Contents ৪৮ তাফসীরে ইবনে কাছীর করিবে? তিনি বলিলেন, আমিও তাহার সহিত বড়ই খারাপ ব্যবহার করিব। এমন পরিস্থিতিতে যে নীরব থাকে সে একজন ইতর ও অসভ্য লোক । তাহার প্রতি আল্লাহ্র লা‘নত । রাবী বলেন, তখন অবতীর্ণ হইল ৪ EAI ps El OC MS eal g5l Ls ly হাদীসটি বর্ণনা করিয়া আবূ বকর বায্যার (র) বলেন, ইউনুস ইব্ন আবূ ইস্হাক (র) নযর ইব্ন শুমাইল ব্যতীত আর কেহ মুরসালরূপে হাদীসটি বর্ণনা করেন নাই ।” অতঃপর আবূ বকর বায্যার (র) সাওরী (র) হইতে আবূ ইস্হাকের মাধ্যমে যায়িদ ইবৃন বাত্তী (র) হইতে মুরসালরূপে বৰ্ণনা করিয়াছেন। হাফেয আবু ইয়ালা (র) বলেন, মুসলিম ইব্ন আবু মুসলিম জরমী (র) ..... হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণিত । ইসলামে সর্বপ্রথম লি‘আন সংঘটিত হইয়াছে তখন, যখন হিলাল ইব্ন উমাইয়া (রা) তাহার স্ত্রীর সহিত শরীক ইব্ন সাহ্মাকে ব্যভিচারের অপবাদে অভিযুক্ত করিয়াছিলেন। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট যখন ইহার অভিযোগ করিলেন, তখন তিনি বলিলেন, চারজন সাক্ষী উপস্থিত কর, নচেৎ তোমার পীঠে বেত্রাঘাত পড়িবে । তখন তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ তা'আলা জানেন যে, আমি সত্যবাদী এবং নিশ্চয় আল্লাহ্ তা'আলা এমন অহী আপনার প্রতি অবতীর্ণ করিবেন, যাহা আমার পীঠকে শাস্তি হইতে রক্ষা করিবে। অতঃপর এই আয়াত অবতীর্ণ হইল ৪ Yea 2 2 তখন রাসূলুল্লাহ্ (সা) তাহাকে ডাকিয়া বলিলেন, তুমি আল্লাহ্র নামে শপথ কর যে, তুমি যেই অপবাদ আরোপ করিয়াছ, উহাতে তুমি সত্যবাদী । অতঃপর তিনি চারবার আল্লাহ্র নামে অনুরূপ শপথ করিলেন। পঞ্চমবারে রাসূলুল্লাহ্ (সা) তাহাকে বলিলেন ৪ তুমি স্ত্রী লোকটির প্রতি ব্যভিচারের যেই অপবাদ আরোপ করিয়াছ, যদি তুমি উহাতে মিথ্যাবাদী হও তবে যেন তোমার উপর আল্লাহ্র লা’নত অবতীর্ণ হয়। তিনি এবারও অনুরূপ বলিলেন । ইহার পর রাসূলুল্লাহ্ (সা) স্ত্্রীলোকটিকে ডাকিলেন এবং তাহাকে বলিলেন £ তুমি দাড়াইয়া যাও এবং আল্লাহ্র নামে শপথ করিয়া বল, তোমার উপর ব্যভিচারের যে অপবাদ আরোপ করা হইয়াছে, উহাতে সে মিথ্যাবাদী ৷ স্ত্রীলোকটি চারবার এরূপ বলিল । অতঃপর পঞ্চমবারে রাসূলুল্লাহ্ (সা) তাহাকে বলিলেন £ তোমার প্রতি ব্যভিচারের অভিযোগে সে যদি সত্যবাদী হয় তবে যেন তোমার উপর আল্লাহ্র গযব অবতীর্ণ হয়। রাবী বলেন, চতুর্থ কিংবা পঞ্চমবারে স্ত্রীলোকটি নীরব হইয়া গেল এবং উপস্থিত সকলেই ভাবিল, হয়ত সে তাহার অপরাধ স্বীকার করিয়া লইবে। কিন্তু কিছুক্ষণ পরেই সে বলিয়া উঠিল, আমি আমার কাওমকে কখনও অপদস্ত করিব না।
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।