তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৫৮ তাফসীরে ইবনে কাছীর কোন সময়টি মজদূরী খাটিয়া পূর্ণ করিয়াছিলেন ? তিনি বলিলে, আমি আল্লাহ তা‘আলাকে জিজ্ঞাসা করিয়া বলিব, তিনি আল্লাহ তা‘আলাকে জিজ্ঞাসা করিলে বলিলেন, ‘মুসা (আ) দুইটি সময়ের মধ্য হইতে অধিক পবিত্র ও পূর্ণ সময়ে মজদৃূরী খাটিয়াছিলেন। অপর একটি সূত্র ইব্‌ন জরীর (র) বলেন, ইব্‌ন ওয়াকী (র) ..... মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাধী (র) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, হযরত মূসা আট ও দশ বৎসরের মধ্য হইতে কোন সময়টি মজদূরী খাটিয়াছেন? তিনি বলিলেন ৪ (২4৭51, (২3,1 অর্থাৎ দুইটি সময়ের মধ্য হইতে অধিক বেশী সময়টিতে তিনি মজদূরী খাটিয়াছিলেন। হযরত আবূ যার (রা) ও হাদীসটি রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করিয়াছেন। হাফিয আবূ বকর বায্যাব (র) আবু উবায়দুল্লাহ ইয়াহইয়া ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাকান (র) ..... হযরত আবূ যর (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, হযরত মূসা (আ) কোন মূসা (আ) দুইটি মেয়ের কোনটিকে বিবাহ করিয়াছিলেন ? তবে বলিবে, ছোট মেয়েটিকে বিবাহ করিয়াছিলেন। ' বাযযার (র) বলেন, হযরত আবু যার (রা) হইতে এই সূত্র ব্যতিত অন্য কোন সূত্রে হাদীসটি বর্ণিত আছে বলিয়া আমাদের জানা নাই । অবশ্য ইব্‌ন আবূ হাতিম (র) উত্তায়য়িযি ইবৃন আবূ ইমরান (র) হইতে বর্ণনা করিয়াছেন, তবে হাদীসটি তিনি একজন দুর্বল রাবী । অতঃপর তিনি উৎ্বাহ ইব্‌ন মুনযির (র) হইতেও কিছু অতিরিক্ত আযব কথা সহ হাদীসটি বর্ণিত । আবূ বকর বাযষ্যার (র) বলেন, উমর ইব্‌ন খাত্তাব সিজিস্তানী (র) উত্বাহ ইব্‌ন মুনযির (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, হযরত মূসা (আ) কোন সময়টিতে মজদূরী খাটিয়াছেন ? তিনি বলিলেন, দুইটি সময়ের মধ্যে হইতে অধিক পবিত্র ও অধিক বেশী সময়ে তিনি মজদৃূরী খাটিয়াছেন। অতঃপর তিনি বলেন, হযরত মূসা (আ) যখন হযরত শু‘আইব (আ)-এর বাড়ী ত্যাগ করিবার জন মনস্থির করিলেন, তখন তিনি তাহার স্ত্রীকে বলিলেন, তুমি তোমার আব্বার নিকট কিছু বক্রী প্রার্থনা কর, যাহার সাহায্যে আমরা জীবন ধারণ করিতে পারিব। তিনি উহা প্রার্থনা করিলে হযরত শু‘আইব (আ) এঁ বৎসর যত চিতা বক্রী ভূমিষ্ট হইবে উহা তাহাকে দান করিবার ওয়াদা করিলেন। ইহা শুনিবার পর হযরত মুসা (আ)-এর নিকট তিনি যেই বকরীটি অতিক্রম করিত তাহার লাঠি দ্বারা উহার এক পার্শ্বে প্রহার করিতেন, ফলে দেখা গেল বকরীগুলির প্রত্যেকটিই দুই তিনটি বক্রী প্রসব করিল এবং সব কয়টি চিতা বর্ণের হইল । রাসূলুল্লাহ (সা) বলেন, তোমরা যখন সিরিয়া বিজয় করিবে তখন তথায় উহার অবশিষ্টাংশ দেখিতে পাইবে। ইমাম বাষ্যাব (র) এই রূপ বর্ণনা করিয়াছেন। কিন্তু ইব্‌ন

— পৃষ্ঠা ৪৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।