তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8৪৫০ ‘তাফসীরে ইবনে কাছীর . তাহারা বলিল, আমরা তো এ সকল রাখালদের শেষে পানি পান করাই । কিন্তু তাহারা তো উহার উপর মস্ত বড় পাথর রাখিয়াছে। আমাদের পক্ষে ক্রি আর উহা সরাইয়া দেওয়া সম্ভব । ইহা শুনিয়া হযরত মূসা (আ) একাকীই পাথরটি সরাইয়া দিলেন এবং মস্ত বড় এক ঢোল ভরিয়া তাহাদের ছাগলকে পানি পান করাইয়া তৃপ্ত করিলেন হাদীসের সনদ বিশুদ্ধ । fh . ইহার পর হযরত মূসা (আ) একটি ছায়ায় আশ্রয় হণ করিলেন, এবং বলিলেন, হে আমার প্রতিপালক! আমি তো আপনার দেওয়া কল্যাণের মুখাপেক্ষী । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন,হযরত মূসা (আ) মিসর হইতে মাদইয়ান পর্যন্ত সারা পথে সবজী ও গাছের পাতা আহার করিয়াই জীবন ধারণ করিয়াছেন। মাদইয়ান পর্যন্ত তিনি পদ্বজেই সফর করিয়াছিলেন। এমন কি তাহার জুতা ফাটিয়া খসিয়া পড়িয়া গেল। এতএব তিনি অতিশয় ক্লান্ত হইয়া একটি গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করিলেন। ক্ষুধায় তাহার পেট পিঠের সহিত লাগিয়াছিল। তাহার পেটের তরকারীর সজীবতা বাহির হইতেই দেখা যাইতেছিল। তখন তিনি একটা করে খেজুরের প্রতি অত্যন্ত মুখাপেক্ষী ছিলেন অথচ, তিনি ছিলেন সেই যুগে আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় বান্দা । J | হযরত ইবন্‌ আব্বাস (রা) ইব্‌ন মসউদ (রা) ও সুদ্দী (র) বলেন, এখানে ছায়া দ্বারা গাছের ছায়া বুঝান হইয়াছে। ইব্‌ন জরীর (র) বলেন, হুসাইন ইবৃন আমর আনকাযী (র) ..... হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, আমি উটের উপর আরোহণ করিয়া পরস্পর দুইরাত্রে সফর করিয়াছি এবং দুই রাত্রের প্রতৃষ্যে মাদইয়ান উপস্থিত হইয়াছি। অতঃপর যেই গাছের ছায়ায় হযরত মূসা (আ) আশ্ৰয় গ্রহণ করিয়াছিলেন, সেই গাছ সম্পর্কে আমি মানুষের কাছে জিজ্ঞাসা করিলে তাহারা একটি গাছের প্রতি ইশারা করিল । উহা একটি সবুজ গাছ ছিল। আমার উটটি ছিল অতিশয় ক্ষুধার্থ, উহা হইতে পাতা মুখে লইয়া চাবাইতে শুরু করিল । কিন্তু কিছুক্ষণ চাবাইয়া নিক্ষেপ করিয়া দিল। তখন আল্লাহর নবী হযরত মূসা (আ)-এর জন্য দুআ করিয়া প্রত্যাবর্তন করিলাম । হযরত ইব্‌ন মাসউদ (রা) কর্তৃক অন্য এক রিওয়ায়েতে বর্ণিত যেই গাছ হইতে হযরত মুসা (আ)-এর সহিত আল্লাহ তা'আলা কথা বলিয়াছিলেন তিনি সেই গাছের নিকট উপস্থিত হইয়াছিলেন। সুদ্দী (রা) বলেন, গাছটি বাবালা গাছ ছিল। আতা ইবৃন সায়িব (র) বলেন, হযরত মূসা (আ) যখন ১৪৯ "২ ১০ £11 ৩15% 0 ',5 ১ বলিয়াছিলেন, তখন এঁ মহিলা উহা শুনিতে পাইয়াছিল। Co

— পৃষ্ঠা ৪৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।