তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর ৫১ অবস্থানস্থলে আসিয়া একটি মানবদেহ দেখিতে পাইলেন যেহেতু তিনি আমাকে পর্দার হুকুমের পূর্বে দেখিয়াছেন, অতএব নিদ্ৰিত মানবদেহটির প্রতি লক্ষ্য করিয়া আমাকে চিনিয়া ফেলিলেন। আমাকে তিনি চিনিতে পারিয়াই ‘ইন্না-লিল্লাহ্‌’ পড়িলেন। তাহার এই শব্দে আমি জাগ্রত হইলাম এবং চাদর দ্বারা আমার চেহারা ঢাকিলাম। আল্লাহ্র কসম! তিনি আমার সহিত একটি কথাও বলেন নাই। তিনি তখনই তাহার উটটি বসাইয়া দিলেন এবং আমি উটের উপর উঠিয়া বসিলাম । তিনি উটের নেকাব ধরিয়া দ্রুত অগ্রসর হইলেন । এমন কি আমরা দ্বি-প্রহরে ইসলামী লশ্করের সহিত আসিয়া মিলিত হইলাম । কেবল এই ঘটনার উপর ভিত্তি করিয়া যাহার ধ্বংস হইবার ছিল তাহারা ধ্বংস হইল। এবং এই ব্যাপারে সর্বাপেক্ষা বড় অংশ যাহার ছিল সে হইল আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল। অতঃপর আমরা মদীনায় আগমন করিলাম এবং একমাস যাবৎ আমি রোগাক্রান্ত রহিলাম। এইদিকে অন্যান্য লোক অপবাদকারীদের অপবাদ সম্পর্কে নানা কথায় লিপ্ত রহিল । অথচ আমি সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত থাকিলাম। কিন্তু পূর্বে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-যেই স্নেহ মমতা ও প্রীতি দ্বারা প্রীত হইতাম, এইবার উহাতে পার্থক্য পরিলক্ষিত হওয়ায়, আমাকে পীড়া দিতে লাগিল । কিন্তু ইহার কারণ যে কি ছিল, উহা আমি জানিতাম না। রাসূলুল্লাহ্‌ (সা) আমার নিকট প্রবেশ করিয়া আমার অবস্থা সম্পর্কে অন্যের নিকট জিজ্ঞাসা করিতেন বটে, কিন্তু উহাতে ভালবাসার সেই আমেজ অনুপস্থিত ছিল। অত্যধিক দুর্বল হইবার পর একবার আমি রাত্রকালে মিস্তাহ-এর আম্মার সহিত শৌচকাজে বাহির হইলাম ৷ তখন পর্যন্ত ঘরে কোন শৌচাগার ছিল না । স্ত্রীলোকের কেবল রাত্রিবেলার প্রয়োজনে বাহির হইত ৷ ঘরের নিকট শৌচাগার নির্মাণকে তখন পর্যন্ত অপসন্দনীয় মনে করা হইত । ঘর হইতে দূরে গিয়া প্রয়োজন পূর্ণ করাই আরবের পূর্বেকার নিয়ম ছিল। আমিও মিসৃতাহ-এর আম্মা চলিতে লাগিলাম। তিনি আবূ রুহ্ম ইব্‌ন মুত্তালিব ইব্‌ন আব্দে মুত্তালিব ইব্‌ন আব্দ মানাফের কন্যা ছিলেন এবং তাহার আন্মা সখ্র ইব্‌ন আমির-এর কন্যা হযরত আবূ বকরের খালা ছিলেন। আমি যখন আমার প্রয়োজন সারিয়া ঘরে ফিরিতেছিলাম। তখন মিসৃ্তাহ্‌-এর আম্মার পাও তাহার চাদরে জড়াইয়া গেল এবং তিনি পড়িয়া গেলেন । ইহাতে তিনি ক্ষুন্ধ হইয়া বলিয়া উঠিলেন, মিস্তাহ্‌ ধ্বংস হউক । আমি বলিলাম আপনি এমন লোককে গালি দিলেন, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করিয়াছেন । তখন তিনি আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, আরে তুমি কি জান যে, সে কিরূপ ভয়ানক কথা বলিয়াছে? : হযরত আয়েশা (রা) বলেন, অতঃপর তিনি অপবাদকারীদের পূর্ণ ঘটনা আমাকে জানাইয়া দিলেন। ইহাতে আমার রোগ আরো বৃদ্ধি পাইল । আমি যখন ঘরে ফিরিলাম রাসূলুল্লাহ্‌ (সা) তখন ঘরে প্রবেশ করিয়া সালাম করিলেন এবং আমার অবস্থা কি

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।