Contents 68 তাফসীরে ইবনে কাছীর হামদ ও সানা পাঠ করিয়া বলিলেন, হে আয়েশা! তোমার সম্পর্কে আমার নিকট এইরূপ এইরূপ কথা পৌছিয়াছে, যদি তুমি এই অপবাদ হইতে মুক্ত হও, তবে আল্লাহ্ তা'আলা সত্বরই তোমাকে উহা হইতে মুক্ত করিবেন। আর যদি তুমি কোন প্রকার অপরাধ করিয়া থাক, আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা কর এবং তাওবা কর । কারণ বান্দা যখন অপরাধ স্বীকার করে আল্লাহ্ তাহার তাওবা কবূল করেন। হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) যখন তাহার বক্তব্য শেষ করিলেন, তখন আমার চক্ষু হইতে অশ্রু শুষ্ক হইয়া গেল এবং এক ফোটা আছে বলিয়াও অনুভব করিতে পরিলাম না। আমি আমার আব্বাকে বলিলাম, আমার পক্ষ হইতে আপনি ইহার জওয়াব দিন। তিনি বলিলেন, আল্লাহ্র কসম! আমি রাসূলুল্লাহ্ (সা)-কে আমি কি জওয়াব দিব আমি জানি না। তখন আমার আনম্মাকে বলিলাম, আপনি ইহার উত্তর দিন। তিনিও বলিলেন, রাসূলুল্লাহ্ (সা)-কে ইহার কি উত্তর দিব, উহা আমি জানি না । হযরত আয়েশা (রা) বলেন, আমি অতি অন্প বয়ঙ্কা মেয়ে, বেশী কুরআনও পড়ি নাই, তবুও আমি বলিলাম আল্লাহ্র কসম, অপবাদের ঘটনা শুনিয়া উহা আপনাদের অন্তরে বদ্ধমূল হইয়াছে। এবং উহা আপনারা বিশ্বাসও করিয়াছেন । এই পরিস্থিতিতে যদি আমি বলি যে, আমি উহা হইতে সম্পূর্ণরূপে মুক্ত এবং আল্লাহ্ জানেন সত্যই আমি উহা হইতে মুক্ত কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করিবেন না। আর যদি আমি বলি, আমি এই অপরাধে জড়িত অথচ, আল্লাহ্ জানেন আমি উহা হইতে মুক্ত, কিন্তু তবুও আপনারা উহা বিশ্বাস করিবেন। আল্লাহ্র কসম! আমি আপনাদের ও আমার জন্য হযরত ইউসুফ (আ)-এর এই বক্তব্য ব্যতীত আর কোন উদাহরণ খুঁজিয়া পাইতেছি না। ILA le Salt a as “উত্তমরূপে ধৈর্যধারণ করাই শ্রেয় এবং তোমরা যাহা কিছু বলিতেছ উহার জন্য আল্লাহ্র নিকটই সাহায্য প্রার্থনা করিতেছি।” হযরত আয়েশা (রা) বলেন, এই কথা বলিয়া আমি স্থান ত্যাগ করিলাম এবং আমার বিছানায় শুইয়া পড়িলাম । তিনি বলিলেন, আল্লাহ্র কসম, আমার বিশ্বাস ছিল যে, কথিত অপবাদ হইতে আমি মুক্ত এবং অবশ্যই আল্লাহ্ তা'আলা আমাকে এই অপবাদ হইত মুক্ত করিবেন। কিন্তু আমার ইহা ধারণাও ছিল না যে, আমার সম্পর্কে আল্লাহ্ তা'আলা কোন আয়াত অবতীর্ণ করিবেন। আমি তো একজন তুচ্ছ ব্যক্তি, আমার শানে এমন কোন আয়াত কি অবতীর্ণ হইতে পারে যাহা নিয়মিতভাবে তিলাওয়াত করা হইবে । আমার আশা ছিল, হয়ত বা রাসূলুল্লাহ্ (সা)-কে এই সম্পর্কে স্বপ্ন দেখান হইবে এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ্ তা'আলা আমাকে অপবাদ মুক্ত করিবেন । হযরত আয়েশা (রা) বলেন, আল্লাহ্র কমম রাসূলুল্লাহ্ (সা) তখন পর্যন্ত সেই স্থান . ত্যাগ করেন নাই এবং ঘরের অন্য কোন লোকও বাহির হয় নাই, এমন সময় আল্লাহ্
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।