তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৬ তাফসীরে ইবনে কাছীর হইতেও শপথ গ্রহণ করা হইল । সেও আল্লাহ্র নামে চারবার শপথ করিয়া বলিল, পুরুষটি মিথ্যাবাদী । আর পঞ্চমবারে বলিল, সে যদি সত্যবাদী হয়, তবে যেন তাহার উপর আল্লাহ্র গযব অবতীর্ণ হয়। ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের মাঝে বিচ্ছেদ করিয়া দিলেন । ইমাম নাসাঈ (র) আবদুল মালিকের সূত্রে তাফসীর অধ্যায়ে এবং বুখারী ও মুসলিম (র) সাঈদ ইব্ন জুবাইর (র)-এর মাধ্যমে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহইয়া ইব্ন হাম্মাদ (র) ..... হযরত আবদুল্লাহ্‌ (রা) হইতে বর্ণিত । একবার আমরা শুক্রবার বিকালে মসজিদে বসিয়াছিলাম, এমন সময় একজন আনসারী সাহাবী বলিলেন, যদি আমাদের কেহ তাহার স্ত্রীর সহিত কাহাকেও ব্যভিচারে লিপ্ত দেখিয়া তাহাকে হত্যা করে তবে তো তোমরা তাহাকে হত্যা করিবে, আর যদি মুখে প্রকাশ করে তবে তাহাকে কোড়া মারিবে আর যদি সব কিছু সহ্য করিয়া নীরব থাকে তবে মারাত্মক বিষয়ের উপর ক্রোধ চাপিয়া নীরব থাকিবে। আল্লাহর কসম যদি ভোর পর্যন্ত নিরাপদে থাকি তবে অবশ্যই এই বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিব। অতঃপর ভোরে রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্‌! যদি কেহ কোন ব্যক্তিকে তাহার স্ত্রীর সহিত ব্যভিচারে লিপ্ত দেখিয়া তাহাকে হত্যা করে তবে তো আপনারা তাহাকে হত্যা করবেন । আর যদি তাহার প্রতি অপবাদ আরোপ করে, তবে তাহাকে কোড়া মারিবেন। আর যদি নীরব থাকে তবে ক্রোধ চাপিয়া নীরব থাকিবে। সে তখন দু‘আ করিল, “হে আল্লাহ্‌! আপনি ইহার ফায়সালা অবতীর্ণ করুন৷” রাবী বলেন, অতঃপর লি'আনের আয়াত অবতীর্ণ হইল । এ ব্যক্তিই সর্বপ্রথম এ বিপদে পতিত হইয়াছিল। ইমাম আহমাদ (র) আরো বলেন, আবূ কামিল (র) ..... সাহল ইব্ন সা'দ (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার উয়াইমির (রা) আসিম ইব্‌ন আদী (রা)-এর নিকট আসিয়া বলিল, তুমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা কর। আচ্ছা বলুন তো দেখি, যদি কেহ তাহার স্ত্রীর সহিত অপকর্মে লিপ্ত দেখে তবে কি সে তাহাকে হত্যা করিলে তাহাকেও হত্যা করা হইবে না, সে আর কি করিবে! আসিম (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিঙ্গসা করিলে, তিনি উহা অপসন্দ করিলেন। রাবী বলেন, অতঃপর উআইমির (রা) আসিম (রা)-এর সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি করিয়াছ? তিনি বলিলেন, আমি কিছুই করিতে পারি নাই । তুমি কখনও আমার জন্য কল্যাণ বহণ করিয়া আন না। আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলে, তিনি উহা অপসন্দ করেন। তখন উচ্সাইমির (রা) বলিলেন, আল্লাহ্‌র কসম আমি নিজেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট গিয়া জিজ্ঞাসা করিব । তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া দেখিলেন, এই বিষয় সম্পর্কে আয়াত

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।