তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আল-কাসাস ৪৬৩ হযরত মূসা (আ) যখন একটি দ্রুতগামী সাপের ন্যায় নড়িতে দেখিলেন তিনি ভয়ে পশ্চাতের পলায়ন করিলেন। অর্থাৎ সাপটি প্রকান্ড ও বিরাট দেহের অধিকারী ছিল এবং উহার মুখ ও দাঁত ছিল প্রকান্ড । বিরাট বিরাট পাথরও সহজে গিলিয়া ফেলিত। এই ভয়ানক অবস্থা দেখিয়া তিনি ভীত সন্তস্থ হইয়া পশ্চাতে পলায়ন করিলেন। 3২5 21, আর পশ্চাতের দিকে ফিরিয়াও তাকাইলেন না । ভয়ানক দৃশ্য দেখিয়া ভীত হওয়া এই রূপ মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ তা'আলা যখন তাহাকে ডাকিয়া বলিলেন ৪ dl oe BVES YS Sl se হে মূসা ! তুমি সনুখে অগ্রসর হও ভয় করি ও না । নিঃসন্দেহে তুমি নিরাপদ । তখন তিনি পুনরায় প্রত্যাবর্তন করিয়া সাবেক স্থানে অবস্থান করিলেন । অতঃপর আল্লাহ তা'আলা তাহাকে বলিলেন ঃ eee CL RU “তুমি তোমার স্বীয় জামার বক্ষস্থলে ঢুকাইয়া দাও, কোন রোগ ব্যাধি ছাড়াই উহা উজ্জ্বল হইয়া বাহির হইবে ৷ অর্থাৎ জামার বক্ষস্থলে তোমার হাত ডুকাইয়া উহা চন্নের ‘ন্যায় উজ্জ্বল হইয়া বাহির হইবে । এই উজ্জ্বলতা কোন রোগ ব্যাধির কারণ নহে বরং ইহা হইবে মু'জিযা সরূপ । all es ALS U1 ০০19 আর হে মূসা ! তুমি ভয় হইতে বীচিবার জন্য স্বীয় শরীরের সহিত হাত মিলাইয়া লও ৷ মুজাহিদ (র) বলেন, 41 অর্থ ‘ঘাবড়াইয়া যাওয়া’ ৷ কাতাদাহ (র) বলেন, ইহার অর্থ, ভীত হওয়া । আব্দুর রহমান ইব্ন যায়িদ ইব্‌ন আসলাম ও ইবন জরীর (র) বলেন, সাপ দেখিয়া হযরত মূসা (আ)-এর অন্তরে যেই ভয়ের সঞ্চার হইয়াছিল আয়াতে 1 দ্বারা উহাই বুঝান হইয়াছে। কিন্তু প্রকাশ্য ইহাই এখানে কোন বিশেষ ভয় উদ্দেশ্য নহে বরং ইহাই বুঝান উদ্দেশ্য যে, যখনই কোন ভয়ের কারণ ঘটিত তখনই যেন হযরত মুসা (আ) স্বীয় হাত শরীরের সহিত জড়াই রাখে । এই রূপ করিলে ভয় দুরভীত হইবে । পবিত্র কুরআনের এই নির্দেশ ইনশাআল্লাহ তাহার ভয় দুরীভূত হইবে কিংবা হ্রাস পাইবে । ইব্ন হাতিম (র) বলেন আলী ইব্ন হুসাইন (র) মুজাহিদ. (র) হইতে বর্ণিত । তিনি বলেন, প্রথম প্রথম ফির‘আউনকে দেখিয়া হযরত মূসা (আ) অতিশয় ভীত হইতেন, কিন্তু পরবতীকালে তাহাকে দেখিয়া যখন হইতে এই দোয়া পাঠ করিতে শুরু করিলেন ৪ oy te ely sya CLS "£14 তাহার অন্তর হইতে ভয় ভীতি শেষ হইল এবং ফির‘আউনের অন্তরে এতই আতংকের সৃষ্টি হইল যে, তাহাকে দেখিয়া গাধার মত পেশাব করিয়া দিত।

— পৃষ্ঠা ৪৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।