তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ' সূরা আন-নূর ৪৭ অবতীর্ণ হইয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) উভয়কে ডাকিলেন এবং উভয়ের মাঝে লি‘আন সংঘটিত করিলেন। উ'আইমির (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! যদি আমি এ স্ত্রী * লোকটিকে সংগে লইয়া যাই তবে তাহার প্রতি আমার মিথ্যা আরোপ করাই প্রমাণিত হইবে। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে হুকুম করিলেন, পূর্বেই তাহাকে বিচ্ছেদ করিয়া দিল। তখন হইতে উহা দুই লি'আনকারীর নিয়ম হিসাবে প্রচলিত হইয়াছে রাসূলুল্লাহ্‌ (সা) তখন বলিলেন, এ স্ত্রী লোকটির প্রতি লক্ষ্য রাখিবে, যদি সে ভারী উরু বিশিষ্ট বড়বড় চক্ষু বিশিষ্ট এবং অতিশয় কাল কুৎসিত সন্তান প্রসব করে তবে সে তো এ লোকটি সত্য বলিয়াছে। আর যদি লাল বর্ণের অতিশয় ক্ষুদ্রাকার সন্তান প্রসব করে, তবে লোকটি মিথ্যাবাদী । অতঃপর স্ত্রী লোকটি প্রথম গুণ বিশিষ্ট সন্তান প্রসব করিল । ইমাম বুখারী ও মুসলিম (র) তাহাদের সহীহ গ্রন্থদ্বয়ে হাদীসটি বর্ণনা করিয়াছেন । তিরমিযী (র) ব্যতীত সিহাহ্‌ সিত্তার অন্যান্য গ্রন্থসমূহেও ইহা বর্ণিত । ইমাম বুখারী (র) ইমাম যুহরী (র) হইতে বিভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, সুলায়মান ইব্‌ন দাউদ (র) ..... সাহল ইব্ন সা'দ (রা) হইতে বর্ণিত ৷ একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্‌! যদি কোন ব্যক্তি তাহার স্ত্রীর সহিত কাহাকেও অপকর্মে লিপ্ত দেখিয়া তাহাক হত্যা করে তবে কি আপনারা তাহাকে হত্যা করিবেন না, সে কি করিবে? অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাদের সম্পর্কে লি‘'আনের আয়াত অবতীর্ণ করিলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বলিলেন ৪ ৬51,413, ০, ২২5 ১3 “তোমার ও তোমার স্ত্রী সম্পর্কে ফায়সালা অবতীর্ণ হইয়াছে”! রাবী বলেন, অতঃপর তাহারা উভয়ে লি‘'আন করিল এবং আমি তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত ছিলাম । আর লি‘আন সংঘটিত হইবার পরে তাহাদের মাঝে বিচ্ছেদ ঘটাইয়া দিলেন এবং তখন হইতে ইহা লি‘আনের পদ্ধতি হিসাবে প্রচলিত হইল ৷ স্ত্রী লোকটি গর্ভবতী ছিল। পুরুষ লোকটি তাহার গর্ভের সন্তানকে অস্বীকার করিল । অতএব সন্তান প্রসবের পর প্রসবিত সন্তানকে স্ত্রী লোকটির প্রতি a e977 হার 5000ত কার বলিয়া বিধান করা হইল । হাফিয আবূ বকর বায্যার (র) বলেন, ইস্হাক ইব্ন যায়িফ (র) ..... হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আবূ বকর (রা)-কে বলিলেন, যদি তুমি উম্মে রমানের সহিত কোন লোককে দেখ তবে তুমি তাহার সহিত কেমন ব্যবহার করিবে? তিনি বলিলেন, আল্লাহ্র কসম, আমি তাহার সহিত বড়ই খারাপ ব্যবহার করিব । হযরত উমর (রা)-কে জিজ্ঞাসা করিলেন, তুমি কেমন ব্যবহার

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।