তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫৬ তাফসীরে ইবনে কাছীর যয়নব! তুমি আয়েশার চরিত্র সম্বন্ধে কি জান? তিনি বলিলেন, আমার কর্ণ ও চক্ষুকে আমি হিফাযত করিতে চাই ৷ তাল্লাহ্‌্র কসম! তাহার সম্বন্ধে ভাল ব্যতীত খারাপ কিছুই আমি জানি না। হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্্রীগণের মধ্যে যয়নাব (রা)-ই রূপেও সৌন্দর্যে আমার সমকক্ষ ছিলেন। কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাহাকে পরহেযগারীর কারণে হিফাযত করিয়াছেন। কিন্তু তাহার ভগ হাসানা বিনতে জাহশ অপবাদকারীদের অন্তর্ভুক্ত ছিল। ইবৃন শিহাব (র) বলেন, উল্লেখিত রাবীগণ হইতে ইহাই আমাদের নিকট বর্ণিত হইয়াছে। ইমাম বুখারী ও মুসলিম (র) তাহাদের গ্রন্থদ্বয়ের মধ্যে ইমাম যুহরী (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন ইস্হাকও যুহরী (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, ইয়াহইয়া ইব্‌ন আব্বাদ ইবৃন আবদুল্লাহ্‌ ইব্ন জুবাইর (র) তাহার আব্বার মাধ্যমে হযরত আয়েশা (রা) হইতে আবদুল্লাহ ইব্‌ন আবূ বকর ইব্‌ন আম্র ইব্ন হাযিম আনসারী আম্‌রা (র) হইতে তিনি আয়েশা (রা) হইতে পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর ইমাম বুখারী (র) বলেন, আবু উসামাহ্‌ (র) হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, আমার সল্পর্কে অপবাদের তুফান উঠিলে একদিন রাসূলুল্লাহ (সা) খুৎবা দানের উদ্দেশ্যে দন্ডায়মান হইলেন এবং শাহাদাত পাঠ করিয়া আল্লাহ্‌র যথোপযুক্ত হামদ ও প্রশংসা করিলেন। অতঃপর তিনি বলিলেন $ হে মুসলিমগণ! তোমরা আমাকে এই সকল লোক সম্পর্কে পরামর্শ দাও যাহারা আমার স্ত্রী সম্পর্কে অপবাদের তুফান উঠাইয়াছে। আল্লাহ্র কসম আমার স্ত্রীর চরিত্র সম্পর্কে আমি ভাল ছাড়া কিছুই জানি না। আমার স্ত্রীর চরিত্রের কোন পংকিলতা আছে বলিয়া আমার জানা নাই । আর যাহার সহিত এই অপবাদে তাহারা অভিযুক্ত করিয়াছে, আল্লাহর কসম! তাহার চরিত্রে আমি কখনও কোন পংকিলতা দেখি নাই৷ সে কখনও আমার অনুপস্থিতিতে আমর ঘরে প্রবেশ করে নাই । আমার সংগেই সে সফরেও রহিয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই কথার পর হযরত সা'দ ইব্ন মু‘আয (রা) দণ্ডায়মান হইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমদিগকে আপনি অনুমতি দান করুন, আমরা তাহাদের গর্দান উড়াইয়া দেই৷ ইহা শুনিয়া খাযরাজ গোত্রের এক ব্যক্তি দাঁড়াইয়া হযরত মু‘আযকে উদ্দেশ্য করিয়া বলিল, তুমি মিথ্যা বলিয়াছ, আল্লাহ্র কসম যদি তাহারা আওস বংশীয় হইত তবে এমন কথা তুমি কখনও বলিতে না৷ এইরূপ বাদ প্রতিবাদে তাহাদের মধ্যে যুদ্ধ বাধিবার উপক্রম হইল । এঁ দিন সন্ধ্যাবেলা আমি বিশেষ প্রয়োজনে বাহিরে গেলাম আমার সাথে ছিলেন মিস্তাহ্‌-এর আম্মা । হঠাৎ তিনি হোচট খাইয়া পড়িয়া গেলেন এবং তীহার মুখে উচ্চারিত হইল, মিস্তাহ্‌ -এর নাশ হউক । তখন আমি বলিলাম, হে মিসৃতাহ্‌ -এর আম্মা! মিসৃতাহ্‌ তো ' আপনার পুত্র । অতঃপর তিনি নীরব রহিলেন। তিনি পুনরায় হোচট খাইলেন। তখন

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।