তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫২ তাফসীরে ইবনে কাছীর জিজ্ঞাসা করিলেন । আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আমার আব্বা-আসম্মার নিকট যাইবার অনুমতি প্রার্থনা করিলাম । আমার উদ্দেশ্য ছিল তাহাদের নিকট হইতে সঠিক তথ্য সংগ্রহ করা । রাসুলুল্লাহ (সা) আমাকে অনুমতি দিলেন। আমি আমার আব্বা-আম্মার ঘরে ফিরিয়া আশ্মার নিকট জিজ্ঞাসা করিলাম । আম্মা, লোকে এইসব কি বলিতেছে এবং কেনই বা বলিতেছে? তিনি আমাকে সান্তনা দিয়া বলিলেন, মা, তুমি ধৈর্যধারণ কর । যদি স্ত্রীলোক সুন্দরী হয় এবং স্বামী তাহাকে অধিক ভালবাসেন এবং তাহার আরো সতীনও থাকে তবে সে ক্ষেত্রে তাহার সম্পর্কে এই ধরনের অপবাদ ছড়াইয়া পড়া একটা স্বাভাবিক ব্যাপার । হযরত আয়েশা (রা) বলেন, ইহা শুনিয়া আমি বলিলাম, সুবহানাল্লাহ্‌! মানুষ এমন অপবাদও করিতেছে! সেইদিন সারারাত্র আমি কাদিয়া কাদিয়া অশ্রু প্রবাহিত করিয়া কাটাইয়া দিলাম। আমার অশ্রুধারা আর বন্ধ হইল না। আর মুহূর্তক্ষণের জন্যও আমার ঘুম আসিল না। এইভাবে রাত্র শেষ হইল এবং সকাল বেলাও আমি কাদিতে লাগিলাম । হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আলী (রা) ও উমাইয়া ইব্ন যায়িদ (রা)-কে ডাকিয়া আমার সম্পর্কে জিজ্ঞাসা করিলেন এবং তাহার স্ত্রীকে ত্যাগ করা সম্পর্কে পরামর্শ করিলেন। উসামাহ (রা)-তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীর সতীত্ব সম্পর্কে যাহা জানিত স্পষ্টই বলিয়া দিল। সে বলিল, হে আল্লাহ্‌র রাসূল! আপনার স্ত্রীর পবিত্রতা ব্যতীত আমরা আর কিছুই জানি না। হযরত আলী (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা)! স্ত্রীলোকের কি কোন অভাব আছে? তিনি ছাড়া আরো তো বহু স্ত্রীলোক রহিয়াছে । আপনি তাহার বাদীর নিকট জিজ্ঞাসা করুন। সে সত্য কথা বলিবে। হযরত আয়েশা (রা) বলেন, অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বারীরাহ্‌ (রা) ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, হে বারীরাহ্‌! তুমি কি আয়েশ (রা)-এর চালচলনকে সন্দেহজনক কিছু দেখিতে পাইয়াছ? বারিরাহ্‌ বলিল, ইয়া রাসূলাল্লাহ! সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবী করিয়া প্রেরণ করিয়াছেন, আমি তাহার প্রতি সন্দেহ করিতে পারি এমন কিছুই কখনও দেখি নাই, শুধু এতটুকু যে, তিনি তিনি অল্পবয়ঙ্ক মেয়ে, অনেক সময় আটা রাখিয়া ঘুমাইয়া পড়েন এবং ছাগল আসিয়া উহা খাইয়া ফেলে । ঘটনার সত্যতার যখন কোন প্রমাণ পাওয়া গেল না, তখন রাসূলুল্লাহ্‌ (সা) একটি সমাবেশে দণ্ডায়মান হইয়া বলিলেন, তোমাদের মধ্যে এমন কেহ আছে যে, আমাকে এই ব্যক্তির কষ্ট হইতে রক্ষা করিবে? যে সারা জীবন আমাকে কষ্ট দিয়াছে এবং অবশেষে আমার স্ত্রীর ব্যাপারেও কষ্ট . দিতে ছাড়ে নাই । আল্লাহ্‌র কসম আমার স্ত্রীর পবিত্রতা ও সতীত্বের ব্যাপারে আমার কোন সন্দেহ নাই । তাহাকে পবিত্র ও সৎমতি বলিয়াই আমি জানি । যেই ব্যক্তির সহিত তাহারা অপবাদে জড়িত করিয়াছে তাহাকেও আমি একজন সৎলোক মনে করি। আমার

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।