তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫০ তাফসীরে ইবনে কাছীর হাদীস শরীফে ঘটনাটির পূর্ণ বিবরণ রহিয়াছে। ইমাম আহমাদ (র) বলেন, আবদুর রাজ্জাক (র) ..... সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব উরওয়া ইব্ন যুবাইর, আলকামাহ্‌ ইব্ন ওয়াক্কাস ও উবাইদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উৎবাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত । তাহারা বলেন, হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন সফরে যাইবার ইচ্ছা করিতেন, তখন তাহার কোন স্ত্রীকে সংগে লইয়া যাইতেন। উহা নির্ধারণ করিবার জন্য লটারী করিতেন, লটারীতে যাহার নাম আসিত, তাহাকেই তিনি সফর সংগিনী করিতেন। হযরত আয়েশা (রা) বলেন, একবার এক যুদ্ধে যাত্রার পূর্বে তিনি আমাদের মধ্যে ' লটারী করিলেন। উহাতে আমার নাম আসিল । অতএব আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সফর সংগিনী হইলাম । ঘটনাটি ঘটিয়াছিল পর্দার হুকুম অবতীর্ণ হইবার পরে । আমি আমার হওদার মধ্যে বসিয়া থাকিতাম এবং কাফিলা কোন মনযিলে অবতরণ করিলে আমার হাওদাকেও তথায় নামাইয়া লওয়া হইত । রাসূলুল্লাহ্‌ (সা) যখন যুদ্ধ হহঁতে অবসর হইলেন এবং প্রত্যাবর্তনের পথে মদীনার প্রায় নিকটবতী এক মনযিলে অবতরণ করিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) এ মনযিল হইতে রাত্র বেলায়ই রওয়ানা হইবার নির্দেশ দিলেন। আমি তখন শৌচকার্যের জন্য জিহাদী কাফিলার অবস্থানস্থল হইতে দূরে গিয়াছিলাম । শৌচকাৰ্য শেষ করিয়া যখন ফিরিয়া আসিলাম, তখন আমার বুকে হাত দিয়া দেখি আমার হারটি নাই । আমি খুঁজতে বাহির হইলাম, কিন্তু ফিরিয়া আসিতে বিলম্ব হইল । এদিকে যাহারা আমার হাওদা বহন করিয়া উটের পিঠে উঠাইত, তাহারা আসিয়া হাওদাটি আমার উটের উপর উঠাইয়া দিল। তাহারা ধারণা করিয়াছিল আমি উহার মধ্যেই অবস্থান করিয়া আছি। যেহেতু এ সময় মহিলারা অত্যধিক সাধারণ খাবার খাইয়া জীবন ধারণ করিত এবং এই কারণেই তাহারা অত্যধিক হাল্‌কা পাত্লা ছিল। আমিও তখন অল্প বয়ঙ্কা এবং হাল্কা পাত্লা ছিলাম । অতএব আমি যে হাওদার মধ্যে ছিলাম না ইহা তাহারা বুঝিতেই পারে নাই অতঃপর তাহারা আমার উট লইয়া রওয়ানা হইয়া গেল । এইদিকে হারটি খুজিয়া পাইতে আমার অনেক বিলম্ব হইয়া গেল । হারটি পাওয়ার পরে আমার হাওদা বহনকারীদের স্থানে আসিয়া দেখি সেখানে কেহ্‌ নাই । অতএব যেই স্থানের পূর্বে আমি ছিলাম সেইখানে অপেক্ষায় রহিলাম। আমার ধারণা ছিল পরবতীতে তাহারা যখন আমাকে হাওদায় দেখিতে পাইবে না, তখন তাহারা আমাকে খুঁজিতে এইখানেই আসিবে । আমি আমার মনযিলে বসিয়া ছিলাম, হঠাৎ আমি নিদ্রায় আক্রান্ত হইলাম এবং তথায় নিদ্রিতাবস্থায় রহিলাম। অকস্মাৎ সাফওয়ান ইব্‌ন মু‘আত্তাল সুলামী (রা) যিনি সেনাবাহিনীর পিছনে ছিলেন এবং শেষ রাত্রে রওয়ানা হইয়াছিলেন, তিনি আমার

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।