তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আল-কাসাস 8৪৫৩ এ ব্যক্তি যে কে, এই সম্পর্কে তাফসীরকারগণের মতপার্থক্য আছে। কেহ কেহ বলেন, তিনি হইলেন, হযরত শু‘আইব (আ)। মাদইয়ান বাসীদের প্রতি তিনি প্রেরিত হইয়াছিলেন। অধিকাংশ আলেমগণের মতে ইহাই প্রসিদ্ধ । হাসান বাসরী (র) এবং আরো অনেকের 'এইমত পোষণ করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ইবন আনাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, যাহার নিকট হযরত মূসা (আ) তাহার ঘটনা বর্ণনা করিয়াছিলেন, তিনি হইলেন হযরত শু‘আইব (আ) । তিনি তাহাকে বলিয়াছিলেন ৪ ইমাম তাবরানী (র) সালামাহ ইব্‌ন সা’দ আনসী (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার তিনি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে তাহার কাওমের পক্ষ হইতে প্রতিনিধি হিসাবে আগমন করিয়াছিলেন, তখন রাসুলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, হযরত শু'আইব (আ)-এর কাওমের লোক এবং হযরত মূসা (আ)-এর শ্বশুরালয়ের লোক খোশ আমদেদ, তুমি হেদায়েতপ্রাপ্ত হইয়াছ! অন্যান্য তাফসীরকারগণ বলেন, এ ব্যক্তি ছিলেন হযরত শু'আইব (আ)-এর ভ্রাতুষ্পুত্ৰ । কেহ কেহ বলেন, তিনি হযরত শু‘আইব (আ)-এর গোত্রীয় একজন লোক ছিলেন। এক দল মুফাস্সির. বলেন, হযরত শু‘আইব (আ) হযরত মূসা (আ)-এর বহু পূর্বে প্রেরিত হইয়াছিলেন। তিনি তাহার কাওমকে বলিয়াছিলেন $ a১ ১] ০৮3 ০59 লূত (আ)-এর কাওমের যামানা তো আর তোমাদের যুগ হইতে দুরে নহে । (সূরা হুদ £ ৮৯) আর হযরত লূত (আ)-এর কাওম হযরত ইব্রাহীম (আ)-এর যামানায়ই ধ্বংস হইয়াছিল ৷ পবিত্র কুরআন দ্বারাই ইহা প্রমাণিত । আর হযরত ইব্রাহীম (আ) হযরত মূসা (আ)-এর বহু পূর্বে প্রেরিত হইয়াছিলেন। অর্থাৎ চারশত বৎসরের অধিক পূর্বে তিনি প্রেরিত হইয়াছিলেন। এতএব বুঝা গেল হযরত শু‘আইব (আ) হযরত মূসা (আ)-এর পূর্বেই প্রেরিত হইয়াছিলেন। তবে যেহেতু হযরত শু‘আইব (আ) দীর্ঘ জীবন পাইয়াছিলেন কাজেই হযরত মূসা (আ)-এর পূর্বে প্রেরিত হইবার কারণে কোন প্রশ্ন উত্থাপিত হইবে না। তবে যাহারা এই মত প্রকাশ করেন যে, এঁ ব্যক্তি হযরত শু‘আইব (আ) ছিলেন না, তাহাদের সর্বাপেক্ষা মযবৃত দলীল হইল, যদি তিনি হযরত শু'আইব (আ) হইতেন, তবে পবিত্র কুরআনে তাহার নাম উল্লেখ করা হইত । আর হাদীস শরীফে হযরত মূসা (আ) এর ঘটনার সহিত তাহার উল্লেখ করা হইয়াছে উহার সনদ বিশুদ্ধ নহে। বনী ইসরাঈলের গ্রন্থ সমুহে এ ব্যক্তির নাম ‘সাইরূন’ উল্লেখ করা হইয়াছে ।

— পৃষ্ঠা ৪৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।