয়া পড়িয়া গেলেন। এবারও তিনি পূর্বের ন্যায় বলিলেন, মিস্তাহ্‌ -এর নাশ হউক । এবারও আমি তাহাকে ধমক দিলাম । তখন তিনি বলিলেন, আল্লাহ্র কসম! আমি তাহাকে কেবল তোমার ব্যাপারে গালি দিতেছি। আমি জিজ্ঞাসা করিলাম, আমার কোন ব্যাপারে আপনি তাহাকে গালি দিতেছেনঃ? তখন তিনি আমাকে অপবাদের কথা বিস্তারিত খুলিয়া বলিলেন। আমি জিজ্ঞাসা করিলাম সত্যই কি সে এইরূপ অপবাদ আরোপ করিয়াছে? তিনি বলিলেন, হাঁ ইহা শ্রবণ করিয়া আমি ঘরে ফিরিতেই জ্বরে আক্রান্ত হইলাম এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিলাম আমাকে আমার পিতার বাড়ীতে পাঠাইয়া দিন। তিনি আমার সহিত একটি গোলাম পাঠাইয়া দিলেন। আমি আমার ' আব্বার বাড়িতে পৌছিয়া দেখিলাম, আমার আম্মা উন্বমে রমান ঘরের নিচ তলায় এবং আমার আব্বা হযরত আবু বকর (রা) ঘরের উপর তলায় কুরআন তিলাওয়াত করিতেছেন। আমাকে দেখিয়া আমার আম্মা উন্মে রুমান জিজ্ঞাসা করিলেন, রেটি তুমি এখন কি কারণে আসিয়াছ? আমি তাহাকে বিস্তারিত সংবাদ জানাইলাম। আমি দেখিলাম এই সংবাদে আমার যতটুকু কষ্ট হইয়াছে, তাহাদের তদ্রূপ কষ্ট হয় নাই । আমাকে তিনি বলিলেন, মা তুমি মনে কষ্ট নিও না, কোন পুরুষের কোন সুন্দরী স্ত্রী থাকিলে তাহার যদি আরো একাধিক স্ত্রী থাকে, তবে সে ক্ষেত্রে সে তাহাদের হিংসার পাত্রী হইয়া পড়ে এবং তীহার সম্পর্কে নানা প্রকার কথা উঠে। আমি জিজ্ঞাসা করিলাম, এই বিষয় সম্পর্কে আব্বাও কি অবগত হইয়াছেন? তিনি বলিলেন, হা, তখন আর আমি আমার অশ্রু সামলাইতে পারিলাম না । বারীধারার ন্যায় আমার অশ্রু ঝরিতে লাগিল । আমার আব্বা কুরআন পাঠ করিতেছিলেন, তিনি সেই অবস্থায় উপর হইতেই আমার শব্দ শুনিতে পাইলেন। অতঃপর তিনি উপর হইতে নামিলেন। আম্মার নিকট ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করিলেন । তিনি কারণ উল্লেখ করিলে তাহার চক্ষুদ্বয় ও স্বজল হইয়া উঠিল । তখন তিনি আমাকে কসম খাইয়া বলিলেন, মা তুমি তোমার ঘরে ফিরিয়া যাও । অতএব আমি ঘরে ফিরিয়া গেলাম ৷ রাসূলুল্লাহ্‌ (সা) আমার ঘরে আসিয়া আমার সেবিকার নিকট আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। সে বলিল, হে আল্লাহ্র রাসূল! আল্লাহর কসম! আমি তাহার কোন দোষ জানি না। অবশ্য তিনি নিদ্রা কাতর ' মহিলা, অনেক সময় তিনি খমীর রাখিয়া ঘুমাইয়া পড়িতেন এবং ছাগল আসিয়া উহা খাইয়া ফেলিত। তাহার এই উত্তর শুনিয়া জনৈক ব্যক্তি তাহাকে ধমক দিয়া বলিল, ' রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট স্পষ্টভাবে সত্য সত্য বল। তখন সে বলিল, সুবাহানাল্লাহ্‌! ইবন কাছীর__৮ (৮ম)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।