Contents সূরা আন-নূর ৫৫ তাহার নবী (সা)-এর উপর অহী অবতীর্ণ করিলেন। তিনি ঘামাইয়া গেলেন। এইরূপ সময় তাহার এইরূপ অবস্থাই হইয়া থাকে এবং কঠিন শীতের সময়ও অহীর কঠিন চাপে ঘাম মুক্তার মত হইয়া ঝরিতে থাকে । হযরত আয়েশা (রা) বলেন, অহী শেষ হইলে রাসূলুল্লাহ্ (সা) হাসিতে লাগিলেন এবং সর্বপ্রথম যেই কথা তিনি আমাকে বলিলেন, উহা হইল Lf Gs 52 Cl Caste Ctl “হে আয়েশা (রা)! তুমি সুসংবাদ গ্রহণ কর আল্লাহ্ তা'আলা তোমাকে অপবাদ মুক্ত করিয়াছেন” হযরত আয়েশা (রা) বলেন, তখন আমার আম্মা আমাকে বলিলেন, “হে আয়েশা (রা)! তুমি রাসূলুল্লাহ্ (সা)-এর সম্মুখে গিয়া দাড়াও । আমি বলিলাম, আল্লাহ্র কসম! আমি তাহার সম্মুখে গিয়া দাড়াইব না, তাহার প্রতি কোন কৃতজ্ঞতাও প্রকাশ করিব না। আমি তো কেবল আল্লাহ্র প্রশংসা করিব, তিনি আমাকে অপবাদ মুক্তির সনদ হিসাবে আয়াত অবতীর্ণ করিয়াছেন। উহা হইল ৪ PATA - ১০০০ ৯১০, হইতে দশ আয়াত । আল্লাহ্ তা'আলা যখন আমার অপবাদ মুক্তির সনদ হিসাবে আয়াত অবতীর্ণ করিলেন, তখন হযরত আবূ বকর (রা) মিসতাহ্ ইব্ন আসদাহ্কে আর কখনও দান না করার জন্য কসম খাইলেন। তিনি তাহাকে পূর্বে আত্মীয়তা ও তাহার দরিদ্রের কারণে দান করিতেন হযরত আয়েশা (রা) বলেন, তাহার কসম খাইবার পর আল্লাহ্ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ৪ SiH Ee Sl LE fa Ml LY i CARES CARS OL Ce CUSTER ESI rs OE OE LoS ity tl a “তোমাদের মধ্য হইতে তোমাদের যাহারা মর্যাদার ও স্বচ্চলতার অধিকারী তাহারা যেন তাহাদের আত্মীয় স্বজনদিগকে দান না করিবার শপথ না করে, তোমরা কি ইহা পসন্দ কর না যে আল্লাহ তোমাদিগকে ক্ষমা করিয়া দেন। অবশ্যই আল্লাহ্ বড়ই ক্ষমাকারী ও অতীব দয়ালু” (সূরা নূর ৪ ২২) আয়াত অবতীর্ণ হইবার পর হযরত আবূ বকর (রা) বলিলেন, হা, আল্লাহ্র কসম, আল্লাহ্ আমাকে ক্ষমা করিয়া দেন, ইহা অবশ্যই আমি পসন্দ করি। অতঃপর তিনি পুনরায় দান করিতে শুরু করিলেন। এবং তিনি বলিলেন, আল্লাহ্র কসম কখনও আমি উহাকে দান করা বন্ধ করিব না। হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) তীহার স্ত্রীর হযরত যয়নব বিনতে জাহশ (রা)-কেও আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, হে
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।