Contents সূরা আন-নূর ৫৩ সঙ্গ ব্যতীত সে কখনও আমার ঘরে প্রবেশ করে নাই । ইহা শ্রবণ করিয়া হযরত সা'দ ইব্ন মু‘আয (রা) দাড়াইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ্! আমি ইহার জন্য প্রস্তুত । যেই ব্যক্তি আপনাকে কষ্ট দিয়াছে, যদি সে ‘আওস’ বংশীয়ও হয় তবে আমরা তাহাকে হত্যা করিব। আর যদি ‘খাযরাজ’ বংশীয় হয় তবে তাহার ব্যাপারে আপনার যে কোন আদেশ পালন করিব । হযরত আয়েশা (রা) বলেন, এমন সময় খাযরাজ বংশীয় সরদার হযরত সা‘দ ইব্ন উবাদাহ (রা) দণ্ডায়মান হইয়া বলিলেন, তুমি ভুল বলিয়াছ, আল্লাহূর কসম! তুমি তাহাকে হত্যা করিতে পরিবে না আর তাহাকে হত্যা করিবার শক্তিও তোমার নাই । সে যদি তোমার বংশের হইত, তবে তাহাকে হত্যা করিবার কথা তুমি বলিতে পরিতে না। হযরত আয়েশা (রা) বলেন, সা‘দ ইব্ন উবাদাহ্ (রা) একজন নেক্কার লোক ছিলেন। কিন্তু তাৎক্ষণিকভাবে বংশীয় মর্যাদাবোধ তাহাকে পাইয়া বসিয়াছিল। অতঃপর হযরত উসাইদ ইবন হুযাইর (রা) যিনি হযরত সা'দ ইব্ন মুআয (রা)-এর ভ্রাতুস্পুত্ৰ ছিলেন । তিনি হযরত সা‘দ ইব্ন উবাদাহ (রা)-কে উদ্দেশ্য করিয়া বলিলেন, তুমি ভুল করিয়াছ, আল্লাহর কসম আমরা অবশ্যই তাহাকে হত্যা করিব। তুমি একজন মুনাফিক এবং মুনাফিকের পক্ষপাতিত্ব করিতেছ। তখন আউস ও খাযরাজ দুই গোত্রের মধ্যে পরস্পর বিরোধ সৃষ্টি হইল এবং তাহারা একে অপরের বিরুদ্ধে লড়াই করিবার উপক্ৰম হইল । অথচ রাসূলুল্লাহ্ (সা) মিম্বরের উপর উপবিষ্ট রহিয়াছেন, তিনি বারবার তাহাদিগকে নীরব করিতে চেষ্টা করিলেন, অবশেষে তাহারা থামিয়া গেল এবং রাসূলুল্লাহ্ (সা) নীরব হইলেন। হযরত আয়েশা (রা) বলেন, সেইদিন সারাক্ষণ আমি কাদিতে রহিলাম। মুহূর্তকালের জন্যও আমার অশ্রুধারা বন্ধ হইল না। আর পলকের জন্য আমার ঘুমও আসিল না। আমার আব্বা ও অন্যান্যরা ধারণা করিলেন যে, আমার বিরামহীন ক্রন্দন আমার জীবন বিনাশ করিয়া দিবে। হযরত আয়েশা (রা) বলেন, একদা আমার আব্বা-আম্মা আমার নিকট বসিয়া ছিলেন, আর আমি তখন ক্রন্দন করিতেছিলাম । এমন সময় একজন আনসারী স্ত্রীলোক ঘরে প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করিল। অনুমতি পাইয়া সে ঘরে প্রবেশ করিল এবং সেও আমার সহিত ক্ৰন্দনে শরীক হইল। আমরা সকলেই এই এক করুণ পরিবেশ সৃষ্টি করিয়াছিলাম, এমন সময় রাসূলুল্লাহ্ (সা) আমাদের নিকট আসিয়া উপস্থিত হইলেন এবং সালাম করিয়া বসিয়া পড়িলেন। হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) এই অপবাদের ঝড়-তুফানের পরে ইহার পূর্বে আর কখনও আমার নিকট আর বসেন নাই । এবং এক মাস যাবৎ আমার সম্পর্কে কোন আয়াতও অবতীর্ণ হয় নাই । হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।